বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে খুন !
বিশেষ প্রতিনিধি : বাজি ফাটানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে বেধড়ক মারধোর করা হয়। আর এর ফলে বাড়ির সামনেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযুক্তেরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ১৮ হাউসিং বোর্ড কলোনির। নিহতের পুত্র রাজু, ধীরজ এবং নন্দু নামের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁরা একই পাড়ার বাসিন্দা। অভিযোগ, কালীপুজোর দিন বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির সামনে এসে রাস্তায় বাজি ফাটাচ্ছিলেন ওই তিন যুবক। এর প্রতিবাদ করেন বৃদ্ধ। তিনি দূরে কোথাও গিয়ে বাজি ফাটানোর পরামর্শ দেন অভিযুক্তদের। এতেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে।…
আরও পড়ুন