আন্তর্জাতিক 

পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার আমেরিকায়, ফেরত চাইলো ভারত

বাংলার জনরব ডেস্ক : পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার হলেন আমেরিকায়। ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে নেহালকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ভারতের অনুরোধের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। ৪৬ বছর বয়সি নেহাল বর্তমানে বেলজিয়ামের নাগরিক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহালও। সিবিআই তাঁর খোঁজ চালাচ্ছিল। এরই মধ্যে শনিবার দুপুরে (ভারতীয় সময় অনুসারে) জানা যায়, আমেরিকার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন নেহাল। শুক্রবারই তাঁকে পাকড়াও করেন মার্কিন আধিকারিকেরা। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

‘‘বেজ়িং কোনও অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না’’ : বিদেশ মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল চিন। প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকারের বিদেশমন্ত্রী ওয়াং ই শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বিদেশনীতি বিষয়ক বিভাগের প্রধান কাজ়া ক্যালাসকে বলেন, ‘‘বেজ়িং কোনও অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না।’’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কেন এমন দরাজ সমর্থন জিনপিংয়ের? একদলীয় চিনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং’-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া পরাস্ত হলে আমেরিকার এক মাত্র নিশানা হবে চিন। তবে যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার কথা অস্বীকার করেছেন ওয়াং। ইইউ কর্তা কাজ়াকে তিনি বলেন, ‘‘চিন যদি রাশিয়াকে সাহায্য করত, তা হলে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁস করেছে ট্রাম্প প্রশাসন!২০টি স্টেট আদালতের দ্বারস্থ!

কয়েক লক্ষ মার্কিন নাগরিকের স্বাস্থ্য-সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে! সে সব তথ্য তুলে দেওয়া হয়েছে অভিবাসন বিষয়ক দফতর তথা হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের হাতে। এমনই নানা গুরুতর অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফর্নিয়া-সহ ২০টি মার্কিন স্টেট। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন সূত্রে খবর, মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের উপদেষ্টারা গত মাসে ক্যালিফর্নিয়া, ইলিনয় এবং ওয়াশিংটনের নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের হাতে তুলে দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই স্টেটগুলিতে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের নামও নথিভুক্ত করা হয়েছে। অথচ সব খরচ বহন করা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সমগ্র ইউরোপ জুড়েই চলছে তাপপ্রবাহ! গরমের দাপটে ইটালি ফ্রান্স স্পেনের স্বাভাবিক কাজকর্ম বন্ধ!

বাংলার জনরব ডেস্ক : সমগ্র ইউরোপ জুড়েই চলছে তাপপ্রবাহ । ইদানিং কবে এই ধরনের গরম পড়েছে তা মনে করতে পারছে না ইটালি ফ্রান্স স্পেনের সাধারণ মানুষ। তবে বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাজেহাল হয়ে উঠেছে এইসব দেশের নাগরিকরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বোরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রান্সে স্কুল বন্ধ, আইফেল টাওয়ারের মতো পর্যটনস্থলগুলিতেও না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। অন্য দিকে, ইটালিতেও গরমের জেরে হাঁসফাঁস অবস্থা। মিলান, রোম-সহ দেশের ১৭টি জায়গায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাপপ্রবাহ নয়, তুরস্ক লড়াই করছে দাবানলের সঙ্গে। ইউরোপের এই তাপপ্রবাহকে ‘ব্যতিক্রমী’ বলছেন আবহাওয়াবিদেরা। ইউরোপে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিনের নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’! অন্ধকারে ডুবিয়ে দিতে পারে গোটা শহরকে, বিশেষত্ব কী?

বাংলার জনরব ডেস্ক : চিন এমন একটি অস্ত্র আবিষ্কার করেছে? যা প্রয়োগ করলে সমগ্র শহর অন্ধকারে ঠেকে যাবে।চিনের নতুন এই অস্ত্রের নাম ‘ব্ল্যাকআউট বম্ব’। আর নয়া এই বোমাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। বিশেষ করে যখন মধ্য এশিয়ায় সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে, সেই সময়ে নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি কোনও বার্তা দিতে চাইল চিন? তা নিয়েও জোর জল্পনা, আলোচনা শুরু হয়েছে। ‘ব্ল্যাকআউট বম্ব’-এর আর এক নাম ‘গ্রাফাইট বম্ব’। এটি এমন একটি অস্ত্র যেটি কোনও বিস্ফোরণ না ঘটিয়েই কোনও একটি শহরকে অচল করে দিতে পারে বলে দাবি করেছে চিন। এই বোমার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত-পাক সংঘর্ষবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকা নেই : এস জয়শঙ্কর

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাক সংঘর্ষবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকা নেই। মার্কিন মুলুকে দাঁড়িয়ে স্পষ্ট এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আরও বলেন, ভারত-পাক সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে যখন কথা হচ্ছে সেই সময়ে তিনিও উপস্থিত ছিলেন। তাই কীভাবে সংঘর্ষবিরতি হয়েছে সেটা পুরোপুরি তাঁর জানা আছে। কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন জয়শংকর। সেখানেই একটি আলোচনাসভায় তিনি বলেন, “মোদি এবং ভ্যান্স যখন টেলিফোনে কথা বলছেন তখন আমিও ঘরে ছিলাম। ভ্যান্স জানান, অপারেশন সিঁদুরের পরেই বড়সড় হামলা করবে পাকিস্তান। তবে সেটা আমরা মানতে চাইনি। পাকিস্তান…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণার পরে ইলন ট্রাম্পের ফের বাকযুদ্ধ শুরু!

বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার বন্ধু টেসলা কর্তা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট কে উন্মাদ বলেছিলেন। এবার ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলার পরেই তাকে হুমকি দিলেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট। ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ পাশ হলে পরের দিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে বলে সমাজমাধ্যমে লেখেন তিনি। মাস্ককে পাল্টা নিশানা করেন ট্রাম্পও। তাঁর দাবি, ভর্তুকির উপরেই টিকে রয়েছে মাস্কের সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হত। ট্রাম্প যেটিকে ‘বড় সুন্দর বিল’ বলে ব্যাখ্যা করছেন, সেটি আসলে আমেরিকায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ট্রাম্প এবং নেতানিয়াহু আল্লাহর শত্রু বলে ফতোয়া দিলেন ইরানের সর্বোচ্চ ইমাম

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ আলেম আয়তুল্লা নাসের মাকারেম শিরাজী। এই দুই আল্লাহর শত্রুর বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলিম জনমতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে, “যেকোনো ব্যক্তি বা শাসক যিনি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার (বা মারজার) প্রতি হুমকি প্রদান করেন, তাকে ‘মোহারেব’ বা ‘যুদ্ধবাজ’ হিসেবে বিবেচনা করা হবে।” উল্লেখ্য, ইসলামী আইনে ‘মোহারেব’ শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইরানে এই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ইরান ইসরাইল সংঘাতের সম্ভাবনা?

বাংলার জনরব ডেস্ক :  ইসরাইলকে কোনভাবেই বিশ্বাস করতে পারছে না ইরান। যে কোনদিন যুদ্ধ বিরোধী ভেঙে যেতে পারে বলে ইরান কর্তৃপক্ষ মনে করছেন। আর যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইরান রেভলিউশনারি গার্ড।এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এই তথ্য জানিয়েছে। রবিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা হয়েছে মৌসাভির। সেখানেই ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সৌদির মন্ত্রীর সঙ্গে ফোনে ইরান এবং ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘাত এবং…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু কেন্দ্রগুলির উপর হামলার সাফল্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অতিরঞ্জিত বিবৃতি দিচ্ছেন দাবি খামেনির

সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট অতিরঞ্জিত দাবি করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ অভিযোগ আনেন খামেনি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। খামেনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায়, তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল। ’ তিন বলেন, ‘যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে, কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা— আসলে তারা কিছুই করতে পারেনি। আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা…

আরও পড়ুন