দেশ 

ঘুষ নিতে গিয়ে ধরা পড়ায় পুরো টাকাটাই গিলে ফেললেন সরকারি কর্মচারী! তারপর কি ঘটলো? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় পুরো ঘুষের টাকাটাই গিলে ফেললেন। সরকারি কর্মচারী তারপর যা ঘটলো তা অবাক করা দৃশ্য। সাড়ে চার হাজার টাকা মুখের মধ্যে দিয়ে চিবোতে শুরু করলেন ওই সরকারি কর্মচারী। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কটনি এলাকায়। ঘুষের টাকা নিতে গিয়ে ওই রাজস্ব অফিসার ধরা পড়ে যাওয়ায় এই কান্ড করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, গজেন্দ্র সিংহ নামে ওই সরকারি কর্মী একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। জব্বলপুরে লোকায়ুক্ততে লোধি অভিযোগ জানান। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় লোকায়ুক্ত জব্বলপুরের দল। ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিচ্ছিলেন গজেন্দ্র। সেই সময়ই দেখেন তাঁর অফিসে হানা দিয়েছে লোকায়ুক্ত জব্বলপুরের দল। সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে নেন গজেন্দ্র। তার পর চিবোতে থাকেন। কিছু টাকা গিলেও ফেলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর গজেন্দ্রকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বার করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা গিলে ফেলার এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন অনেকে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ