আন্তর্জাতিক 

চিনের সাহায্য নিয়ে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ভান্ডারকে ঢেলে সাজাচ্ছে,দাবি মার্কিন রিপোর্টে

বাংলার জনরব ডেস্ক : চিনের সাহায্য নিয়ে পাকিস্তান আধুনিক সমরাস্ত্র ও পারমাণবিক অস্ত্র ভান্ডার ঢেলে সাজাচ্ছে এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে। তারপরেই প্রকাশ্যে এল এই রিপোর্ট। মার্কিন প্রতিরক্ষা দফতরের অন্তর্ভুক্ত এই আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। চলতি বছরের জন্য তারা যে রিপোর্ট পেশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে, ‘চিনকে প্রধান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে ভারত। অন্যদিকে নয়াদিল্লির কাছে পাকিস্তান কেবলমাত্র নিরাপত্তাজনিত সমস্যা। সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হলেও তাদের যুযুধান প্রতিপক্ষ হিসাবে ধরছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘পুতিন একেবারে পাগল হয়ে গিয়েছেন,অকারণে প্রচুর মানুষকে হত্যা করছেন’ : ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : শনিবার এবং রবিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সবমিলিয়ে ৩৬৭টি ড্রোন ইউক্রেনে হামলা চালিয়েছে বলে খবর, যা গত তিন বছরের যুদ্ধে একদিনের নিরিখে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা। রবিবার এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায়, রুশ ড্রোনের অধিকাংশই নিষ্ক্রিয় করা গিয়েছে। তবে গ্রাম-শহর মিলিয়ে ৩০টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলার জেরে। রবিবারের হামলাটি হয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চলাকালীন। হামলার খবর পেয়েই নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়েই খুব…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় কারখানার না করলে আইফোনের পর samsung মোবাইলেও কড়াশুল্কের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ভারতের বিরুদ্ধে প্রচার করেই চলেছেন। গত সপ্তাহে অ্যাপেল সংস্থার মালিককে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তার কোম্পানি যেভাবে ভারতে কারখানা করেছে আইফোন তৈরি করার জন্য তা তিনি পছন্দ করছেন না। মার্কিন প্রেসিডেন্ট অ্যাপেল সংস্থার মালিক কুককে বলেছিলেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস তৈরি করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন…। আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চিনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ ট্রাম্প প্রশাসনের! কেন অভিযোগ? রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ভারতের বিদেশ মন্ত্রী এখন আমেরিকার সফরে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে তিনি সেখানকার বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করছেন দুই দেশের বাণিজ্য চুক্তিকে সম্প্রসারিত করার লক্ষ্যে। ঠিক এই আলোচনা চলাকালীন সময়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে আমেরিকা। আর এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে শোরগোল। ডোনাল্ড ট্রাম্প সরকারের দাবি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পণ্যে আমেরিকা আমদানি শুল্ক বসানোর জবাব হিসাবে ভারত যে কিছু পণ্যে পাল্টা শুল্ক বসানোর যুক্তি দিয়েছে, তার কোনও ভিত্তি নেই। তবে সেই সঙ্গেই এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিদেশি পড়ুয়াদের ক্যাম্পাসে রাখতে হলে ৬ দফা শর্ত মানতে হবে, এই শর্ত বেআইনি জানিয়ে দিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার প্রতিক্রিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সিদ্ধান্ত ‘বেআইনি’। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ, গবেষণার প্রকল্পগুলি ধাক্কা খেতে পারে বলে জানিয়েছেন তাঁরা। ট্রাম্প প্রশাসন পাল্টা শর্ত চাপিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপরে। জানিয়েছে, ওই ছয় শর্ত মেনে ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম’-এর শংসাপত্র প্রত্যাহার করা হবে না। বৃহস্পতিবার, ২২ মে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এই শংসাপত্র প্রত্যাহারের কথা জানিয়েছে আমেরিকার নিরাপত্তা সচিব ক্রিস্টি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিতর্কের মাঝে, আদালতের বড় সিদ্ধান্তে চাপে ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিনা কমিউনিস্ট পার্টির অনুপ্রবেশ ঘটেছে অতএব ওখানে কোন বিদেশি ছাত্র আর পড়তে পারবে না এই হিটলারি কানুন জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আর এ নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের আবহে ডোনাল্ড ট্রাম্পের পুরনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করল আমেরিকার একটি আদালত। কোনও কারণ ছাড়াই বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে দায়ের হওয়া একটি মামলায় আদালত জানাল, এ ভাবে ভিসা বাতিল করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্ত সাময়িক ভাবে আটকে দিল আদালত। বৃহস্পতিবার ওকল্যান্ডের জেলা আদালতের বিচারক জেফরি এস হোয়াইট একটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চিনা কমিউনিস্ট পার্টি দখল করেছে, বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ফের বড়সড় আঘাত হানল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ডের দরজা বন্ধ করে দিল আমেরিকা। সেদেশের প্রশাসনের কথায়, হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিয়োরিটি। সেই তদন্তকারীদের নির্দেশেই নাকি বিদেশি পড়ুয়াদের হার্ভার্ডে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপাতত যেসব পড়ুয়া হার্ভার্ডে পড়াশোনা করছেন তাঁদের অন্যত্র চলে যেতে হবে। প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়–সহ্য হয়নি ইসরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্ত মোহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন!

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে যদি ঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত-পাকিস্তানের মীমাংসা তিনি করেছেন ফের দাবি করলেন ট্রাম্প, মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছেন বুধবার ফের এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁরই মধ্যস্থতায় ‘বাণিজ্যের মাধ্যমে’ ভারত-পাক বিরোধের অবসান ঘটেছে। বুধবার ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প বলেন, ‘‘আমরা পাকিস্তান এবং ভারতের মধ্যে চলা সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছি। পুরো বিষয়টির সমাধান করেছি আমরাই। আমার বিশ্বাস, বাণিজ্যের মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।’’ সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। কী ভাবে এই ‘মীমাংসা’য় পৌঁছোনো সম্ভব হল? সেই ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, এর নেপথ্যে রয়েছে ‘বাণিজ্য চুক্তি’। ভারত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় খুন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে

বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় গুলি চালিয়ে খুন করা হল ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দু’জন। সেখান থেকে বেরোনোর সময় দু’জনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নিন্দা করেছে ইসরায়েল। নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদিবিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনও স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা।” সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মীদের…

আরও পড়ুন