আন্তর্জাতিক দেশ 

অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি! মাসুদ আজহার ও হাফিজসহ একাধিক জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানালেন ইসরাইলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও এখনো অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। কারণ পাকিস্তান যে সকল আন্তর্জাতিক জঙ্গিদের প্রশ্রয় দিয়েছেন এবং নিজেদের কাছে রেখেছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে ভারতের হাতে। হাফিজ সাঈদ,জাকিউর রহমান লখভি, মুম্বাই হামলা অন্যতম অভিযুক্ত সাজিদ মির এবং মাওলানা মাসুদ আজহার কে অবিলম্বে ভারতের হাতে তুলে দিতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং। সোমবার ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিং ওই দেশের এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, ভারত…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

বন্দি বিনিময় হল পাকিস্তানের সঙ্গে, বাংলার পূর্ণম মুক্তি পেলেন, বিনিময়ে পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত

সংঘর্ষবিরতির পরে ‘বন্দি বিনিময়’ করল ভারত-পাকিস্তান। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে বুধবার সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত। গত ২৩ এপ্রিল (পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন) পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। বস্তুত, আগের দিনই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা ২৬ জন নিরাপরাধ মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দুই দেশের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শুল্কযুদ্ধে চিনের কাছে নতি স্বীকার আমেরিকার! তিন মাস জন্য বর্ধিত শুল্ক স্থগিত

বেশ কয়েকদিন ধরে আলোচনা করার পর শেষ পর্যন্ত আগামী তিন মাসের জন্য আমেরিকা ১১৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিতে চলেছে বলে খবর পাওয়া গেছে।গত সপ্তাহে সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছিলেন চিন এবং আমেরিকার প্রতিনিধিরা। জেনেভা বৈঠকের পরেই দু’দেশের শুল্কযুদ্ধে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুসারে, সোমবার মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্ত জানিয়েছেন, ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দু’দেশই। শুল্কে আমেরিকা এবং চিনের তিন মাসের ‘যুদ্ধবিরতি’র সিদ্ধান্তের ফলে এখন চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ৩০…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করবে না : আব্বাস আরাগচি

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। চতুর্থ দফা ইরান-মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশে রওনা হওয়ার সময় আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা বা আপসের প্রশ্নই ওঠে না। তিনি জানান, ইরান তার নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসবে না। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।রোববার সকালে তেহরানে সাংবাদিকদের তিনি বলেন, আমার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সংঘর্ষ বিরতির পর এবার কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে রাজি ট্রাম্প!

বিশেষ প্রতিবেদন ; ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে উল্লাস প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দু’দেশের রাষ্ট্রনায়ককেই অভিনন্দন জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য এবং এই দুই রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের জন্য তিনি গর্বিত। এরপরে তিনি বলেছেন কাশ্মীর সমস্যার সমাধানের জন্য তিনি চেষ্টা করে যাবেন। স্বাধীনতার প্রায় 80 বছর পর কাশ্মীর সমস্যার সমাধান এখনো হয়নি। এটা যেমন সত্য। তেমনি এটাও সত্য কাশ্মীর নিয়ে কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত চায়না সেটা জহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী সকলেই জানিয়ে দিয়ে গেছেন। কিন্তু নরেন্দ্র মোদি কি করবেন এখন তো…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির নেপথ্য কারণ? কেন তৎপর আমেরিকা! রহস্য ?

বিশেষ প্রতিবেদন : ভারত পাকিস্তানের সংঘাত এক নাটকীয় মোড় নিতে পারে এমনই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই সক্রিয় হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। Cnn এর কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক এই খবর দিয়েছেন। আমেরিকার গোয়েন্দাদের রিপোর্ট পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ট্রাম্পকে সেই রিপোর্টের বিষয়ে জানান। তার পরে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদীকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানান। শনিবার বিকেলে যুদ্ধবিরতির ডাক দেয় ভারত এবং পাকিস্তান। গোয়েন্দারা ঠিক কী রিপোর্ট…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানবন্দর!

বাংলার জনরব ডেস্ক : শনিবার সকালে ভারতীয় সেনার পক্ষে সুফিয়া কুরেশী সাংবাদিকদের জানিয়েছিলেন,শনিবার ভোর থেকে ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছিল পাকিস্তান। নিশানা করা হয়েছিল ভারতের সেনাঘাঁটিগুলিকে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতও পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের পরেই, সরকারি ভাবে রহিম ইয়ার খান আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের হামলার কথা স্বীকার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত হামলা থামালে, থামবে পাকিস্তানও আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার

বাংলার জনরব ডেস্ক : ভারতের চারদিক থেকে আক্রমণের পর অনেকটাই সুর নরম করেছে পাকিস্তান বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার বলেছেন ভারত হামলা থামালে থামবে পাকিস্তানও। তিনি আরও দাবি করেছেন, ভারত যদি আবার ‘হামলা’ চালায়, তা হলে তার জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দার জানিয়েছেন, এই বিষয়টি আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওকেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমাদের ধৈর্যের সীমা শেষ হয়েছে। সে কারণেই জবাব দিয়েছি। ওরা থামলে আমরাও থামার বিষয়ে বিবেচনা করব।’’ ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভারত পাক সংঘাত ছেড়ে আলোচনার পথে? বিদেশ মন্ত্রীকে মার্কিন বিদেশ সচিবের ফোন ঘিরে জল্পনা! কী কথা হল দুজনের?

বাংলার জনরব ডেস্ক : পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। আজ শনিবার সকালে কথা হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাতে এ কথা হয়েছে। মার্কিন বিদেশ দফতর ফোনালাপের কথা জানানোর পর জয়শঙ্করও সমাজমাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন। মার্কিন বিদেশ দফতর থেকে বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিয়ো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের উপায় খোঁজার উপর জোর দিয়েছেন তিনি। ভুল বোঝাবুঝি এড়াতে জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন মার্কিন বিদেশ সচিবের! পাক বিদেশ মন্ত্রীকে এড়িয়ে কেন ফোন? চর্চা আন্তর্জাতিক মহলে

বাংলার জনরব ডেস্ক : ভারত পাকিস্তানের উত্তেজনা এবং সংঘাতের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে সরাসরি ফোন করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। শনিবার সকালে এই ফোন করা হয়েছে বলে জানা গেছে আমেরিকার বিদেশ দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বলা হয়েছে, শুক্রবার (আমেরিকার স্থানীয় সময়) পাক সেনাপ্রধানের সঙ্গে রুবিয়ো কথা বলেছেন। ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে ওয়াশিংটন। তার জন্য প্রয়োজনে আমেরিকা সহায়তা করতেও প্রস্তুত। ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতেও আলোচনার পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেও মার্কিন বিদেশ সচিব সংঘাত এড়িয়ে…

আরও পড়ুন