আন্তর্জাতিক 

পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কমিটির জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! বড় যুদ্ধের প্রস্তুতি কি? নাকি চাপে রাখার কৌশল?

বাংলার জনরব ডেস্ক : সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ রাখতে চাইছে না কি পাকিস্তান? পাকিস্তান কি আরো বড় কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান? কি করতে চাইছে পাকিস্তান! আজ শনিবার সকালে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র বৈঠকে বসেছে। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এবং আল জাজ়িরা জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার উদ্দেশেই এই বৈঠক। পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার। প্রধানমন্ত্রী শাহবাজ়ের…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানায় বেশি সংখ্যায় সেনা মোতায়েন করছে পাকিস্তান, শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরে হামলা করছে পাকিস্তান: সেনা ও সরকার

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মু শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস। কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ভাঙছে পাকিস্তান স্বাধীন হতে চলেছে বালুচিস্তান!

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তান থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র হতে চাইছে বালুচিস্তান। ইতিমধ্যেই প্রখ্যাত বালোচ লেখক এবং সমাজকর্মী মীর ইয়ার বালোচ পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এরই সঙ্গে নয়াদিল্লিতে একটি বালোচ দূতাবাস খোলার জন্য ভারত সরকারের অনুমতি চেয়েছেন তিনি। অন্যদিকে, ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার চলাকালীন সময়ে পাক সেনার উপর ফের হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) জোড়া হামলায় প্রাণ গিয়েছে অন্তত ১৪ জন পাক সেনাকর্মীর। বুধবার থেকে বালুচিস্তানে দু’টি পৃথক হামলার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রথমে বালুচিস্তানের বোলানে পাক সেনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে না আমেরিকা : জে ডি ভ্যান্স

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমনটাই জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”এটা আমেরিকার কোনও বিষয় নয়।” মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলছেন, ”আমরা যেটা করতে পারি সেটা হল ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” সেই সঙ্গেই তিনি আশাপ্রকাশ করেন, এই সংঘাত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনার অভিযান নিয়ে আমেরিকা, রাষ্ট্রপুঞ্জসহ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, কে কী বললেন?

বাংলার জনরব ডেস্ক : মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি গুলোকে নিশানা করে ভারতীয় সেনাবাহিনী যে হামলা চালিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন অবিলম্বে দুই দেশের নেতারা উত্তেজনা প্রশমনে আলোচনায় বসুক। অভিযানের পর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরিস্থিতির দিকে আমেরিকা নজর রেখেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। ঘটনার কথা শোনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘এটা লজ্জার। আমরা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যেই বৈঠক নিরাপত্তা পরিষদের ! কী কথা হল ?

বাংলার জনরব ডেস্ক : ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সোমবার বৈঠকে বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা। বৈঠক শেষে বিভিন্ন দেশের দূতেরা পৃথক পৃথক ভাবে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে সরকারি ভাবে নিরাপত্তা পরিষদের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। পাকিস্তান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস। বস্তুত, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি— আমেরিকা, ব্রিটেন, রাশিয়া,…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা এয়ার ইন্ডিয়ার

বিশেষ প্রতিনিধি : পলেহগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাক  দু’দেশই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ করেছে। যার অন্যতম হল, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলিকে তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী এক বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ৬০ কোটি ডলার (প্রায় ৫০৫১ কোটি টাকা) ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব। এর আগে সংবাদ সংস্থা পিটিআই ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জয় শংকর ও শাহবাজের সঙ্গে কথা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের, ধন্যবাদ জানালো ভারত,পহেলগাঁও কাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবী জানালো পাকিস্তান!

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের আবহে দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কথা বলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শংকরের সঙ্গে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে।তবে মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ। তবে রাষ্ট্রপুঞ্জের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর, শাহবাজ় দু’জনেই। জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন নিন্দা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৯০ ঘণ্টায় তিনবার বৈঠকের পরেও পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউকে ফেরানো নিয়ে কোনও আশার আলো দেখা গেল না!

৯০ ঘণ্টার মধ্যে তিনবার বৈঠক। তবু পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউকে ফেরানো নিয়ে কোনও আশার আলো দেখা গেল না। পাক রেঞ্জার্সের দাবি, সীমান্ত পেরনো বিএসএফ জওয়ান সংক্রান্ত কোনও তথ্য নাকি তাদের কাছে নেই। আবার পাক রেঞ্জার্সের আরও দাবি, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া নাকি বাংলার জওয়ানকে মুক্তি দেওয়া সম্ভব নয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্তা জানান, বুধবার বিকেল থেকে তাঁরা আশা করছেন পাকিস্তান হয়তো ইতিবাচক পদক্ষেপ করবে। শুক্রবার পর্যন্ত এই ইস্যুতে তিনবার বৈঠকে বসেন বিএসএফ এবং পাক রেঞ্জার্সের উচ্চ আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকে আসা পাক প্রতিনিধিরা নাকি বুঝতেই পারেননি…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

নির্বাচন কমিশনের সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের কাছে বক্তব্য রাখতে গিয়ে দাবী রাহুলের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা সফররত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, নির্বাচন কমিশন আপস করছে। তাঁর কথায়, সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে। উল্লেখ্য, রবিবার আমেরিকার বস্টনে পৌঁছান রাহুল গান্ধী। সেখানেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাহুল নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নিজের দাবির পক্ষে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। তিনি দাবি করেন যে দুই ঘণ্টার মধ্যে ৬৫ লক্ষ ভোট পড়েছে বলে কমিশন দাবি করেছিল। তবে এটা অসম্ভব বলে পালটা দাবি রাহুলের। রাহুল গান্ধী বলেন, নির্বাচনের দিন বিকেল সাড়ে পাঁচটায় আমাদের নির্বাচন কমিশন যে সংখ্যা দিয়েছিল,…

আরও পড়ুন