ভোট মিটতেই ভাঙড়ের একাধিক এলাকায় অশান্তি! দফায় দফায় বোমাবাজি
বাংলার জনরব ডেস্ক : ২৯ এপ্রিল ভোট শেষ হয়েছে ভাঙড়ে। ভোট শেষ হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের সংঘর্ষ দেখা দিল ভাঙড়ের একাধিক এলাকায়। বৃহস্পতিবার রাত হতেই মাথা চাড়া দিয়েছে হিংসার আগুন। তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। এলাকায় মোতায়েন বাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার রাতে ভাঙড় থানার নলমুড়ি এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগের তীর নওশাদের দল আইএসএফের বিরুদ্ধে। দোকানের মালিক মহিবুল মোল্লা বলেন, “আমি তৃণমূল করি। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই…
আরও পড়ুন