মহারাষ্ট্রে সরকার গড়তে এতো দেরি কেন ? রহস্য কী!
বাংলার জনরব ডেস্ক : ভোটের ফলপ্রকাশের পর চার দিন কেটে গেলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম এখনও চূড়ান্ত করতে পারেনি মহজুটি। যদিও বিজেপি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। বরং ‘ধীরে চলো’ নীতি নেওয়ারই ইঙ্গিত দিয়েছে তারা। তাই নিয়েও এবার কটাক্ষ আসছে বিরোধী শিবির থেকে। শিব সেনার উদ্ধব শিবিরের প্রশ্ন, “মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় এত দেরি কেন?” সোমবারই ‘বিহার মডেলের’ প্রসঙ্গ টেনে শিণ্ডে সেনার মুখপাত্র নরেশ মাশকে বলেন, ‘‘বিহারে যেমন বিজেপি আসনসংখ্যার দিকে না-তাকিয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল, তেমনই এখানেও শিণ্ডের মুখ্যমন্ত্রী হওয়া উচিত।’’ শিব সেনা স্পষ্ট করে দিয়েছে, একনাথ শিণ্ডে কোনওভাবেই উপমুখ্যমন্ত্রী…
আরও পড়ুন