দেশ 

একাধিক বেনিয়মের অভিযোগ সেবির চেয়ারম্যানকে তলব পিএসির!

বিশেষ প্রতিনিধি : আগামী ২৪ শে অক্টোবর শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান বা তার প্রতিনিধিকে ডেকে পাঠালো সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে সম্প্রতি একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। এই আবহেই সেবিকে পর্যালোচনা বৈঠকে ডেকে পাঠাল সংসদীয় কমিটি। সংবাদ সংস্থা পিটিআইয়ে উল্লেখ, সেবি কর্তা মাধবী বা তার কোনও প্রতিনিধিকে পর্যালোচনা বৈঠকে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি টেলিকম নিয়ামক সংস্থা (ট্রাই)-এর প্রধান অনিল কুমার লাহোতি বা তাঁর কোনও প্রতিনিধিকেও ওই একই দিনে পর্যালোচনা বৈঠকে ডাকা হয়েছে। আমেরিকার তথ্যানুসন্ধান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের…

আরও পড়ুন
দেশ 

ছত্তীসগঢ়ে পুলিশি অভিযানে ৩১ মাওবাদী খতম, রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন শাহ

বিশেষ প্রতিনিধি : ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ (ডিআরজি)-র হাতে ৩১ মাওবাদীর মৃত্যুতে সন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইকে ফোন করে এই সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। ছত্তীসগঢ় পুলিশ জানিয়েছে, সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে নায়ারণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমানাবর্তী অবুঝমাঢ়ের জঙ্গলে অভিযান শুরু করেছিল এসটিএফ এবং ডিআরজির যৌথবাহিনী। ওরচা এবং বারসুর থানার অন্তর্গত নেনপুর-থুলথুলির জঙ্গলে শনিবার বেলা থেকে দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠন…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার সহ দুই বিধায়ক! রহস্য?

ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতি (এসটি)-র অন্তর্ভুক্ত করার দাবিতে মহারাষ্ট্রের সচিবালয় ভবনের চার তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল। একই ভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের দুই আদিবাসী বিধায়কও। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফসিলি জনজাতি (এসটি)-র অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ দেখাচ্ছিলেন তাঁরা। স্লোগান দিতে দিতে হঠাৎই তাঁরা সচিবালয়ের চার তলা থেকে ঝাঁপ দেন। তবে তিন জনেই জালে আটকে যান। কারও তেমন আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। পুলিশ তিন জনকেই নিরাপদে জাল থেকে তুলে এনেছে। মূলত পশ্চিম মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়া অঞ্চলে ধাঙড়…

আরও পড়ুন
দেশ 

সাইবার হানায় বিপর্যস্ত উত্তরাখণ্ড সরকার, সমস্ত কাজকর্ম বন্ধ!

বিশেষ প্রতিনিধি : সাইবার হানায় বিপর্যস্ত উত্তরাখণ্ডের সরকার। বৃহস্পতিবার রাত থেকে ওই রাজ্যের পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থা অচল হয়ে পড়েছে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গেছে। জানা গেছে মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে শুরু করে সমস্ত দফতরে হ্যাকাররা হানা দিয়েছে। উত্তরাখণ্ড সরকারকে তথ্যপ্রযুক্তি সহায়তা প্রদানকারী একটি সংস্থা জানিয়েছে, প্রায় ১০০টি সরকারি ওবেবসাইট হ্যাক করা হয়। সচিবালয়-সহ কোনও সরকারি দফতরে বৃহস্পতিবার কাজ হয়নি। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন, জমি কেনাবেচার নথিভুক্তকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ ছিল। প্রকাশিত বিভিন্ন খবরে দাবি, শুক্রবার সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। উত্তরাখণ্ড ‘তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থা’ (আইটিডিএ)-র বিশেষজ্ঞ দল সাইবার হামলা মোকাবিলার চেষ্টা…

আরও পড়ুন
দেশ 

বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করতে নারাজ কেন্দ্র, এই ধরনের ঘটনাকে অপরাধের তালিকাভুক্ত করার অধিকার সুপ্রিম কোর্টের নেই জানিয়ে দিল মোদি সরকার!

বিশেষ প্রতিনিধি :  স্ত্রীর অসম্মতিতে জোর করে স্বামী সহবাস করলে তাকে ধর্ষণ বলা যাবে কিনা তা নিয়ে আমাদের দেশে বহু চর্চা হয়েছে এবং হচ্ছে। অনেকেই মনে করছেন যে স্ত্রীর অসম্মতিতে সহবাস করলে তাকে ধর্ষণের অপরাধ হিসেবে চিহ্নিত করে স্বামীর শাস্তি হওয়া উচিত। এ নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছিল। সুপ্রিম কোর্ট কে কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বৈবাহিক সম্পর্কে ধর্ষণ শব্দটি ব্যবহার করা উচিত হবে না। আর ধর্ষণ এর ঘটনা ঘটলে তাকে অপরাধ হিসাবে গণ্য করতে নারাজ কেন্দ্র সরকার। কেন্দ্রের মোদি সরকার সুপ্রিম কোর্ট কে স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কের…

আরও পড়ুন
দেশ 

স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধের দাবিতে এসডিপিআই-এর বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও ডেপুটেশন বহরমপুরে

৩ অক্টোবর, বহরমপুর: দীর্ঘদিন যাবৎ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে জলঙগীর বিভিন্ন এলাকা গঙ্গা নদী ভাঙনের কবলে। শত শত বাড়ি, ঘর, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান , চাষের জমি, বাগান, ব্যবসা কেন্দ্র ইত্যাদি তলিয়ে গেছে নদীতে তবুও হেলদোল নেই কোন সরকারের। এর স্থায়ী সমাধানের দাবিতে মুর্শিদাবাদ জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন দিল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলা কমিটি। এদিন বহরমপুরের ওয়াই এম এ-এর মাঠ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ডের সামনে দিয়ে টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত পৌঁছায়। প্রতিটা পদে ভাঙনের স্থায়ী সমাধান ও রাজ্য সরকারকে তৎপর হতে দাবি জানান হয়।…

আরও পড়ুন
কলকাতা দেশ 

নির্যাতিতার ছবি ও পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি নোডাল অফিসার নিয়োগের নির্দেশ কেন্দ্রকে, আরজি করের পরবর্তী শুনানি কবে? শুনানির দিন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে

বিশেষ প্রতিনিধি : আর জি কর মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে ১৪ই অক্টোবর দুর্গাপুজোর শেষ হওয়ার পরেই এই শুনানি অনুষ্ঠিত হবে বলে আজ প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। ঐদিন cbi কে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। আজ, সোমবারের শুনানিতে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয় সিবিআই। নির্যাতিতার চোখে গুরুতর আঘাত লেগেছে বলে সেই রিপোর্টে উল্লেখ ছিল। তা দেখে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, ঘুমন্ত অবস্থায় কীভাবে এটি হল? তবে এই রিপোর্ট খতিয়ে দেখে প্রশ্নও তোলেন বিচারপতি। তিনি জানান, নির্যাতিতার চোখে গুরুতর আঘাত লেগেছে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জুনিয়র চিকিৎসকদের হাসপাতালের সব ধরনের পরিষেবা দিতে হবে বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

বিশেষ প্রতিনিধি : জুনিয়র চিকিৎসকদের হাসপাতালের সব ধরনের পরিষেবা দিতে হবে বলে স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের ওপিডি (আউট পেশেন্ট ডিপার্টেমেন্ট) এবং আইপিডি (ইন পেশেন্ট ডিপার্টমেন্ট) সার্ভিসে যোগ দিতেই হবে। সেক্ষেত্রে সিনিয়র-জুনিয়র আলাদাও করেননি প্রধান বিচারপতি। চিকিৎসক মানে সবাইকেই বুঝিয়েছেন। এদিন সুপ্রিম কোর্টে শুনানির সময়ে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, “ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন?” ইন্দিরা জয়সিংহ বলেন, “হ্যাঁ জুনিয়র ডাক্তাররা সবাই…

আরও পড়ুন
দেশ 

চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ময়নাতদন্ত করতে গিয়েই বেচে উঠলো ‘মৃত ব্যক্তি’! ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য দেশজুড়ে

বাংলার জনরব ডেস্ক : হাসপাতালের শৌচাগারের অচেতন হয়ে পড়েছিলেন এক ব্যক্তি, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন আর সেজন্যেই কি কারণে মৃত্যু হয়েছে তা দেখার জন্য ময়নাতদন্ত করতে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত করতে যাওয়ার সময়ই চিকিৎসক এবং পুলিশকে বিস্মিত করে বেঁচে উঠলেন ওই ব্যক্তি। সম্প্রতি বিহারে সদর শরীফ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, ওই ব্যক্তিকে হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যে হেতু হাসপাতাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছিল তাই দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার তোড়জোড়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের আইনজীবি বদল! বিকাশের বদলে এবার লড়বেন দেশের বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার! রহস্য কী?

বিশেষ প্রতিনিধি : বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিবর্তন করে আরজিকর মামলার আইনজীবী বদল করল নির্যাতিতার পরিবার। এবার নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন দেশের বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। এ প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন,‘‘ওঁদের (নির্যাতিতার পরিবারের সদস্যদের) বোধ হয় কেউ মোটিভেট করছেন। তাঁদের হয়তো বোঝানো হচ্ছে যে, সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য দিল্লির কোনও আইনজীবী হলে ভাল হবে।’’ তিনি জানিয়েছেন, ওই তথ্য জানার পরে সংশ্লিষ্ট মামলা থেকে সরে এসেছেন। আইনজীবীর কথায়, ‘‘আমার কোনও ‘স্টেক’ নেই এখানে।’’ আগামী সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে আইনজীবী বদলের খবর মিলেছে।…

আরও পড়ুন