দেশ 

দিল্লির এক হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১, আহত ১০

শেয়ার করুন

দিল্লির আনন্দ বিহারের একটি হাসপাতালে শনিবার দুপুরে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষ। তাঁরাই হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন। আগুনের খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। হুড়োহুড়ি পড়ে যায়।

খবর দেওয়া দমকলে। হাসপাতালের কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, হাসপাতালের জানলার কাচ ভেঙে অনেক রোগীকে বাইরে বার করতে হয়েছে। দমকল সূত্রে খবর, শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

দমকল জানিয়েছে, অগ্নিকাণ্ডের কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের মৃত কর্মীর নাম অমিত। আগুন লাগার পর আতঙ্কে বাথরুমে ঢুকে পড়েন। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ