দেশ 

সস্ত্রীক বিদেশ যাত্রায় অভিষেককে অনুমতি দিল শীর্ষ আদালত, লুক আউট নোটিশ প্রত্যাহার করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : মাসখানেক আগে কলকাতা বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিয়েছিল অভিবাসক দফতর।ইডির (ED) আপত্তিতেই রুজিরার বিদেশযাত্রা হয়নি সেবার। তাঁর বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে। যদিও রুজিরা আগেই ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছিলেন। সেই ঘটনার জন্য এবার ইডি ক্ষমা চাইল শীর্ষ আদালতে (Supreme Court)। সূত্রের খবর, ইডির অবগতিতেই সেবার সন্তানদের নিয়ে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। তাঁকে আটকানো ঠিক হয়নি। পাশাপাশি রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিসও প্রত্যাহার করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দু’মাস পর ফের…

আরও পড়ুন
দেশ 

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার কাজে অন্তবর্তী স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-কে সমীক্ষার কাজ চালানোর উপর স্থগিতাদেশের সময়সীমা আগামী ৩ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল ইলাহাবাদ হাই কোর্ট। বৃহস্পতিবার ওই হাই কোর্টের প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে। ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’-র আবেদন মেনে গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৪৮ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের (জ্ঞানবাপী চত্বরে পুরাতাত্ত্বিক সমীক্ষা) উপর স্থগিতাদেশ দিয়েছিল। ওই সময়সীমার মধ্যে এ বিষয়ে ইলাহাবাদ হাই…

আরও পড়ুন
দেশ 

মনিপুর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলার জনরব ডেস্ক : প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং ধর্ষণের ঘটনায় আজ বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য মনিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে ।একইসঙ্গে কয়েক দিন ধরে সংসদে কাজকর্ম লাটে উঠেছে। খবরে প্রকাশ,গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন…

আরও পড়ুন
দেশ 

মণিপুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলার জনরব ডেস্ক: মণিপুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনা কে ভয়াবহ ও বিরলতম ঘটনা বলে বর্ণনা করা হয়েছে।দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণের ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রায় দু’মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০ জন। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে একটি বিতর্কিত ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা, এমনটাই খবর মেলে। রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফের তরফে বলা হয়, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। গত ৪…

আরও পড়ুন
দেশ 

পঞ্চায়েত ভোটের হিংসার তদন্তে আদালতের নজরদারিতে সিবিআই এবং বিস্ফোরণের তদন্তে এনআইএ চাইলো বিজেপি

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত ভোট চলাকালীন সময় আগে এবং পরে যত হিংসা হয়েছে সব হিংসার তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআইকে দিয়ে করানোর দাবি জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা রবি শংকর প্রসাদ। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের পর হিংসার তদন্ত করার জন্য দলীয় পর্যায়ে বিজেপি রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পশ্চিমবাংলায় পাঠানো হয়। সেই টিমের রিপোর্ট বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে জমা পড়ে। বুধবার নাড্ডার কাছে জমা দেওয়া রিপোর্টে কী কী রয়েছে, তা সাংবাদিকদের সামনে বলেন রবিশংকর প্রসাদ। তাঁর কথায়, “বাংলায় ভোটে মনোনয়নে বাধা দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। ভোটে…

আরও পড়ুন
দেশ 

‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমন করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব’’ : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : মোদি বিরোধী জোট ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্স নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কটাক্ষ করেছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে নরেন্দ্র মোদি বিরোধীদের জোট ইন্ডিয়াকে ইন্ডিয়ান মুজাহিদীন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করেছেন। এই বার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমন করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা…

আরও পড়ুন
দেশ 

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতির ইস্তফা, যোগ দিতে পারেন বিজেপিতে

বাংলার জনরব ডেস্ক :  ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস তৃণমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছেন । এমনকি প্রাথমিক সদস্য পদক ত্যাগ করেছেন। শোনা যাচ্ছে তিনি সম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন। তিনি গত বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো দু’টি বাক্যের পদত্যাগপত্রে পীযূষ লিখেছেন, ‘‘আমাকে ত্রিপুরা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’’ কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ মঙ্গলবার পীযূষের দলত্যাগ প্রসঙ্গে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জনপ্রিয় নেত্রী।…

আরও পড়ুন
দেশ 

ঘুষ নিতে গিয়ে ধরা পড়ায় পুরো টাকাটাই গিলে ফেললেন সরকারি কর্মচারী! তারপর কি ঘটলো? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় পুরো ঘুষের টাকাটাই গিলে ফেললেন। সরকারি কর্মচারী তারপর যা ঘটলো তা অবাক করা দৃশ্য। সাড়ে চার হাজার টাকা মুখের মধ্যে দিয়ে চিবোতে শুরু করলেন ওই সরকারি কর্মচারী। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কটনি এলাকায়। ঘুষের টাকা নিতে গিয়ে ওই রাজস্ব অফিসার ধরা পড়ে যাওয়ায় এই কান্ড করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গজেন্দ্র সিংহ নামে ওই সরকারি কর্মী একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। জব্বলপুরে লোকায়ুক্ততে লোধি…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকে কংগ্রেস সরকারকে ভেঙে ফেলার চক্রান্ত চালাচ্ছে বিজেপি অভিযোগ ডিকে শিবকুমারের

বাংলার জনরব ডেস্ক: বিপুল গরিষ্ঠতা নিয়ে এই কর্নাটকের মানুষ কংগ্রেসকে ক্ষমতায় বসালে ও কেন্দ্রীয় সরকার নানাভাবে এই সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তার অভিযোগ রাজ্য সরকারকে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি এবং এই কাজে যুক্ত হয়েছে এইচডি দেবেগৌড়ার দল জনতা দল সেকুলার। জনতা দল সেকুলারের সঙ্গে হাত মিলিয়ে কর্নাটকে রাজনৈতিক অস্থিরতা শুরু করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কর্ণাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দাবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তিনি…

আরও পড়ুন
দেশ 

যোগী রাজ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অধ্যাপকদের নিগ্রহ আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যদের! দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্টার কে মারধর করার অপরাধে উত্তরপ্রদেশের ২২ জন এবিভিপি এর কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশের পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দীন দয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টার কে মারধর করে আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যরা। একধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা দুর্নীতি করছেন বলে অভিযোগ করে আরএসএস-এর ছাত্রসংগঠন এ বি ভিপি এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়। যার পর বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন উপাচার্য। যদিও ছাত্র সংগঠনের অভিযোগ, শুক্রবার তারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা…

আরও পড়ুন