কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তাল ডেবরা!
ফুট চলাকালীন সময়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এলাকা উত্তাল। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযুক্ত জওয়ানকে আটক করে তাঁকে হেফাজতে নিয়েছেন সংশ্লিষ্ট বাহিনীর ভারপ্রাপ্ত আধিকারিকেরা। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর বুথে লোধা সম্প্রদায়ের ওই বধূর অভিযোগ জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেছেন ওই জওয়ান। ওই জওয়ান জল চাওয়ার পরে তিনি জলের বোতল দিয়েছিলেন। জল খেয়ে তাঁর সঙ্গে অভিযুক্ত জওয়ান আপত্তিকর ব্যবহার করেন। এই অভিযোগ ওঠার পরেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যান। ওই জওয়ান এবং তাঁর সঙ্গীদের…
আরও পড়ুন