আন্তর্জাতিক খেলা 

T20 World Cup 2022 : টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পেল ইংল্যান্ড

বাংলার জনরব ডেস্ক : গোহারা হেরে গেল পাকিস্তান। অনেক কাঠ খড় পুড়িয়ে ফাইনালে উঠতে পেরেছিল পাকিস্তান কিন্তু শেষ মুহূর্তে এমনভাবে হেরে গেল ইংল্যান্ডের কাছে। যা অনেকটাই লজ্জার বিষয় রইল। আজ t20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। টসে জিতে প্রথমে বল করা সিদ্ধান্ত নেন ইংল্যান্ড। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে অনেকে অনেক কথা বললেও ইংল্যান্ড অধিনায়ক যে  সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তা আর বলার অপেক্ষায় রাখে না। নিয়মিত ব্যবধানে পাকিস্তানের উইকেট পড়ল। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করতে পারলেন বাবর আজ়মরা। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে…

আরও পড়ুন
খেলা জেলা 

অনূর্ধ্ব ১৯ মুর্শিদাবাদ জেলা খোখো প্রতিযোগিতা, প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান ভগবানগোলার কে সি কে হাই মাদ্রাসায়

বিশেষ প্রতিনিধি:  আজ ৮ই নভেম্বর মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের রানীতলা থানার কে সি কে হাই মাদ্রাসায় অনূর্ধ্ব উনিশ বছর বালক বালিকাদের খো খো চ্যাম্পিশিয়ান ২০২২ এবং প্রাক্তন খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়। খো খো খেলার অনুষ্ঠানটি পরিচালনা করে খড়িবোনা অঞ্চল গেমস্ এ্যন্ড স্পোটস একাডেমী। জেলা ভিত্তিক এই খো খো খেলায় বালকদের মধ্যে এগারো এবং বালিকাদের আটটি মোট উনিশটা করে টিম মুর্শিদাবাদ জেলার খো খো খেলায় অংশগ্রহণ করে।এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় খো খো দলের খেলোয়াড় শ্রী হিরা পাল।বিশেষ অতিথি ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।…

আরও পড়ুন
খেলা 

ভারতীয় ক্রিকেটের মসনদ থেকে সরে গেলেন সৌরভ এলেন বিশিষ্ট ক্রিকেটার রজার বিন্নি

বাংলার জনরব ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ জামানা শেষ । আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিন্নি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এ বার চলবে বিসিসিআই। তাঁর সঙ্গে থাকছেন সচিব জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এত দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন অমিতপুত্র। সৌরভ যে আর বোর্ড সভাপতি থাকবেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মনোনয়ন জমা না দেওয়ায়। সেই জায়গায় বিন্নীর বসাও এক প্রকার নিশ্চিত ছিল। এত দিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমল। এ বার তাঁর জায়গা নিলেন আশিস শেলার। তিনি মহারাষ্ট্রের বিজেপি…

আরও পড়ুন
কলকাতা খেলা 

বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে বলবো? ওকে, আইসিসিতে পাঠানো হোক দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে বলেন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। দমদম বিমানবন্দরে তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত…

আরও পড়ুন
আন্তর্জাতিক খেলা 

ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে ম্যাচের পর দুই দলের সমর্থকদের হাতাহাতি ও মারামারিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৩৯ জনের আহত ১৮০

বাংলার জনরব ডেস্ক: গতকাল শনিবার ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল ইন্দোনেশিয়া ফুটবল স্টেডিয়াম। ফুটবল ম্যাচে একটি দল হেরে যায় সেই দলের সমর্থকরা মাঠের ভেতরে ঢুকে অশান্তি সৃষ্টি করে ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ১৩৯ জনের বলে জানা গেছে এবং আহতের সংখ্যা ১৮০। স্থানীয় প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ইতিমধ্যে বিক্ষোভকারীদের ভিডিও গুলিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পুলিশের বিরুদ্ধেও ফিফার নিয়মাবলি ভাঙার অভিযোগ উঠছে। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত ইন্দোনেশিয়া দুই ক্লাব আরিমা ও পার্সিবায়া সুরাবায়ার ফুটবল ম্যাচে। দুই দলের…

আরও পড়ুন
খেলা 

সুপ্রীম নির্দেশে আরো তিন বছর বিসিসিআইয়ের সভাপতি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব পদে জয় শাহ

বাংলার জনরব ডেস্ক : সুপ্রীম কোর্টের নির্দেশে আরো তিন বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থাকবেন বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়। পদ ধরে রাখতে পারবেন জয় শাহও। বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে থাকছেন সৌরভ, সচিব থাকছেন জয় শাহই। বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে তাঁকে। সৌরভ ২০১৫ সালে বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালেই বোর্ডের প্রেসিডেন্ট হন…

আরও পড়ুন
আন্তর্জাতিক খেলা 

রবিবাসরীয়র সকাল ভারতের জন্য সুখবর বহন করে নিয়ে এলো, কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দুটি সোনা জিতল ভারত, নিতু আর অমিতের সাফল্যে উজ্জীবিত তরুণ সমাজ

বাংলার জনরব ডেস্ক : ছুটির দিন রবিবার সকালে ই ভারতের জন্য সুখবর বহন করে নিয়ে এলো। কমনওয়েলথ গেমসে এদিন দু দুটি সোনা জিতল ভারত এবং দুটি জিতল বক্সিং থেকে।সোনা জিতলেন নীতু এবং অমিত পঙ্ঘল। এ দিনের প্রথম লড়াইয়ে ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের ডেমিস-জেড রেজস্তানকে ৫-০ পয়েন্টে হারালেন নীতু। পরের ম্যাচেই নেমেছিলেন অমিত। তিনি ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে একই ব্যবধানে হারিয়েছেন। দুই খেলোয়াড়ই দাপটে জয় পেলেন। নীতু এর আগে যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে দু’বার সোনা জিতেছেন। এ বারই প্রথম কমনওয়েলথ গেমসে নেমেছেন। প্রথম বারেই সোনা জিতে নিলেন তিনি। তবে বাবা পাশে না থাকলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক খেলা 

ক্রিকেট ম্যাচ চলাকালীন কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়ামে আত্মঘাতী হামলা, আহত বেশ কয়েকজন

কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন আত্মঘাতী হামলায় কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। আহত একাধিক। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ।  আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল। Footage : There have been casualties in the blast at the Kabul international cricket stadium. #Afghanistan pic.twitter.com/wM7qMsVDpR — Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) July 29, 2022 কাবুল স্টেডিয়ামে সেই সময় স্পাগিজা ক্রিকেট লিগে খেলা চলছিল বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই লিগ শুরু হয় ২০১৩ সালে। যুক্তরাষ্ট্রের কর্তারা উপস্থিত ছিলেন মাঠে। সেই সময়ই হয় বিস্ফোরণ। ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে বাঙ্কারের দিকে দৌড়ে যায়।  

আরও পড়ুন
খেলা 

Accident : মঙ্গলবার সাত সকালে বাসের ধাক্কায় চারজন স্কুল পড়ুয়া সহ সাত জন আহত উত্তেজনা বেহালায়

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার সকালে বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে বেহালার বকুলতলায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বেপরোয়া গতিতে আসা ঐ বাসটি প্রথমে পড়ুয়া বোঝায় পুলকার পরে অটো এবং আরো পরে একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি । এরফলে বাসের ধাক্কায় চারজন পড়ুয়া সহ ৭ জন আহত হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এদিন সকাল সাড়ে সাতটা-আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া গতিতে শিবরামপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ রুটের যাত্রীবোঝাই বাসটি। বেহালা চৌরাস্তা থেকে বকুলতলার কাছে নতুনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে স্কুলের পুলকারে ধাক্কা মারে। পুলকারে…

আরও পড়ুন
খেলা জেলা 

রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না উদ্যোগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় সিঙ্গুর কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার

সেখ আবদুল আজিম : গতকাল ২২মে রবিবার সন্ধ্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো মফস্বল বাংলার সবথেকে বড় ফুটবল প্রতিযোগিতা সিঙ্গুর কাপের ফাইনাল খেলা ।রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না উদ্যোগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় এই খেলা শুরু হয়েছিল গত ২৫ শে বৈশাখ কবিগুরু জন্মদিনে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ভারত পথিক রাজা রামমোহন রায়ের ২৫০ তম আবির্ভাব দিবসে। এদিনের ফাইনাল খেলা দেখতে সিঙ্গুর ক্লাব মাঠ ছিল কানায় কানায় দর্শক পরিপূর্ণ। সর্দান সমিতি এবং নেতাজি ব্রিগেড দু’দলের মধ্যে নির্ধারিত সময়ে খেলা ১ – ১ গোলে অমীমাংসিত থাকে। শেষে…

আরও পড়ুন