আন্তর্জাতিক 

জুলাই বিপ্লবে ছাত্রদের প্রতি গুলি চালানোর অপরাধে হাসিনার ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আদালত

দীর্ঘ শুনানির শেষে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। জুলাই অভ্যুত্থানে দেশছাড়া হওয়ার পর থেকে মহম্মদ ইউনুসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতাবিরোধী অপরাধ, আয়নাঘর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি। এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করল। এরপরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় হাসিনাকে। যদিও আওয়ামি লিগ আগেই জানিয়েছে জামাত প্রভাবিত ‘ক্যাঙারু আদলতে’ বিচারের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত ৪২ ভারতীয়, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ দেশের নেতাদের

বাংলার জনরব ডেস্ক : মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। রবিবার গভীররাতে এই দুর্ঘটনা ঘটে সৌদি আরবের মুফরিহাটে। মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই বাসে ঘুমোচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। রাতভর চেষ্টার পর বাসের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

তুরস্কের সামরিক বিমান জর্জিয়ায় ভেঙে পড়ল

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130। দুর্ঘটনায় এই কার্গো বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন বলে জানা যাচ্ছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও হতাহতের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার তৈরি C-130 বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল। সেই সময় কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুরস্কের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

স্কুল কমপ্লেক্সের মধ্যে এক মসজিদের ভেতর ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু মিছিল!

স্কুল কমপ্লেক্সের মধ্যে এক মসজিদে শুক্রবারের নমাজ় চলাকালীন বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। বিস্ফোরণের ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন স্কুল শিক্ষক এবং পড়ুয়াও। স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গাদিলিঙের এক স্কুল কমপ্লেক্সের ভিতরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কী ভাবে বিস্ফোরণ হল, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। পুলিশপ্রধান জানান, শুক্রবার দুপুর (ভারতীয় সময়) পর্যন্ত অন্তত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনেকের শরীরই ঝলসে গিয়েছে। কারও মাথা ফেটেছে। অনেকের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে সাধারণ নির্বাচন!

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচন (Bangladesh Election)। জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে তিনি তোপ দেগেছেন বিগত হাসিনা সরকারের প্রতিনিধিদের। অভিযোগ করেছেন, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। নেত্রকোনা জেলা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এক সাংবাদিক সম্মেলনে শফিকুল বলেন, ”আগের সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ওঁরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই ওঁদের কথায় কিছু হবে না।” সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এদিনই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : ফের ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর অবদান আছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আরও দাবি করলেন, দুই দেশের সংঘর্ষে ৭-৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। বুধবার মিয়ামিতে একটি বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে বলেন, বাণিজ্যে চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েই দুই দেশকে যুদ্ধ থেকে নিরস্ত করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে বিশ্বশান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তা গতকালের অনুষ্ঠানেও স্পষ্ট করেছেন। তিনি দাবি করেন, সম্প্রতিক অতীতে আটটি সংঘর্ষ থামিয়েছেন তিনি। এর বাইরে রয়েছে কসোভো-সার্বিয়া এবং…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে গোহারা হার, দুই প্রাদেশিক গভর্নর নির্বাচনেও ট্রাম্পের প্রার্থীরা হেরে গেল!

বাংলার জনরব ডেস্ক : নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে শোচনীয়ভাবে হেরে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের প্রার্থী। প্রখ্যাত পরিচালক মীরা নায়ারের পুত্রের কাছে ট্রাম্পের প্রার্থী দশ শতাংশের কম ভোট পেয়েছেন। কার্যত জমানত রক্ষা করতে পারেনি ট্রাম্পের প্রার্থী। ডেমোক্র্যাটিক শিবিরের ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর সামনে দাঁত ফোটানোর সুযোগ পেলেন না ট্রাম্পের প্রার্থী কুর্টিস স্লিওয়া। মেয়র নির্বাচনে স্লিওয়া ভোট পেয়েছেন ১০ শতাংশেরও কম। মাত্র ৭.১ শতাংশ (মোট ভোটের ৯১ শতাংশ গণনার হিসাবে) ভোট জুটেছে ট্রাম্পের প্রার্থীর। ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনেও হেরেছেন ট্রাম্পের দলের প্রার্থীরা। নিউ ইয়র্কের নির্বাচনে লড়াই হয়েছে বটে। তবে ট্রাম্পের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ট্রাম্পের তীব্র আপত্তি সত্ত্বেও জনাদেশে নিউইয়র্কের মেয়র পদে নির্বাচিত হলেন জোহরান মামদানি, প্রথম প্রতিক্রিয়া?

বাংলার জনরব ডেস্ক : নিউইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত হলেন ভারতের বংশোদ্ভূত সন্তান জোহরান মামদানি। তিনি ডেমোক্রেটি ক দলের পক্ষ থেকে নিউইয়র্কে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ বার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হতেই ট্রাম্পকে নিশানা করলেন হবু মেয়র। মামদানি বললেন, “ডোনাল্ড ট্রাম্প, আপনাকে আমি চারটি শব্দ বলতে চাই— আরও জোরে চিৎকার করুন।” আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। তিনি ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। তাঁর পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা মামদানি নিউ ইয়র্কের প্রার্থী হওয়ার পর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা, আহত ১০, গ্রেফতার ২

ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা। যাত্রীদের ভিড়ে মিশে গিয়েছিল দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় তারা। এলোপাথাড়ি কোপানো হয় যাত্রীদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী জখম হয়েছেন। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে খবর আসে ট্রেনে হামলা হয়েছে। হাটিংডনের একটি স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশের বিশাল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, দুই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২৬, আহত ১১

বাংলার জনরব ডেস্ক : মেক্সিকোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারা প্রত্যেকেই শিশু। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার বিকেলে মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের একটি জনপ্রিয় সুপারমার্কেটে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ঘটনার সময় সুপারমার্কেটের ভিতর ছিলেন বহু মানুষ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। বিস্ফোরণ জেরে হইচই পড়ে যায় এলাকাতেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো একটি ভিডিও বার্তায় প্রথম…

আরও পড়ুন