আন্তর্জাতিক 

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই স্বীকার করলো তেহরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল তেহরানও। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনেইয়ের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজমাধ্যমে সেই ঘোষণা করেন। কিন্তু ইরানের তরফে এই খবর উড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বার। তারা দাবি করেছে, তাদের নেতা অক্ষত এবং নিরাপদে রয়েছেন। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যমও খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করল। যৌথ বাহিনীর হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল। শনিবার রাজধানী তেহরান পর পর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বহু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। হামলার পরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ় দাবি করেছেন, হামলার আশঙ্কা করা হচ্ছিল তাঁদের দেশে। আই আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইসরালেয়েলের রাজধানী তেল আভিবেও। স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, অন্তত তিন থেকে চারটি বিস্ফোরণ শোনা গিয়েছে তেহরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই তেহরান থেকে গোপন ডেরায় সরিয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইসরায়েল

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইসরায়েল। বেকা উপত্যকায় শুক্রবার গভীর রাতে ইসরায়েলি বিমানহানায় অন্তত ১২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। লেবানন সরকার এবং সেনার দু’টি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামলার কথা স্বীকার করেছে তেল আভিভও। ইসরায়েলি সেনার দাবি, তারা বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিভিন্ন ঘাঁটি নিশানা করে এ হামলা চালিয়েছে। লেবানন সেনার একটি সূত্র জানাচ্ছে, বালবেক এলাকায় হিজ়বুল্লার কমান্ড সেন্টারে ইসরায়েলি বিমানহানায় সংগঠনের এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জেলবন্দী ইমরানকে দুবার সমঝোতার প্রস্তাব দিয়েছিল পাক সরকার, এই তথ্য ফাঁস হতেই পাকিস্তান জুড়ে চাঞ্চল্য

জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘সমঝোতা’য় আসতে চেয়েছিল পাকিস্তান সরকার। দু’বার সেই প্রস্তাবও যায় ইমরানের কাছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার একটি অনুষ্ঠানে তাঁর এই বক্তব্য পাকিস্তানের বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। তড়িঘড়ি বিবৃতি দিয়ে শরিফ সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানের সঙ্গে কোনও চুক্তি করা হচ্ছে না। সরকার তার পক্ষপাতীও নয়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘কোনও চুক্তি বা সমঝোতার প্রস্তাব ইমরান খানকে দেওয়া হচ্ছে না। সরকার তাঁকে ছাড় দিচ্ছে, এই ধরনের যে কোনও খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি অপরাধী। তাঁকে দোষী সাব্যস্ত করা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটিশ নৌঘাঁটি থেকে ইরান আক্রমণ করতে চান ট্রাম্প! অনুমতি দিচ্ছেন না প্রধানমন্ত্রী স্টার্মার! ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট

ব্রিটেনের বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করে ইরান আক্রমণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাদ সাধছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুসারে, এই কারণে ব্রিটেনের সরকারের উপর বেজায় চটেছেন ট্রাম্প। প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডনের কাছে ব্রিটিশ বায়ুসেনা (রয়্যাল এয়ার ফোর্স)-এর ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু আন্তজার্তিক বিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় সেই অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছিলেন, ‘ভয়ঙ্কর রকমের অস্থিতিশীল এবং ভয়ঙ্কর জমানার’ অবসান ঘটাতে ব্রিটেনের ওই বায়ুসেনা ঘাঁটিটি ব্যবহার করার প্রয়োজন রয়েছে। মনে করা হচ্ছে, প্রয়োজনে ওই ঘাঁটি থেকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

এপস্টেইনের যৌন কেচ্ছায় নাম জড়িয়েছে! গ্রেফতার ব্রিটেনের রাজার ছোট ভাই অ্যান্ড্রু

এপস্টেইন কাণ্ডে নাম জড়ানোর পরেই তাঁর রাজকীয় খেতাব এবং সম্মাননা কেড়ে নিয়েছিলেন রাজা চার্লস। তাঁকে ব্রিটেনের রাজপ্রাসাদও ছেড়ে দিতে হয়েছিল। এবার রাজা চার্লসের সেই ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করল ব্রিটেনের পুলিশ। বৃহস্পতিবার টেমস ভ্যালি পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, সান্ড্রিংহাম বাসভবন থেকে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। গত সপ্তাহেই ব্রিটেনের পুলিশ জানিয়েছিল, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে, অ্যান্ডুর বিরুদ্ধে তদন্ত শুরু হবে কি না। ব্রিটেনের একটি সংবাদ সংস্থার খবর অনুসারে, বৃহস্পতিবার ভোরে পূর্ব ইংল্যান্ডের উড ফার্মে ছ’টি গাড়িতে সাদা পোশাকধারী পুলিশ কর্মীরা যান। প্রসঙ্গত, গত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৩৪ বছর পর বাংলাদেশ প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেল!শপথ নিলেন তারেক রহমান

৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করালেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস’ জয় পেয়েছে দলটি। বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছে তারা। মঙ্গলবার তারেকের পাশাপাশি শপথ নিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যেরা। তার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগির, আমির খসরু মাহমুদ চৌধুরি, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পুরীর পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনও, এপস্টেইন-বিল গেটস কথোপকথনে নাম! আরও বিপাকে মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর পর প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নাম জড়াল এপস্টেইন ফাইলে। এপস্টেইন কাণ্ডের সদ্য প্রকাশিত নথিতে হর্ষ বর্ধনের নাম রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এপস্টেনের বার্তা বিনিময়ের সময়েই উঠে এসেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রসঙ্গ। গেটসের কাছে এপস্টেইন জানতে চেয়েছেন, “১৭ সেপ্টেম্বর কি ভারতে আপনার সঙ্গে হর্ষ বর্ধনের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে?” এই বার্তা ভারতে রাজনৈতিক বিতর্কে আরও ইন্ধন জোগাতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে পুরীর নাম এপস্টিন ফাইলে থাকাকে কেন্দ্র করে সংসদে মোদি সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়েছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আলী খামেনেইয়ের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প! ইরানের প্রতিক্রিয়া?

ইরানের সঙ্গে সমস্যার সমাধান করতে প্রয়োজনে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের সঙ্গেও দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। তিনি জানিয়েছেন, খামেনেইয়ের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প। রুবিয়ো জানিয়েছেন, কখনওই ইরানকে পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে মার্কিন অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। ইরানের হাতে পরমাণু বোমা এলে তা আঞ্চলিক এবং সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তাকে বিঘ্নিত করবে। এই ঝুঁকি নেওয়া যাবে না। তবে ইরানের সঙ্গে কূটনৈতিক পদ্ধতিতেই সমস্যার সমাধান করতে আগ্রহী ওয়াশিংটন। রুবিয়োর কথায়, ‘‘ইরানকে পরমাণু…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার চাপে রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করেছে ভারত? কী উত্তর দিলেন বিদেশ মন্ত্রী?

ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। সেই কারণে তিনি ভারতীয় পণ্যের উপর আরোপিত বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করছেন! আর এ নিয়ে দেশের বিরোধী দলগুলি তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত সরকার। নরেন্দ্র মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করছেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। তাদের দাবি হচ্ছে আমেরিকার কাছে কার্যত মাথানত করেছেন নরেন্দ্র মোদি। ভারত মাতাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রী জয় শংকর যা বললেন তা থেকে কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বরং…

আরও পড়ুন