আন্তর্জাতিক 

সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন ভারতকে চিঠি পাকিস্তানের

বাংলার জনরব ডেস্ক : ভারত সরকার সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর তা পুনঃবিবেচনার জন্য পরপর চারটে চিঠি পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিশেষ সূত্রে জানা গেছে পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকে সচিব সৈয়দ আলী মুর্তজার কাছ থেকে এই চিঠি এসেছে ভারতের জলশক্তি-মন্ত্রকে। চারটি চিঠি গ্রহণ করা হয়েছে, আর ওই চিঠি গুলি বিবেচনা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকে।। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। তখনই স্থগিত করে দেওয়া হয় সিন্ধু চুক্তি। সিন্ধু এবং তার উপনদীগুলির জল বণ্টনের জন্য বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ১৯৬০ সালে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আপনার দেশ থেকে জঙ্গি গোষ্ঠী গুলিকে সরান পাক প্রতিনিধি দলকে পরামর্শ আমেরিকার

বাংলার জনরব ডেস্ক : ভারত সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে এই অভিযোগ জানিয়ে আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। সঙ্গে রয়েছে পাকিস্তানের বেশ কয়েকজন সাংসদ। কিন্তু সেখানে গিয়ে তাদের সন্ত্রাসবাদ দমনের পরামর্শ দিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তাদের পাকিস্তান থেকে সরিয়ে ফেলার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শেরম্যান সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বিলাবল ভুট্টো, পাক রাষ্ট্রদূত এবং অন্য নেতাদের সঙ্গে দেখা হল। গত মাসের ভারত-পাক সংঘাত, পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাক সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি ভারত-পাক সংঘাত প্রশমনের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা নেওয়ার জন্য সৌদি আরবের যুবরাজকে ধন্যবাদ জানাল ইসলামাবাদ। দু’দিনের সফরে সে দেশে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। শুক্রবার তিনি মক্কায় সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক করেন। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, একাধিক বিষয় নিয়ে দু’জনের কথা হয়। আলোচনায় আসে ভারত-পাক সংঘাত প্রসঙ্গও। প্রতিবেদন অনুসারে, ভারত এবং পাকিস্তানের মধ্যে ‘উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নেওয়া’ এবং ‘গোটা অঞ্চলে শান্তিরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ’ থাকার জন্য সৌদির যুবরাজকে ধন্যবাদ জানান শাহবাজ়। ওই প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে যে, সৌদির যুবরাজের সঙ্গে বৈঠকে শাহবাজ়…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

অপারেশন সিঁদুর নিয়ে মূল প্রশ্নটা করেই ফেললেন শশী থারুরের পুত্র! প্রশ্নটা ছিল কঠিন, উত্তর কী দিলেন কংগ্রেসের সাংসদ?

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিঁদুর নিয়ে বিশ্ববাসীকে বোঝাতে আমাদের দেশের বেশ কয়েকজন সাংসদ এবং প্রাক্তন বিদেশ সচিব পর্যায়ের অফিসার বিশ্বের ৩৩ টা দেশ সফর করছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকদের ভারতবর্ষের অবস্থান সম্পর্কে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ তুলে ধরেছেন এই কংগ্রেসই সাংসদ। এরই মাঝে সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে শশী থারুর। সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে হঠাতই এক যুবক ওঠে প্রশ্ন করতে ওঠেন। আর তাকে দেখেই কংগ্রেসের এই সাংসদ বলে ওঠেন তিনি আমার পুত্র।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার দাবি করল রাশিয়া! রহস্য?

এবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে গিয়েও ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই কথপোকথনের পরেই পুতিনের অন্যতম পরামর্শদাতা ইউরি উশাকোভ বলেন, ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরে ফের কেন্দ্রের কাছে জবাব চেয়েছে কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, এখনও কি চুপ করে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? গত বুধবার প্রায় ৭৫ মিনিট ফোনে কথা বলেন ট্রাম্প-পুতিন। সেই কথোপকথনের পর সাংবাদিকদের সামনে এসে ইউরি বলেন, “মধ্যপ্রাচ্য এবং ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে কথা বলেছেন দুই প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

“আমার সাহায্য ছাড়া ট্রাম্প এই নির্বাচনে জিততে পারতেন না”: ইলন মাস্ক

বাংলার জনরব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর বন্ধু ইলন মাস্ক এর বিতর্কে ঘিরে জমে উঠেছে মার্কিন রাজনীতি। জানা গেছে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প মাস্ককে নানাভাবে অনেক সাহায্য করেছেন বলে দাবি করেছিলেন তারপরেই পাল্টা দাবি করলেন মাস্ক । তিনি বলেন, তিনি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জিততেই পারতেন না। বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছিলেন, মাস্ককে ছাড়াই তিনি আমেরিকার পেনসিনভেনিয়া প্রদেশে জয়ী হতে পারতেন। ট্রাম্পের ওই দাবি সম্বলিত ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই একটি পোস্ট করেন টেসলা এবং এক্স-এর কর্ণধার মাস্ক। সেখানে তিনি লেখেন, “আমার সাহায্য ছাড়া ট্রাম্প এই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জল বন্ধ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভারত : বিলাবল ভুট্টো জ়ারদারি

সিন্ধু জলবণ্টন স্থগিত নিয়ে এবার রীতিমতো হুমকিস সুরে পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি দাবি করলেন যে, জল বন্ধ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভারত। ভারতের এই কার্যকলাপ ‘আগ্রাসন’ বলে অভিহিত করে বিশ্বের বড় রাষ্ট্রগুলিকে কার্যকরী পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তিনি। পহেলগাঁও কাণ্ডের পর পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে বিভিন্ন দেশে গিয়েছে ভারতের একাধিক সর্বদলীয় প্রতিনিধিদল। গত মে মাসে নিউ ইয়র্ক যাওয়ার পর আমেরিকার ওয়াশিংটনে গিয়েছে শশী তারুরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। পাল্টা নিজেদের ‘সন্ত্রাসবাদের শিকার’ বলে দাবি করে আমেরিকায় গিয়েছে বিলাবলের নেতৃত্বাধীন একটি পাক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

দু পক্ষ একসঙ্গে বসে সমস্যার সমাধান করুন ভারত পাকিস্তানকে পরামর্শ রাশিয়ার

ভারত পাকিস্তানের মধ্যে অশান্তি মেটাতে এবং কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন মধ্যস্থতার ভূমিকা নেওয়ার কথা বলছেন ঠিক তখনই নয় দিল্লি ও ইসলামাবাদকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলল রাশিয়া। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানেই দ্বিপাক্ষিক সমাধানের কথা বলেন লাভরভ। ফাতিমি এবং লাভরভের বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে লাভরভ এবং ফাতেমির মধ্যে। ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘বিচারপতিদের অবশ্যই বহিরাগত নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকতে হবে’’ ব্রিটেনে বললেন প্রধান বিচারপতি বিআর গবই

বাংলার জনরব ডেস্ক : অবসরগ্রহণের পর বিচারপতিদের রাজনীতিতে যোগদান আখেরে বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। ব্রিটেনে আয়োজিত এক আলোচনাসভায় গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বিআর গবই। পাশাপাশি, প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। ব্রিটেনে সুপ্রিম কোর্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গবই। ইংল্যান্ড ও ওয়েলসের মহিলা প্রধান বিচারপতি ব্যারোনেস কার, বিচারপতি বিক্রম নাথ এবং ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগেটের উপস্থিতিতে ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে রাজনীতি ও বিচারব্যবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘ভারতে বিচারপতিদের অবসরের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

এরই নাম রাজনীতি! ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এলন মাস্কের বাকযুদ্ধে চাঞ্চল্য মার্কিন মুলুকে

বাংলার জনরব ডেস্ক : এরই নাম রাজনীতি কয়েকদিন আগেও যিনি বন্ধু ছিলেন যাকে সামনে রেখে আমেরিকার মসনদে দ্বিতীয়বার ক্ষমতায় আসীন হলে ডোনাল্ড ট্রাম্প। সেই বন্ধু এলন মার্কস এখন রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে। মঙ্গলবার এক্স হ্যান্ডলে মাস্ক লেখেন, ‘আমি দুঃখিত। কিন্তু আমি আর এটা নিতে পারছি না। এই বিরাট, জঘন্য, শূকরের মাংসে ভরা কংগ্রেসের ব্যয় বিলটি এক অতীব জঘন্য কাজ। যাঁরা ভোট দিয়েছেন এর পক্ষে, তাঁদের ঘৃণা। আপনারা জানেন আপনারা ভুল করেছেন। আপনারা অবশ্যই জানেন।’ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মাস্কের এমন বক্তব্যের ‘জবাব’ দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি হিসেবে তিনি…

আরও পড়ুন