জেলা 

দুপুরেই বুথ ফাঁকা করে চলল খাওয়া দাওয়া! অভিযোগ পেয়ে ভোটকর্মীদের সাসপেন্ড করল কমিশন

ভোটাররা লাইনে দাঁড়িয়ে দুপুর হতেই বুথ ফাঁকা করে সমস্ত কর্মীদের নিয়ে মধ্যহ্নভোজে গেলেন প্রিসাইডিং অফিসার। এমনকী বুথে দেখা পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে। যদিও বিষয়টি জানতে পেরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। গোটা ঘটনায় পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অন্যান্য কেন্দ্রের মতোই পিংলা বিধানসভার ৯ নম্বর বুথেই সকাল থেকেই ছিল ভোটারদের লম্বা লাইন। বেলা গড়াতেই ভোটারদের ভিড় বাড়ে। কিন্তু অভিযোগ, তার মাঝেই বুথ ছেড়ে খেতে চলে যান প্রিসাইডিং অফিসার। তবে…

আরও পড়ুন
জেলা 

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়ের পরও ভোট দিতে পারলেন না নন্দলাল বসুর নাতি!

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়, সব কিছুর পরেও শেষপর্যন্ত ভোট দেওয়া হল না চিত্রকর নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রীর। বৃহস্পতিবার বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেনকে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। সেটা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাঁদের বলা হয় সিউড়িতে জেলাশাসকের দফতর…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের ভোট যাচ্ছে বিজেপিতে! মুর্শিদাবাদের বড়ঞার একটি বুথে অভিযোগকে ঘিরে শোরগোল, কমিশনের বক্তব্য, দাবি ভিত্তিহীন

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। দিকে দিকে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। কোথাও ইভিএমে ত্রুটি, কোথাও ভোটগ্রহণে দেরির মতো ঘটনা প্রকাশ্যে আসছে। তার মধ্যেই মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভায় ভোটের কারচুপির অভিযোগ উঠল। অভিযোগ, সেখানকার একটি বুথে কোনও প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর প্রতীকে! এমন অভিযোগকে ঘিরে উত্তপ্ত ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোদাপাড়া ১৮৬ নম্বর বুথ। এই অভিযোগ উঠতেই ভোটগ্রহণ বন্ধ রাখা হয় ওই বুথে। যদিও বড়ঞার নির্বাচনী পর্যবেক্ষক উজ্জ্বল সিংহ এই অভিযোগ প্রসঙ্গে বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এ ধরনের ঘটনা অসম্ভব। তবুও অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা! রিপোর্ট তলব কমিশনের

মুর্শিদাবাদের ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকেই ডোমকলে দফায় দফায় বাম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে রায়পুর এলাকায় সিপিএম সমর্থকদের একাংশকে ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এ-ও অভিযোগ যে, প্রথমে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল। রাজ্য পুলিশের তরফ থেকেও সাহায্য মেলেনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাহিনীর কর্তারা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। হ্যান্ডমাইক নিয়ে বাম সমর্থকদের আশ্বস্ত করা হয়। কেন্দ্রীয় বাহিনীর…

আরও পড়ুন
জেলা 

শিবনাথ চৌধুরী সুজন-স্মরণ

দীপাঞ্জন দে: ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) বিকেলে নদিয়া জেলা তথা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, লেখক, সম্পাদক, সমবায়িক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শিবনাথ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’-এর (কৃষ্ণনগর, নদিয়া) আয়োজনে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজে সুজন-স্মরণ ও গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবনাথ চৌধুরী ছিলেন ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’-এর মুখ্য উপদেষ্টা। এদিন শিবনাথ চৌধুরীর স্মৃতিতে নির্মিত সুজন প্রকাশনের ‘শিবনাথ চৌধুরী সুজন স্মরণ’ গ্রন্থটি প্রকাশ পায়। শিবনাথ চৌধুরীর অত্যন্ত নিকটজন সম্পদনারায়ণ ধরের হাত দিয়ে গ্রন্থটির আবরণ উন্মোচিত হয়। গ্রন্থটি সম্পাদনা করেছেন অধ্যাপক দীপাঞ্জন দে।…

আরও পড়ুন
জেলা 

নির্বাচনী ভাতা না পাওয়ায় সিউড়িতে ভোট কর্মীদের বিক্ষোভ

নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে বকেয়া নির্বাচনী ভাতা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীদের একাংশ। বুধবার সিউড়ির অন্তর্গত ডিস্ট্রিবিউশন সেন্টার (ডিসি) শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের ভিতরেই এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, নির্বাচনের কাজে অংশগ্রহণের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল, তা এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটকর্মীরা জানান, প্রাপ্য টাকা না পেলে তাঁদের পক্ষে ভোটের দায়িত্ব পালন করা সম্ভব নয়। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন ভোটকর্মীরা। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য সিউড়ির ওই ডিস্ট্রিবিউশন সেন্টার চত্বরে উত্তেজনা তৈরি হয়। চলে মিছিলও। প্রশাসনের তরফে পরিস্থিতি…

আরও পড়ুন
জেলা 

ট্রাইব্যুনালের রায়ে নাম উঠল কত জানেন? জানলে চমকে উঠবেন!

ট্রাইব্যুনালের রায়ে নাম উঠল নামমাত্রই! প্রথম দফার ভোটের আগে মাত্র ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে। কমবেশি ৬৫০ জনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বাদ গিয়েছে ৫১১ জনের নাম। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এই ১৩৯ জন প্রথম দফায় ভোট দিতে পারবেন। ১৩৯ জনের নাম যুক্ত হওয়ার পর প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০। ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করে কমিশন। বুথভিত্তিক তালিকা প্রকাশ করেছে কমিশন। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর নাম ওঠা ও বাদ যাওয়ার মোট দু’টি তালিকা প্রকাশ করেছে কমিশন। ওয়েবসাইটে গিয়ে…

আরও পড়ুন
জেলা 

নন্দীগ্রামের বিজেপি নেতার অশালীন চ্যাট ভাইরাল, চাপে শুভেন্দু

২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার নির্বাচন। ভোট রয়েছে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। তার মধ্যে রয়েছে ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামও। একেবারে ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল। জানা গিয়েছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর বিরুদ্ধেই এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি…

আরও পড়ুন
জেলা 

প্রথম দফার ভোটের চার দিন আগে পূর্ব মেদিনীপুরের ২ এসডিপিওকে বদলির নির্দেশ কমিশনের

বিশেষ প্রতিনিধি : প্রথম দফার ভোটের ঠিক চার দিন আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়া কাঁথি মহকুমার এসডিপিও বদল করল নির্বাচন কমিশন। কমিশন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালকে চিঠি দিয়ে বদলির নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কাঁথির এসডিপিও বদলের বিষয়টি। কাঁথিতে অতনু ঘোষালকে এসডিপিও করে পাঠানো হচ্ছে। তিনি রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে যুক্ত। কাঁথি ছাড়াও হলদিয়ার এসডিপিও-কেও বদলে দেওয়ার নির্দেশ দিল কমিশন। ওই পদে পাঠানো হচ্ছে অলোক কুমারকে। তিনি ২০২৩ ব্যাচের আইপিএস। অতীতেও একাধিক এসডিপিও-কেও বদলি করেছে কমিশন। এর আগে বেলডাঙার এসডিপিও…

আরও পড়ুন
জেলা 

এসডিপিআই মনোনীত মহাজোট প্রার্থী মসিউর রহমানের সমর্থনে সাগরদিঘীতে জনসভা, বক্তব্য রাখলেন নওশাদ সিদ্দিকী ও জামির মোল্লা 

৫ মে: আসন্ন বিধানসভা নির্বাচনে সাগরদিঘী কেন্দ্রের ফলাফলের একপ্রকার পূর্বাভাস মিলল আজকের জনসভায়। সাগরদিঘী সেখদিঘী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় এসডিপিআই, বামফ্রন্ট ও আইএসএফ মহাজোট প্রার্থী মসিউর রহমানের সমর্থনে উপচে পড়া জনসমাগম সেই ইঙ্গিতই দিল। হাজার হাজার মানুষের সম্মিলিত স্লোগানে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ ও পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে। সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভরাডুবির মুখে পড়ছে। তিনি দাবি করেন, রাজ্যের স্বৈরাচারী শাসন ও দুর্নীতির অবসান ঘটাতে বামফ্রন্ট, আইএসএফ ও এসডিপিআই একত্রিত হয়ে মহাজোট গঠন করেছে।…

আরও পড়ুন