বিধানসভায় পাশ হওয়া কোন বিল রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবেন না স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারেন না। বিলে অসম্মত হলে সেটা ফেরত পাঠাতে হবে বিধানসভায় (Assembly)। কিন্তু আটকে রাখা যাবে না। স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। পাঞ্জাব সরকারের (Punjab Government) করা মামলার প্রেক্ষিতে এই রায়। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ওই রায়ের কপি আপলোড করা হয়েছে। তাতে পাঞ্জাবের রাজ্যপালকে রীতিমতো তুলোধোনা করে বলে দেওয়া হয়েছে, রাজ্যপাল বিলে অসম্মত হতেই পারেন, কিন্তু বিলটি তিনি অসম্মতি প্রকাশ করে বা সম্মতি…
আরও পড়ুন