ইসরায়েলি মিসাইল হামলার পালটা প্রত্যাঘাত হানল ইরান
বাংলার জনরব ডেস্ক : ইসরায়েলি মিসাইল হামলার পালটা প্রত্যাঘাত হানল ইরান। সূত্রের খবর, শুক্রবার সকালে ইজরায়েলের হামলার কয়েকঘণ্টার মধ্যেই ১০০টি ড্রোন ছুড়েছে ইরান। তবে তার জেরে ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তেল আভিভের মতে, আপাতত ইরানের সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হচ্ছে। শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন…
আরও পড়ুন