আন্তর্জাতিক 

নেপালের পর এবার ফ্রান্সের রাজপথে জনতা! গণ বিদ্রোহের পথে প্যারিস

শেয়ার করুন

নেপালের পর বিদ্রোহের আগুনে জ্বলছে এবার ফ্রান্স। দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে রাজধানী প্যারিসের রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ।

সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা।বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেলও। এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।সম্প্রতি ‘আস্থা’ ভোটে পরাজিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এই নিয়ে দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদল হল ফ্রান্সে।

Advertisement

দেশের অর্থনৈতিক দুর্দশাতে প্রলেপ দিয়ে ব্যর্থ হওয়াতেই বেরু সরকারের পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার প্যারিসের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। সরকারি ভবন, দোকান এবং গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও। তবে বিক্ষোভ দমাতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীও।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ফ্রান্সের ক্রমবর্ধমান সরকারি ঋণের মোকাবিলা করতে বেরু সরকার সম্প্রতি বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো কাটছাঁট করার সিদ্ধান্ত নেয়।

এর সরাসরি প্রভাব পড়েছিল দেশের শিক্ষা, স্বাস্থ্য-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে। এর জেরে জনগণের মধ্যে ক্ষোভ সঞ্চার হতে শুরু করে।কারণ, দেশবাসীর মৌলিক চাহিদাগুলিতে কোপ পড়ে। এরপর ‘আস্থা’ ভোটে পরাস্ত হন বেরু। তারপরই পথে নামেন হাজার হাজার মানুষ। যার সূত্রপাত সোশাল মিডিয়া থেকে।

বেরুর পতনের পরই ফ্রান্সে সমাজমাধ্যমে ‘ব্লক এভরিথিং’ (সব কিছু বন্ধ করো) ট্রেন্ড করতে শুরু করে। সোশাল মিডিয়া থেকে প্রতিবাদের সেই ঝাঁজ জনপথে ছড়িয়ে পড়ে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ