হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন,কোনো রহস্য নেই জানালো তাইল্যান্ড পুলিশ
বাংলার জনরব ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন। শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা নাগাদ এই খবর আসতেই শোক স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। অনেকেই প্রশ্ন তুলছিলেন, এর মধ্যে কোনও রহস্য আছে কি না। কিন্তু তাইল্যান্ড পুলিশ জানিয়ে দিল, ওয়ার্নের মৃত্যুর মধ্যে কোনও রহস্য নেই। ব্যাঙ্ককের বোফাট থানার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সেখানকার পুলিশ কর্তা চাচাউইন নাকমুসিক জানিয়েছেন, ব্যাঙ্কক পুলিশ ওয়ার্নের মৃত্যুকে অস্বাভাবিক বা রহস্যজনক বলে মনে করছে না। তবু প্রথা মতো ওয়ার্নের দেহের ময়নাতদন্ত হবে। তার জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটারের দেহ হাসপাতালে…
আরও পড়ুন