স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত
বিশেষ প্রতিনিধি : স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডলকে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার, কলকাতার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল। স্কটিশ চার্চ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন (অ্যাকাডেমিক্স) ও ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র তাঁর হাতে এই সম্মান তুলে দেন। কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ড. মণ্ডলকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে স্কটিশ চার্চ কলেজ NAAC-এ ‘A’ গ্রেড অর্জন করেছে এবং NIRF র্যাঙ্কিংয়ে দু’বার দেশের সেরা ১০০ কলেজের মধ্যে স্থান পেয়েছে। ড. মণ্ডলের উদ্যোগে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে…
আরও পড়ুন