আন্তর্জাতিক 

ফের বন্দুকবাজের হানা আমেরিকায়, মৃত ১, আহত ৫

বাংলার জনরব ডেস্ক : ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। টরন্টোর ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি। এখনও পর্যন্ত অন্তত ১ জনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার কথা জানা গিয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত বন্দুকবাজের। টরন্টো পুলিশের তরফে জানানো হয়েছে, ফ্লেমিংটন ও জাকারি রোডসের কাছে, রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের অব্যবহিত দূরত্বেই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে আটটা নাগাদ হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কারওই চোট গুরুতর নয় বলেই জানানো হয়েছে। হামলাকারীর সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, রানি অ্যাভিনিউ…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান থেকে ভারতে গ্যাস আমদানি আদানির? তদন্তে আমেরিকা?

বাংলার জনরব ডেস্ক : ফের আমেরিকার আতশকাচের তলায় শিল্পপতি গৌতম আদানির সংস্থা। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিল জার্নাল’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভারতে আমদানি করে থাকতে পারে আদানি গোষ্ঠী। বিষয়টির সত্যতা আমেরিকার বিচারবিভাগীয় দফতর খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর ট্রাম্প ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেন। সেগুলির মধ্যে একটি হল ইরান থেকে তেল কিংবা পেট্রোকেমিক্যাল পণ্য কেনার ক্ষেত্রে বিধি-নিষেধ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক ট্রাইবুনাল

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক ট্রাইবুনাল। রবিবার তাঁর বিরুদ্ধে জুলাই-অগস্টের গণআন্দোলনে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দাখিল হয়েছে আদালতে। তার ভিত্তিতেই পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠিত হয় বাংলাদেশে। দায়ের হয় একাধিক মামলা। হাসিনা, আসাদুজ্জামান-সহ তিন জনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে গত ১২ মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল ট্রাইবুনালে। রবিবার থেকে শুরু হল বিচারপ্রক্রিয়া। বিচারক মহম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন প্রশাসনকে বিদায় জানানোর পরেই টেসলার কর্ণধারকে ঘুষি মারলেন কে ? ডান চোখের নিচে কালশিটে দাগ?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর তাঁর জন্য নতুন একটি দফতরই তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। গত মঙ্গলবার সেই মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করেন। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গেই বিদায়ী সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে অনেকেই লক্ষ করেন মাস্কের ডান চোখের কোণে কালো দাগ। স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত সাংবাদিকেরা এই বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। মাস্ক অবশ্য উত্তর এড়িয়ে যাননি। এক্স এবং টেসলার কর্ণধার জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের ছেলে এক্স খেলার ছলেই তাঁকে ঘুষি মেরেছিল। আর তার জন্যই এমন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানে নিহতদের জন্য সমবেদনা কলম্বিয়া সরকারের! হতাশ ভারতীয় প্রতিনিধিদল

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তান সরকার জঙ্গিদের মদদ দিচ্ছে এই বার্তা পৌঁছে দিতে বিশ্বের তেত্রিশটা দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত সরকার। এই প্রতিনিধি দলে সব দলের সাংসদরা রয়েছেন একইভাবে বেশ কয়েকজন প্রাক্তন বিদেশ সচিব রয়েছেন। প্রায় অধিকাংশ দেশে গিয়েই ভারতের এই বার্তা কে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এই প্রতিনিধি দল। কিন্তু কলম্বিয়া তে গিয়ে এই প্রতিনিধিরা খানিকটা ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানকার সরকার ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের হামলায় নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা প্রকাশ করেছে। যাতে ‘হতাশ’ শশী তারুরেরা। প্রকাশ্যেই হতাশার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আইনসভাকে এড়িয়ে শুল্কনীতি ঘোষণা করতে পারেনা ট্রাম্প প্রশাসন, শুল্ক নীতি রদ করে জানিয়ে দিল মার্কিন আদালত, রায় মানতে নারাজ প্রশাসন

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ধাক্কা খেল আদালতে। বুধবার আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক একটি আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প তাঁর যে আইনি বাধ্যবাধকতা, তার বাইরে বেরিয়ে কাজ করেছেন। অর্থাৎ, মার্কিন আইনসভায় বিষয়টি নিয়ে আলোচনা না-করেই একক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চলেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দেশে জরুরি পরিস্থিতির মোকাবিলা কী করে করতে হবে, তা অনির্বাচিত বিচারকেরা স্থির করে দিতে পারেন না। উল্লেখ্য, এই ‘জরুরি পরিস্থিতি’র প্রসঙ্গ উত্থাপন করেই আদালতে শুল্কনীতি বলবৎ করার পক্ষে সওয়াল করেছিল ট্রাম্প প্রশাসন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধুচন্দিমা ইতি ইলন মাস্কের! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ত্যাগ করলেন আমেরিকার বিশিষ্ট ধনকুবের এবং এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্ক। তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসন থেকে বিদায় নিয়েছেন তিনি বলেছেন তার নির্ধারিত সময় শেষ এবার তিনি অন্য পথে যাবেন।তবে মাস্কের এই আকস্মিক ঘোষণার নেপথ্যে কোন কারণ, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারও কারও দাবি, ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক নানা বিষয়ে মতান্তরের জেরেই মাস্কের এই সিদ্ধান্ত। আবার মাস্কের ঘনিষ্ট মহলের একাংশের দাবি, এ বার পুরোপুরি নিজের ব্যবসাতেই মনোনিবেশ করতে চাইছেন টেসলা এবং এক্স-এর কর্ণধার। দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর মাস্ককে নিজের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘ইসরাইলের শর্ত পূরণ করা হবে না, কেউ আমাদের হুমকি দিতে পারবে না, জয় অথবা শাহাদাত- আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত’ : হিজবুল্লাহ

ইসরাইলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ তারা চুক্তি মেনে চলেনি। এমনটাই মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। শেখ নাইম কাসেম রোববার (২৫ মে) লেবাননের ‘প্রতিরোধ ও মুক্তি দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বক্তৃতায় এ কথা বলেন। বক্তৃতার শুরুতে নাইম কাসেম বলেন, ‘প্রতিরোধ ও মুক্তি দিবস’ এই অঞ্চলে ও বিশ্বে লেবাননের মর্যাদাকে মুকুট পরিয়েছে। এই দিবস দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ করে তুলেছে।’ হিজবুল্লাহ নেতার মতে, ইসরাইল ১৭ মে চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে। ‘১৯৮২ সাল থেকে ইসরাইলিরা বুঝতে পেরেছিল যে,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার ‘প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে দাবি ট্রাম্পের

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনার ‘প্রকৃত ও গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইতালির রোমে ২৫ মে ইরান ও যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পারমাণবিক আলোচনার পর এসব কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪। সংবাদমাধ্যমটির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলোচনা অব্যাহত রাখা খুব, খুব ভালো হয়েছে।’ তিনি বলেন, আমি মনে করি ইরানের ফ্রন্টে আমাদের কিছু ভালো খবর থাকতে পারে। এছাড়া ‘আগামী দুই দিনের মধ্যে’ একটি ঘোষণা আসতে পারে বলেও দাবি করেন তিনি। শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক কর্মসূচি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরিবেশ দূষণের কারণে বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে ‘ড্রাগন ব্লাড ট্রি’

দেখতে হুবহু ব্যাঙের ছাতা! ভালোবেসে মরু ছাতাও বলেন রসিক পর্যটকরা। আসলে এটি একটি গাছ। বর্তমান পৃথিবীর সবচেয়ে দুর্লভ বৃক্ষ। তবে স্থানীয়দের কাছে এটি শুধু গাছ নয়-কারও চোখে মা; কারও কাছে সন্তান। আর কিতাবি ভাষায়-ইয়েমেনের শান্ত দ্বীপের প্রাণ। এক জীবন্ত ইতিহাস। আনন্দদ্বীপ খ্যাত সোকোত্রার নীরব প্রহরী। পুরু ছাল-বাকলে ঢাকা কাঠের পরতে পরতে লুকিয়ে থাকা রক্তলাল রসের জন্য বিখ্যাত ‘ড্রাগন ব্লাড ট্রি’ বহন করে চলেছে দ্বীপটির হাজার বছরের ঐতিহ্য। মায়ের মতো ছায়া দিয়ে রেখেছে আরব সাগরে ভেসে ওঠা এই উত্তপ্ত মরুদ্বীপকে। আগলে রেখেছে সেখানকার জীবনচক্র। অথচ নিজেই ধুকছে আজ-বার্ধক্যে নয়; মানবসৃষ্ট জলবায়ু…

আরও পড়ুন