অন্ধ্রপ্রদেশের তৈরি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এআই হাব!
বাংলার জনরব ডেস্ক : অন্ধ্রপ্রদেশের ভারতের প্রথম এ আই হাব তৈরি করতে চলেছে গুগল। সংস্থার সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারতের বাজারে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।
গুগলের এআই হাবের আওতায় গিগাওয়াট-স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কাছে শিল্প-নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিতে এর ব্যাপক প্রভাব পড়বে।

এআই ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে গুগল। এটি এদেশে গুগলের বৃহত্তম বিনিয়োগ। গুগল ক্লাউড সিইও থমাস কুরিয়ান বলেন, ‘বিশাখাপত্তনমে এই হাব ভারতের ডিজিটাল যুগের জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ। আমরা শিল্প-নেতৃত্বাধীন এআই অবকাঠামো প্রদান করে ব্যবসায়ের উদ্ভাবন ত্বরান্বিত করছি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছি।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। নায়ডু বলেন, ‘এটি ভারতের ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়। আমাদের গর্ব ভারতের প্রথম গিগাওয়াট- স্কেলের ডেটা সেন্টার এবং গুগলের প্রথম এআই হাব এখানে হবে।’

