আন্তর্জাতিক 

পরমাণু কেন্দ্রগুলির উপর হামলার সাফল্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অতিরঞ্জিত বিবৃতি দিচ্ছেন দাবি খামেনির

সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট অতিরঞ্জিত দাবি করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ অভিযোগ আনেন খামেনি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। খামেনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায়, তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল। ’ তিন বলেন, ‘যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে, কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা— আসলে তারা কিছুই করতে পারেনি। আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলি হামলায় খামেনির ‘মৃত’ উপদেষ্টা প্রকাশ্যে! কিভাবে রক্ষা পেলেন সাক্ষাৎকারে বলেছেন শামখানি?

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের হামলায় গত ১৩ জুন ‘মৃত্যু হয়েছিল’ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির! শুধু ইসরাইলি সেনা নয়, ইরানেরও বিভিন্ন সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছিল। ঘটনার দু’সপ্তাহ পরে সেই ‘মৃত’ উপদেষ্টা ইরানের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন! দুই দেশের যুদ্ধ চলাকালীন ইসরাইলের নিশানা ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। তবে বাদ পড়েননি সে দেশের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা, সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীরাও। প্রথম দিনের হামলাতেই শামখানির মৃত্যু হয়েছিল বলে প্রথমে দাবি করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরে ইরানেরও বিভিন্ন সংবাদমাধ্যমে একই দাবি করা হয়। কিন্তু সপ্তাহখানেক আগে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

খামেনিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ট্রাম্পের, প্রতিবাদ জানালো ইরান

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার আয়াতোল্লাহ আলী খামেনিকে (Ayatollah Ali Khamenei) নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল তেহরান। শনিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি (Abbas Aragchi) মার্কিন তাঁর মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে কটাক্ষ করেন। তাঁর স্পষ্ট বার্তা, “যদি সত্যিই চুক্তির পথে এগোতে চান ট্রাম্প, তবে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি এই ধরনের অশালীন ভাষা বন্ধ করতেই হবে।” সম্প্রতি ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দাবি করেন, তিনি আয়াতোল্লাহ আলী  খামেনিকে ‘‘একটি কুৎসিত এবং অপমানজনক মৃত্যুর’’ হাত থেকে বাঁচিয়েছেন। তাঁর কথায়, “আমি জানতাম উনি কোথায় লুকিয়ে আছেন। চাইলেই আমেরিকা বা ইসরাইল…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

খামেনিকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরাইল তা কার্যকর করতে পারেনি স্বীকার প্রতিরক্ষা মন্ত্রীর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খুনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলেই পরিকল্পনা ভেস্তে যায়। যুদ্ধবিরতির মাঝে এমনই জানালেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ়! একই সঙ্গে তিনি এ-ও জানান, খামেনেইকে হত্যা করতে আমেরিকার অনুমতির প্রয়োজন ছিল না। ইসরাইলের তিনটি প্রধান সম্প্রচার চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় খামেনেইকে হত্যার পরিকল্পনার কথা জানান কাট্‌জ়। গত ১৩ জুন থেকে নতুন করে ইসরাইল এবং ইরানের মধ্যে সামরিক অস্থিরতা শুরু হয়। দুই দেশের যুদ্ধ চালাকালীন ইসরাইলের নিশানা ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। তবে শুধু পরমাণুকেন্দ্র ধ্বংস করাই নয়, খামেনেইকেও হত্যা করতে চেয়েছিল ইসরাইল।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাদ পহেলগাঁও সন্ত্রাস! এসসিও ঘোষণাপত্রে সই করল না ভারত

পহেলগাঁও সন্ত্রাসের কথা তো দূর। উলটে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বিরুদ্ধে অশান্তি ছাড়ানোর অভিযোগ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ঘোষণাপত্রে! সূত্রের খবর, এর জেরেই এবার সেই ঘোষণাপত্রে সই করতে অস্বীকার করল ভারত। পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে ভারত। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পহেলগাঁও কাণ্ডের পর থেকে কূটনৈতিকভাবে ইসলামাবাদের পাশে থেকেছে ‘বন্ধু’ বেজিং। এদিকে আবার এসসিও বৈঠকের সভাপতিত্বও করে চিন। তাই ওয়াকিবহল মহলের মতে, ইচ্ছাকৃতভাবেই এসসিও নথিতে পহেলগাঁও সন্ত্রাসের প্রসঙ্গ সরিয়ে ভারতের বিরুদ্ধে এধরনের ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলি হামলায় মারা যাননি ইসমাইল কানি, সামিল তেহরানের বিজয় উৎসবে

বাংলার জনরব ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার তেহরানে ‘বিজয় উৎসব’-এ জনতার সঙ্গে অংশ নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায়, কানি রাজধানী তেহরানে উপস্থিত হয়েছেন ইসরাইলের বিরুদ্ধে ‘ডিভাইন ভিক্টরি’ নামে পরিচিত সামরিক অভিযানের সাফল্য উদযাপন করতে। তাসনিমের পোস্টে বলা হয়েছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের সমাবেশে অংশ নেন কমান্ডার কানি।’ সরকারি অর্থায়নে পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে, ‘আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি আজ তেহরানে বিজয় উদযাপনের সময় উচ্ছ্বসিত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

IAEA সঙ্গে সম্পর্ক রাখার সিদ্ধান্তে সীলমোহর দিলো ইরান পার্লামেন্ট

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্মতি দিয়েছে ইরানের পার্লামেন্টের। দেশটির পার্লামেন্ট সদস্যরা বুধবার (২৫ জুন) ভোটাভুটির মাধ্যমে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন করেন। এই প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে, ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি ‘খসড়া অনুমোদন করে যাতে সরকারকে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে বলা হয়।’ কমিশন সংস্থার প্রতিবেদনকে ইরানের ওপর হামলার অজুহাত বলে অভিহিত করে। পরিকল্পনা অনুযায়ী, ‘নিরীক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থায় রিপোর্ট প্রদানের’ মতো কার্যক্রম স্থগিত থাকবে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন জনকে ফাঁসি দিল ইরান

বাংলার জনরব ডেস্ক : ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন জনকে ফাঁসি দিল ইরান। শুধু গুপ্তচরবৃত্তি নয়, ইরানে এক হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহেরও অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। বুধবার সকালে (ভারতীয় সময়) ওই তিন জনের ফাঁসি কার্যকর করে ইরান প্রশাসন। এমনই খবর সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে। কয়েক দশক ধরেই ইসরাইল এবং ইরানের মধ্যে ছায়াযুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই দুই দেশ যুদ্ধে নেমেছিল। একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছিল। তবে গত কয়েক দশকে মোসাদের সঙ্গে সম্পর্ক রাখা বা তাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অনেককেই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরান ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতি হলে গাজায় নয় কেন ? প্রশ্ন ইসরাইলের বিরোধী দলগুলোর

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। আপাতত ইরানে হামলা চালানো হবে না বলেই ট্রাম্পকে কথা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই আবহকে কাজে লাগিয়ে গাজায় হামলা বন্ধের দাবি তুলে নেতনিয়াহুর উপর চাপ তৈরি করছে ইসরাইলের বিরোধী দলগুলি। ইহুদি রাষ্ট্রে ক্ষমতায় রয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। যার সর্বশক্তিমান নেতা নেতনিয়াহু। অন্যদিকে অন্যতম দুই বিরোধী দল হল ইয়েস আতিদ এবং ডেমোক্র্যাটিক পার্টি। ইরানের সংঘর্ষবিরতিক স্বাগত জানিয়েছেন দুই দলের প্রধান নেতা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি ফেরাতে গাজায় হামলা বন্ধ করার অনুরোধ করছেন তাঁরা। আতিদ দলের প্রধান…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইরান! অভিযোগ ভিত্তিহীন দাবি ইরানের

সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইরান! সূত্রের খবর, সংঘর্ষবিরতি শুরুর কয়েকঘণ্টার মধ্যেই ইসরাইলে মিসাইল ছুড়েছে তেহরান। তার পালটা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলও। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাতজ সাফ জানিয়েছেন, এই হামলার পালটা জোরদার প্রত্যাঘাত করতে হবে। যদিও ইসরাইল হামলার বিষয়টি অস্বীকার করেছে ইরান। খানিক পরে যুদ্ধবিরতি নিয়ে বিবৃতিও দিয়েছে তারা। মঙ্গলবার ভোররাতে নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান-ইসরাইল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ট্রাম্পের ঘোষণামাফিক ইরান…

আরও পড়ুন