দেশ 

Rahul Gandhi : ‘‘দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। প্রতিটি মূল্য চোকাতে প্রস্তুত’’ সাংসদ পদ খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া রাহুলের

বাংলার জনরব ডেস্ক : দুপুরে সাংসদ পদ খারিজ হয়ে গেছে, শুক্রবার বিকেল পাঁচটা সাতাশ মিনিটে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে লিখলেন, ‘‘দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। প্রতিটি মূল্য চোকাতে প্রস্তুত।’’ ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাতের সুর জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। मैं भारत की आवाज़ के लिए लड़ रहा हूं। मैं हर कीमत चुकाने को तैयार हूं। —…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi: মোদির নতুন ভারতে বিজেপি বিরোধী নেতারাই নিশানায়, রাহুলের সংসদ পদ খারিজ হওয়ার পরেই তীব্র ভাষায় মোদি সরকারকে আক্রমণ মমতার

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পরেই সোনিয়া গান্ধীর পুত্রের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সব বিরোধী রাজনৈতিক দল রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে রাহুল গান্ধীর পাশে দাঁড়ানোর কথা ব্যক্ত করেছেন। মমতা টুইটে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন। যখন অপরাধের ইতিহাস থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার জন্য! আজ,…

আরও পড়ুন
দেশ 

৬ বছর ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী!

বিশেষ প্রতিনিধি: শেষ পর্যন্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দিলেন স্পিকার ওম বিড়লা। মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে সুরাট আদালতের রায়ের পর জনপ্রতিনিধি আইন অনুসারে এই ব্যবস্থা নিয়েছেন স্পিকার বলে জানা গেছে। তবে একই সঙ্গে জানা যাচ্ছে, এই আইন মতে রাহুল গান্ধীর সাংসদ পদ যেমন খারিজ হয়েছে একইভাবে আগামী ছয় বছর তিনি ভোটে লড়তে পারবেন না। সেই অনুসারে ২০২৪ এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে যদি উচ্চ আদালত যদি বিশেষ কোনো রায় প্রদান করে তাহলে পরিস্থিতি পাল্টে যেতে…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধী আর সাংসদ নন! সাংসদ পদ খারিজ করে দিলেন স্পিকার

বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশিত ছিল। তবে কোথায় যেন মনে হয়েছিল রাজনৈতিক শিষ্টাচারকে মান্যতা দিয়ে এত দ্রুত সিদ্ধান্ত মোদি সরকার নেবেন না। তবে মোদি সরকার যে রাজনৈতিক শিষ্টাচার কে মূল্য দেন না তার বহু প্রমাণ আমাদের কাছে রয়েছে এবার হাতে গরম প্রমাণ মিলে গেল। ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হল। মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাট জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতে চলেছে! কংগ্রেস সহ ১২ বিরোধী দল আন্দোলনের পথে

বাংলার জনরব ডেস্ক : ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে নিম্ন আদালতে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করতে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের প্রস্ততি শুরু করেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। সেখান থেকে…

আরও পড়ুন
দেশ 

”সত্য আমার ঈশ্বর” : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক: ২০১৯ সালে তিনি বলেছিলেন ‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ এ নিয়ে গুজরাটের সুরাট আদালতে অপরাধমূলক মানহানি মামলা করেন পূর্ণেশ মোদী। আজ বৃহস্পতিবার সুরাট আদালত সেই অপরাধমূলক মানহানি মামলায় দু’বছরের জেলের সাজা ঘোষণার পর  জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে মহাত্মা গান্ধীর মন্তব্য উদ্ধৃত করে পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম— মহাত্মা গান্ধী।’’ ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার সুরাট জেলা আদালতের বিচারক এইচএইচ বর্মা রাহুলকে দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে প্রাক্তন কংগ্রেস সভাপতির কিরীট…

আরও পড়ুন
দেশ 

‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ রাহুলের এই মন্তব্যের জেরে দুই বছর জেল ! সাংসদ পদ খারিজের সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : ‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ এই মন্তব্যের জেরে বৃহস্পতিবার সুরত দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করেছে রাহুলকে। দু’বছরের জেলের সাজা হলেও আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।যদিও আদালত এখনও সাজার মেয়াদ শোনায়নি। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি মেয়াদের জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের সে আশঙ্কা রয়েছে। যদিও সাজা বিচারক এইচএইচ বর্মার এজলাসে কমানোর আবেদন জানিয়েছেন রাহুলের আইনজীবী কিরীট পানওয়ালা। তাঁর মক্কেলের মন্তব্যে কারও ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে…

আরও পড়ুন
দেশ 

বিলকিস বানোর ধর্ষক ও খুনির সাজার মেয়াদ শেষের আগেই মুক্তির পুনর্বিবেচনার সিদ্ধান্ত খতিয়ে দেখতে নতুন বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : বিলকিস বানোর আর্জি মেনে ১১ জন ধর্ষক ও খুনির সাজার মেয়াদ শেষের আগেই মুক্তির পুনর্বিবেচনার সিদ্ধান্ত খতিয়ে দেখতে নতুন বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এই বেঞ্চে রয়েছেন বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পারদিওয়ালা। প্রধান বিচারপতি বুধবার এই ঘোষণা করে বলেন, ‘‘নতুন বেঞ্চ গড়া হয়েছে। আজ বিকেলেই মামলার শুনানি শুরু হবে।’’ বিলকিসের পক্ষে মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন আইনজীবী শোভা গুপ্ত। তিনি বলেন, ‘‘শীর্ষ আদালত ১১ অপরাধীর মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার শুনানিতে সম্মতি দেওয়ায় আমরা খুশি।’’ প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দেবগড় বারিয়া…

আরও পড়ুন
দেশ 

Mysterious Light : মঙ্গলবার রাতে ভূমিকম্পের সময় দিল্লি সংলগ্ন এলাকায় ‘রহস্যময় আলো’ ঘিরে জনমানসে কৌতূহল তুঙ্গে !

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার রাতে ভূমিকম্পের পরেই দিল্লির সংলগ্ন হরিয়ানার আকাশে রঙিন আলোর রেখা দেখা যায়। গভীর রাতের কাছাকাছি সময়ে এই রঙিন আলোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে উৎসাহ তুঙ্গে উঠেছে। এই রহস্যময় আলোর নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বহু জায়গা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। কয়েক সেকেন্ড ধরে সেই কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাঝেই হরিয়ানার যমুনানগরের আকাশে কখনও লাল, কখনও বেগুনি এবং কখনও আবার কমলা রঙের আলো দেখা গিয়েছে। খুব…

আরও পড়ুন
দেশ 

‘মোদী হটাও দেশ বাঁচাও’ পোস্টার দিল্লী জুড়ে ছয়লাপ, ১০০ জনের বিরুদ্ধে এফআইআর, প্রিন্টিং প্রেসের মালিক সহ গ্রেপ্তার ৬, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার মারার দায়ে পুলিশের এই তৎপরতা কতটা যুক্তিযুক্ত!

বাংলার জনরব ডেস্ক: মোদি হটাও দেশ বাঁচাও এই স্লোগান লেখা পোস্টারে ছেয়ে গেল দিল্লি। আর এই ধরনের পোস্টারকে অশ্লীল পোস্টার নাম দিয়ে নেমে পড়লো দিল্লি পুলিশ। ইতিমধ্যে দিল্লী পুলিশের পক্ষ থেকে ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং মামলা রুজু করে দিল্লি জুড়ে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে এই পোস্টার লাগানোর কাজে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে দু হাজারের বেশি আপত্তিকর পোস্টার বাজেয়াপ্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ দাবি করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির বিভিন্ন একালার দেওয়ালে, ল্যাম্প পোস্টে বেশ…

আরও পড়ুন