আন্তর্জাতিক 

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক ট্রাইবুনাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক ট্রাইবুনাল। রবিবার তাঁর বিরুদ্ধে জুলাই-অগস্টের গণআন্দোলনে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দাখিল হয়েছে আদালতে। তার ভিত্তিতেই পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠিত হয় বাংলাদেশে। দায়ের হয় একাধিক মামলা। হাসিনা, আসাদুজ্জামান-সহ তিন জনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে গত ১২ মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল ট্রাইবুনালে। রবিবার থেকে শুরু হল বিচারপ্রক্রিয়া। বিচারক মহম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল আগামী ১৬ জুন হাসিনা-সহ অভিযুক্ত তিন জনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

সূত্রের খবর, আদালতে যে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল, তাতে বলা হয়েছে, হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশে ‘মানবতাবিরোধী অপরাধ’ ঘটানো হয়েছে। প্রধান সরকারি আইনজীবী মহম্মদ তজুল ইসলাম বলেন, ‘‘হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন। সব ক’টি খুনই পরিকল্পিত। গণআন্দোলনকে দমন করতেই সে সব ঘটানো হয়েছিল।’’

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে এই গণআন্দোলনের সময়ের মামলা ছাড়াও আরও দু’টি মামলা রয়েছে। আওয়ামী লীগের শাসনকলে রাজনৈতিক অপরাধীদের ‘গুম’ করার অভিযোগে একটি মামলা হয়েছে। দ্বিতীয়টি হয়েছে, ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ