রাজস্থানে এসি বাসে আগুন, ঝলসে মৃত ২০
বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের জৈসলমের থেকে জোধপুর যাওয়ার পথে আচমকা আগুন ধরে যায় চলন্ত এসি বাসে। বাসের ভিতরেই ঝলসে মারা যায় ২০ জন। কোনও মতে প্রাণে বাঁচেন বাকিরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা অর্থসাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু কী ভাবে হঠাৎ আগুন লেগে গেল বাসে? কেন বেরোতে পারলেন না এত জন যাত্রী? দুর্ঘটনার পর দিনও তদন্তকারীদের ভাবাচ্ছে এমনই নানা প্রশ্ন। পুলিশ জানিয়েছে, মাত্র পাঁচ দিন আগেই বাসটি কেনা হয়েছিল। মঙ্গলবার বিকেলে জোধপুর যাচ্ছিল বাসটি। চালক ছাড়াও তাতে সওয়ার ছিলেন ৫৭ জন।…
আরও পড়ুন