নির্বাচন কমিশনের সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের কাছে বক্তব্য রাখতে গিয়ে দাবী রাহুলের
বাংলার জনরব ডেস্ক : আমেরিকা সফররত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, নির্বাচন কমিশন আপস করছে। তাঁর কথায়, সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে। উল্লেখ্য, রবিবার আমেরিকার বস্টনে পৌঁছান রাহুল গান্ধী। সেখানেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাহুল নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নিজের দাবির পক্ষে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। তিনি দাবি করেন যে দুই ঘণ্টার মধ্যে ৬৫ লক্ষ ভোট পড়েছে বলে কমিশন দাবি করেছিল। তবে এটা অসম্ভব বলে পালটা দাবি রাহুলের। রাহুল গান্ধী বলেন, নির্বাচনের দিন বিকেল সাড়ে পাঁচটায় আমাদের নির্বাচন কমিশন যে সংখ্যা দিয়েছিল,…
আরও পড়ুন