দেশ 

উত্তর প্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত দুই শ্রমিক

উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। কিন্তু কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও…

আরও পড়ুন
দেশ 

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র! মৃত্যু খবর ভুয়ো ছিল, ক্ষুব্ধ হেমা মালিনী

বাংলার জনরব ডেস্ক : প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র মারা যাননি। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার মাঝখানেই খবর রটে যায় তিনি নাকি মারা গেছেন। তিনি অবশ্য মুম্বাইয়ের ব্রিচ কান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। ধর্মেন্দ্রর টিমের তরফে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা…

আরও পড়ুন
দেশ 

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সহপাঠীকে গুলি করে খুন! নয়ডার ঘটনায় চাঞ্চল্য

সহপাঠীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা অভিযোগ উঠল একাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের একটি অভিজাত আবাসনে। রবিবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, নয়ডার সেক্টর ৪৮-এর ঘটনা। নিহত ছাত্রের মায়ের অভিযোগ, শনিবার রাতে তাঁর পুত্র বাড়িতে ছিল। এক কিশোর এসে তাঁর পুত্রকে ডেকে নিয়ে যায়। প্রথমে যেতে চাইছিল না সে। জোরাজুরি করে ওই সহপাঠী। তার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই সহপাঠীর বাড়িতে আগে থেকেই আরও এক ছাত্র হাজির ছিল। সহপাঠীর বাড়িতে কিশোর ঢুকতেই তাকে বাবার লাইসেন্সড…

আরও পড়ুন
দেশ 

প্রথম দফায় বিহারে প্রাপ্ত ভোটের হার ৬৫.০৮ শতাংশ!

প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট মিটেছে গত বৃহস্পতিবার। ওই দিনই ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রথম দফার নির্বাচনে মোট ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে। শনিবার চূড়ান্ত পরিসংখ্যান জানিয়ে কমিশন বলল, প্রথম দফায় বিহারে প্রাপ্ত ভোটের হার ৬৫.০৮ শতাংশ। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় বিহারের ৩ কোটি ৭৫ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটদানের হারে এ বার বিহার নজির গড়েছে বলেও জানিয়েছে কমিশন। ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারের এই আসনগুলিতে মোট ৫৭.২৯ শতাংশ ভোট পড়েছিল। সেই তুলনায় প্রথম দফার নির্বাচনে ৭.৭৯ শতাংশ ভোট বেশি পড়ল।…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত হরিয়ানায় খুন পুলিশ আধিকারিক!

বাড়ির বাইরে একদল যুবকের হট্টগোল থামাতে গিয়ে আক্রান্ত হন হরিয়ানার এক পুলিশ অফিসার। অভিযোগ, তাঁকে লাঠিপেটা করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, হরিয়ানার ধনি শ্যামলাল এলাকার সাব ইনস্পেক্টর রমেশ কুমারকে বৃহস্পতিবার রাতে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানান, রাতে রমেশের বাড়ির সামনে একদল যুবক হইহট্টগোল করছিলেন। সেই সময় তিনি বাইরে এসে তাঁদের…

আরও পড়ুন
দেশ 

শান্তিপূর্ণ ভোটের দুপুরে হঠাৎ আক্রান্ত বিহারের উপ মুখ্যমন্ত্রী! তারপর?

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল বিহারে। কিন্তু দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার খবর এল। নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ উঠল। এইসঙ্গে একদল জনতা ‘খুনি’…’মুর্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকে। একদিকে যখন শাসক শিবির আক্রান্ত, অন্য দিকে তখন আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। হামলা হলেও দমবার পাত্র নন গেরুয়া নেতা বিজয় কুমার সিনহা। তিনি মন্তব্য করেছেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে।…

আরও পড়ুন
দেশ 

হরিয়ানায় ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুলকে কী উত্তর দিল নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগে রাহুল গান্ধী হরিয়ানা বিধানসভা কেন্দ্রের ভোট চুরি নিয়ে যে চাঞ্চল্যকর ও বিস্ফোরক অভিযোগ করেছেন তা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গেছে। এদিকে রাহুল গান্ধীর এই অভিযোগ সামনে আসার পরে নির্বাচন কমিশন জাতীয় স্তরে নিশ্চুপ রয়েছেন। এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বিবৃতি জারি করা হয়নি! তবে হরিয়ানা মুখ্য নির্বাচনী আধিকারিক এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে রাহুলের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে! রাহুল গান্ধীর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই…

আরও পড়ুন
দেশ 

হরিয়ানায় বিজেপি চুরি করে জিতেছে, ব্রাজিলিয়ান মডেলকে কাজে লাগিয়ে, ভোট চুরি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী!

বাংলার জনরব ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের ঠিক একদিন আগে ভোট চুরি নিয়ে আবার তথ্য প্রমাণ সামনে আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তিনি যে মারাত্মক অভিযোগটি সামনে এনেছেন তাতে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনের সামনে পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোন বিকল্প নেই বলে মনে করা হচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশনারদের এক্ষুনি পদত্যাগ করা উচিত বলে মনে করছেন দেশের সাধারন নাগরিকরা। তিনি সাংবাদিক সম্মেলনের সূচনাতেই একটি রহস্যময়ী নারীর ছবি দিয়ে প্রশ্ন তোলেন এটাকে বলতে পারবেন! এই মহিলা নাম ভোটার তালিকায় কোথাও সীমা কোথাও সুইটি আবার…

আরও পড়ুন
দেশ 

ছত্তিশগড়ে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৬

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর সামনে আসছে। আহত বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।    

আরও পড়ুন
দেশ 

ক্ষমতায় এলে মহিলাদের ৩০০০০ টাকা আর্থিক সাহায্য দেবেন ঘোষণা তেজস্বীর

বাংলার জনরব ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে আবারো বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে। মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য…

আরও পড়ুন