দেশ 

পুলিশের চর বলে বিজেপি কর্মীকে অভিহিত করে খুন করল মাওবাদীরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মাওবাদীদের। এই অবস্থায় মরিয়া হয়ে সাধারণ গ্রামবাসীদের হত্যা করতে শুরু করেছে তারা। ‘পুলিশের চর’ বলে দাগিয়ে দিয়ে এবার ছত্তিশগড়ের বিজাপুরে এক বিজেপি কর্মীকে খুন করল মাওবাদীরা। মৃত ওই বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম। তাঁকে হত্যার পর মৃতদেহের পাশে একটি লিফলেট রেখে যায় মাওবাদীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই ঘটনা ঘটেছে বিজাপুরের ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কের। সোমবার রাতে সত্যমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মাওবাদীরা। এরপর রীতিমতো মারধোর করে হত্যা করা হয় ওই ব্যক্তিকে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে সত্যমের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মাওবাদীদের হাতে লেখা একটি লিফলেট পাওয়া গিয়েছে। মাওবাদীদের মাডেড এরিয়া কমিটির তরফে প্রকাশিত ওই লিফলেটে লেখা আছে, সতর্ক করার পরও নাকি সত্যম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনবার সতর্ক করা সত্ত্বেও তিনি গোপনে পুলিশের হয়ে চরবৃত্তি করছিলেন, যার জেরেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি অভিযানও।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ