জেলা 

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাওড়ার শ্যামপুরে জাতীয় কংগ্রেসের সভা

বাংলার জনরব ডেস্ক : ২৪ শে জুন শনিবার, বিকাল ৪টায়, হাওড়া জেলার শ্যামপুর ২নং ব্লকের অন্তর্গত দেওড়া অঞ্চলের শিবালয় ম্যারেজ হলে, বিভিন্ন পঞ্চায়েতের গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শ্রী অসিত মিত্র, হাওড়া জেলা কংগ্রেস এর সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ বর, সম্পাদক আবুল কালাম নাজির, মহঃ মিরাজ, শ্যামপুর ১নং ব্লক কংগ্রেস সভাপতি শ্রী মহানন্দ রায় ‌সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন শ্যামপুর…

আরও পড়ুন
জেলা 

স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লোপাট স্বামীর, তিন বছর পর কঙ্কাল উদ্ধার করল সিআইডি, সোনারপুরের ঘটনায় চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : তিন বছর আগে স্ত্রীকে খুন করে স্বামী ভাড়াটে বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। তিন বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত হওয়ার ফলে সেই রহস্য মৃত্যুর কিনারা হল। টুম্পা মন্ডল নামে এক মহিলার মৃত্যুকে ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে বেশ কিছুদিন ধরে চাঞ্চল্য ছড়ায়। একটি জলজ্যান্ত মেয়ে কোথায় হারিয়ে গেল তা নিয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্রই যখন ঘুরে বেড়াচ্ছেন টুম্পা মন্ডলের বাবা তখন পুলিশ সন্দেহবশত টুম্পার  স্বামীকে গ্রেফতার করেছিল কিন্তু প্রমাণ অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে টুম্পার বাবা ও থেমে থাকেননি মেয়ের রহস্যজনক…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে ফেটে মৃত এক অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা ফেটে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে শনিবার সকালে এই ঘটনা ঘটেছে।কংগ্রেসের অভিযোগ, পাটক্ষেতে চলছিল বোমা বাঁধার কাজ। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে হাতশিবিরের দাবি। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বেলডাঙার কাপাসডাঙা এলাকায় একটি আমবাগানে জনা দশেক দুষ্কৃতী বোমা বাঁধছিল। সেই সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণে তিন জন আহত হন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আলিমকে বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে…

আরও পড়ুন
জেলা 

বীরশিবপুর শিক্ষা নিকেতনে আন্তর্জাতিক যোগ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া: সারাদেশের সঙ্গে যোগমায়া ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল। উদ্যোক্তা ছিল বৈদিক যোগপীঠ এবং মূল কেন্দ্র ছিল বিরশিবপুর শিক্ষা নিকেতন হাই স্কুল। এছাড়াও কুমারচক হাই স্কুল, বীরশিবপুর প্রাথমিক বিদ্যালয়, ও বীরশিবপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যোগ সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেন তৃষিতা ভক্তা। তিনি জানালেন, “বর্তমান সমাজে অতি আধুনিকতার স্পর্শে আমাদের দেশের যুবসমাজ শারীরিক ও মানসিক অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে। এই অবক্ষয় রোধে যোগ প্রশিক্ষণ খুবই জরুরী। যোগ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক ও মানসিক ব্যাধি সহজেই দূর করা যায়। এই কথাটা যুবসমাজকে,…

আরও পড়ুন
জেলা 

নবীন-বরণের দিনে বৃক্ষরোপন,অভিনবত্বের ছোঁয়া পাঠভবনে

স্নেহা দাশ এবং অনিরুদ্র কুণ্ডু: পাঠভবন ডানকুনির এ এক অভিনব উদ্যোগ। একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ উপলক্ষে ৫০ টি বৃক্ষ শিশুকে রোপণ করে এক অনন্য নজির গড়ল এই শিক্ষা প্রতিষ্ঠান। নবীন বরণ, অর্থাৎ নূতনকে বরণ করা। এবার বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে প্রায় ৫০ জন পড়ুয়া। এই নবাগতদের উৎসর্গ করেই, বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে রোপিত হয় ওই ৫০টি নবীন কিশলয়৷ এদিন বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়, প্রাথমিক বিভাগের প্রধান শ্রীমতি দর্পনা সিনহা্ সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা।…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন তৃনমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা

বাংলার জনরব ডেস্ক: শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের অস্বস্তি বেড়েই চলেছে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, হুমায়ুন কবির, শাহিনা মমতাজ, রবিউল আলম চৌধুরীর  পর এবার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা দলের কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার কথায়, “আমি ৪৯ হাজার ভোটে জিতেছি। কিন্তু এবার প্রার্থী হয়েছে ৫০-৫০। অর্থাৎ তাঁর প্রার্থী ৫০ শতাংশ। বাকি অন্যদের।” গিয়াসউদ্দিন সাফ জানিয়েছে, এই প্রার্থীদের হয়ে তিনি প্রচার করতে পারবেন না। অভিমানের সুরে গিয়াসউদ্দিন বলেন, “আমার উপর হয়তো দল আর ভরসা করতে পারছে না।…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাওড়ার সাঁকরাইলে জাতীয় কংগ্রেসের সভা

বিশেষ প্রতিনিধি: আজ ২২ জুন, বৃহস্পতিবার, বিকাল ৪টায়, সাঁকরাইল ব্লক কংগ্রেস সভাপতি হান্নান মোল্লা-র আহ্বানে সাঁকরাইল ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকার জাতীয় কংগ্রেসের প্রার্থীর উপস্থিতিতে প্রার্থী পরিচিতি ও নির্বাচনী কৌশল বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, সহ-সভাপতি শ্রী প্রণব খাঁ, সাধারণ সম্পাদক শ্রী পার্থ প্রতীম ঘোষ, শ্রী বিকাশ বর, শ্রী শুভাশীষ দাস, সাঁকরাইল ব্লক কংগ্রেসের কার্য্যকরী সভাপতি শ্রী সুভাষ সিংহ, জেলা কংগ্রেস নেতা সেখ ইদ্রিশ আলী, শ্রী সত্যম বাগানী সহ বহু বিশিষ্ট নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জেলা 

বেস আন নুরে দুদিনের শিক্ষা কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেশ আন নুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের এক শিক্ষা কর্মশালা। কলকাতার বিভিন্ন নামী স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের এক প্রতিনিধি দলের নেতৃত্বে পরিচালিত হয় এই কর্মশালা। সমগ্র কর্মশালা কয়েকটি ভাগে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের জন্য, শিক্ষক-শিক্ষিকাদের জন্য এবং ম্যানেজমেন্ট টিমের জন্য। সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে আরো কীভাবে ছাত্র-ছাত্রীদের পাশে বেস আন নুর থাকতে পারে, এটাই ছিল দুদিনের এই কর্মশালার মুখ্য বিষয়। বেস আন নুরের কর্ণধার খাদিমুল ইসলাম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ছাত্র-ছাত্রীদেরকে নিজেদের উন্নয়নে কঠিন শপথ নেয়ার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে তিনি…

আরও পড়ুন
জেলা 

হাত প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবীতে বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান অধীরের

বাংলার জনরব ডেস্ক :  কংগ্রেস প্রার্থীর হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেল ৪টেয় মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শাসক দল তৃণমূলের পাশাপাশি স্থানীয় বিডিওর বিরুদ্ধেও পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন অধীর। ওই বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেন বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। সংবিধান বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এ ক্ষেত্রে লোকসভার স্পিকার মনে করলে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে বিষয়টি পাঠাতে পারেন। স্বাধিকার রক্ষা কমিটি প্রয়োজনে ওই বিডিওকে তলব করে জবাবদিহির নির্দেশ দিতে পারে। এমনকি,…

আরও পড়ুন
জেলা 

চোপড়ায় গুলিবিদ্ধ সিপিআইএম প্রার্থীর মৃত্যু

বাংলার জনরব ডেস্ক : ১৫ জুন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বছর কুড়ির যুবক মনুসুর আলি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুতে শোকে পাথর পরিবার। পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের দিগাবানার বাড়ির অদূরে কাঁঠালবাড়ি এলাকায় বাম-কংগ্রেসের মিছিলে এলোপাথাড়ি গুলি চলে। গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হন মনসুর। তারপর থেকে নার্সিংহোমে ভরতি ছিলেন বাম যুব কর্মী। গত ছ’দিন ধরে চিকিৎসায় সামান্যও সাড়া দিচ্ছিলেন না তিনি। মঙ্গলবারই চিকিৎসকরা পরিবারকে জানিয়েছিলেন, যেন ছেলেকে…

আরও পড়ুন