দেশ 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে বোমাতঙ্ক, বাড়ানো হলো নিরাপত্তা

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর বাসভবনে বোমা রাখা হয়েছে বলে শুক্রবার অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন করেন। এই ফোন আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বম্ব স্কোয়াড। তবে চিরুনি তল্লাশির পরও কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বোমাতঙ্কের ফোন পাওয়ার পরই যোগীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কে বা কারা ফোন করে বোমা রাখার কথা জানালেন, তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অতীতেও একাধিক বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোনে হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। গত বছরের অগস্ট মাসে…

আরও পড়ুন
দেশ 

উপ রাজ্যপাল মনোনীত সদস্যরা দিল্লি পুরসভার মেয়র নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট,খুশি অরবিন্দ কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুরসভায় হেরে যাওয়ার পরেও ঘুরপথে মেয়র পদ দখল করার চেষ্টা করে বিজেপি। কিন্তু বিজেপির এই চেষ্টা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যর্থ হলে বলে মনে করা হচ্ছে। গত দুমাস আগে দিল্লি পুরসভার ভোট হয়ে যাওয়ার পরেও মেয়র নির্বাচন করা সম্ভব হয়নি। তিনবার মেয়র নির্বাচনের জন্য বৈঠক বসলেও শেষ পর্যন্ত নানা অজুহাতে ও অশান্তিতে মেয়র নির্বাচন পিছিয়ে যায়। কেন্দ্রের শাসকদল বিজেপি চেষ্টা করে যে কোন প্রকারে দিল্লির শাসক আপকে মেয়র পদে জিততে না দিতে। কারণ আড়াইশো আসন বিশিষ্ট দিল্লি পুরসভার নির্বাচনে আপ এককভাবে ১৩৪ টি আসন…

আরও পড়ুন
দেশ 

আদানিকাণ্ডে মোদী সরকারের ‘গোপনীয়তার নীতি’ স্বচ্ছতার পরিপন্থী : সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : দেশের অর্থনীতিতে গৌতম আদানির সংস্থা ভূমিকা খতিয়ে দেখার জন্য যে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল কার্যত মেনে নিয়েছে কেন্দ্র সরকার কিন্তু সেই সঙ্গে একটি শর্ত দিয়েছিল। সেই শর্তটি ছিল বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে শুক্রবার কেন্দ্রের দেওয়া এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন বেঞ্চ জানিয়েছে মুখবন্ধ খামে বিশেষজ্ঞ কমিটির সদস্যদের নাম জমা দেওয়ার শর্ত মানা হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে না। প্রথমত, সেই কমিটির সদস্য কোন বিশেষজ্ঞরা হতে পারেন, তা…

আরও পড়ুন
দেশ 

BBC: দেশ বিরোধী শক্তি দেশের গণতন্ত্র, উদারনীতির সুযোগ নিয়ে সুপ্রিম কোর্টকে ব্যবহার করছে বিবিসি ইস্যুতে এবার দেশের শীর্ষ আদালতকে নিশানা আর এস এসের

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদীকে নিয়ে আন্তজার্তিক সংবাদ সংস্থা বিবিসির তথ্যচিত্র নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সম্প্রতি তাদের মুখপাত্র ‘পাঞ্চজন্য’-এর একটি সম্পাদকীয় নিবন্ধে দাবি করা হয়েছে যে, ভারত-বিরোধী শক্তি সুপ্রিম কোর্টকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ২০০২ সালে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় সে রাজ্যে সংখ্যালঘুদের কেমন অবস্থা ছিল, তা নিয়ে দুই পর্বে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কিন্তু ‘ইন্ডিয়া: দি মোদী কোয়েশ্চেন’ শীর্ষক তথ্যচিত্রটি বিশেষ তথ্যপ্রযুক্তি আইন প্রয়োগ করে ইউটিউব-সহ যাবতীয় সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। তার পরই…

আরও পড়ুন
দেশ 

BBC: মোদী সরকারের নিশানায় এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি, দিল্লি ও মুম্বইয়ের দুই অফিসেই আয়কর হানা

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের জেরে এবার দিল্লি ও মুম্বইয়ের বিবিসি অফিসে তল্লাশী অভিযান চালালো আয়কর দফতর । আন্তর্জাতিক এই সংবাদ সংস্থার অফিসে আয়কর দফতর হানা দেওয়ার ফলে সমগ্র বিশ্বজুড়ে মোদী সরকারকে নিয়ে বির্তক শুরু হলো । ইদানিং গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্র নিয়ে শোরগোল আন্তর্জাতিক মহলেও পড়ে গেছে। এর মধ্যে আজ মঙ্গলবার আয়কর দফতরের অভিযান, নতুন করে বিতর্ক ছড়াল। প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে…

আরও পড়ুন
দেশ 

‘‘বিজেপির কিছু লুকোনোর নেই, আর ভয় পাওয়ারও কিছু নেই’’ আদানি প্রসঙ্গে মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : গৌতম আদানি বির্তকে সরাসরি মুখ না খুললেই এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘বিজেপির কিছু লুকোনোর নেই আর ভয় পাওয়ারও কিছু নেই’’। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপি করে নিজেদের শেয়ারের দর বাড়ানোর অভিযোগ উঠেছে। আমেরিকার লগ্নি গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ‘সুসম্পর্ক’কে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস-সহ বিরোধীরা। আদানির সঙ্গে মোদীর সম্পর্ক কী? এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবি জানিয়েছে…

আরও পড়ুন
দেশ 

জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন

বাংলার জনরব ডেস্ক: জাতীয় সড়ক বেহাল তাই গাড়িতে নয় ট্রেনেই সফল করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি দেশের পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডগড়িকে (Nitin Gadkari) চিঠি দিয়ে জানালেন, চেন্নাই (Chennai) থেকে রানিপেট ন্যাশনাল হাইওয়ে সংযোগকারী রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তিনি সড়কপথের বদলে ট্রেনে সফর করতে বাধ্য হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে স্ট্যালিন জানিয়েছেন, নির্দিষ্ট রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। যা চেন্নাইয়ের সঙ্গে রাজ্যের একাধিক শিল্পাঞ্চল কাঞ্চিপুরম, ভেলোর, রানিপেট, হোসুর এবং কৃষ্ণাগিরিকে সংযোগ করে থাকে। “রাস্তাটির অবস্থা এত খারাপ যে ট্রেনে সফর করতে…

আরও পড়ুন
দেশ 

১২ রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি , শিবাজির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে পদ খোয়ালেন কোশিয়ারি, অযোধ্যা মামলার বিতর্কিত রায় দিয়ে অন্ধের রাজ্যপাল আবদুল নাজির!

বাংলার জনরব ডেস্ক : দেশের ১২টি রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি দৌপদী মূর্মু । ছত্রপতি শিবাজির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্যই সম্ভবত মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিকে সরিয়ে দিলের রাষ্ট্রপতি । কারণ কোশিয়ারি ছত্রপতি শিবাজির সঙ্গে আম্বেডকর এবং নিতীন গড়কড়ির তুলনা করায় মহারাষ্ট্রে বর্তমান শাসক গোষ্ঠী রাজ্যপালের প্রতি ক্ষুদ্ধ হন । ফলে কোশিয়ারি চলে যাওয়াটা ছিল সময়ের অপেক্ষা মাত্র । মহারাষ্ট্র ছাড়াও আরও ১২টি রাজ্যে রাজ্যপাল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল বদল হয়েছেন। কোশিয়ারি বিগত কয়েক দিন ধরেই পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করছিলেন। পদ থেকে ‘মুক্ত’ করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র…

আরও পড়ুন
দেশ 

আদানি কাণ্ডে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থে দেশের শীর্ষ আদালতের উদ্বেগ প্রকাশ

বাংলার জনরব ডেস্ক : বাজারে অনিশ্চয়তা তৈরি হলে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য সেবি কি ব্যবস্থা নিয়েছে?  আদানিকাণ্ডের আবহে শুক্রবার এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আদানিদের শেয়ারে ধস নামার কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আর এই আবহে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা দরকার। সেই জন্য আরও শক্তিশালী হতে হবে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)কে। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠনের বিষয়ে কেন্দ্রকে বিবেচনা করার কথা বলেছে শীর্ষ আদালত। একই সঙ্গে কী…

আরও পড়ুন
দেশ 

২০ মার্চ সংসদে কৃষক মহাপঞ্চায়েত করার সিদ্ধান্ত নিল সংযুক্ত কিষাণ মোর্চা

কুরুক্ষেত্র, ৯ ফেব্রুয়ারি ২০২৩: আজ কুরুক্ষেত্রের জাঠ ধর্মশালায় সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠক আয়োজিত হল। যোগ দিয়েছিল বিভিন্ন কৃষক সংগঠন। এই বৈঠকে সভাপতিত্ব করেন যুধবীর সিং, রাজা রাম সিং এবং ডঃ সুনীলম। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২০ মার্চ সংসদে কিষাণ মহাপঞ্চায়েতের মাধ্যমে কৃষক বিরোধী বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এই মহাপঞ্চায়েতে সমস্ত কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয়ের আইনি গ্যারান্টি (সিটু + ৫০%), সম্পূর্ণ ঋণ মকুব, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ প্রত্যাহার, লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক গণহত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত, প্রাকৃতিক দুর্যোগের কারণে…

আরও পড়ুন