জেলা 

কাজল শেখকে সঙ্গে নিয়ে বীরভূমে অনুব্রত মণ্ডলকে কাজ করতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে কাজল শেখের রয়ে গেলেন রাজনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যেই কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিবাদ শুরু হয়। দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে অশান্তি লেগেই রয়েছে। এই অবস্থায় মনে করা হচ্ছিল হয়তো কাজল শেখকে এবার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কোন ব্যক্তিকে জেলা সভাধিপতির পদে বসানো হতে পারে। কিন্তু বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন কাজল শেখকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলকে কাজ করতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চের নীচে প্রথম সারিতে বসে নেত্রীর বক্তৃতা শুনছিলেন…

আরও পড়ুন
কলকাতা 

“বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলে, তেমন সিবিআইও ভাববাচ্যে কথা বলেছে’’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে, তাতে দু’জায়গায় নাম রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  তার অব্যবহিত পরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তাঁর মক্কলের ‘ভাবমূর্তি নষ্ট’ করার চেষ্টা হচ্ছে। কিন্তু বুধবার অভিষেক নিজে কিছু বলেননি। তবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভায় বক্তৃতা করতে গিয়ে সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা নিয়ে মুখ খুললেন অভিষেক। অভিষেক বলেছেন, ‘‘সিবিআই একটা ২৮ পাতার চার্জশিট জমা দিয়েছে। তাতে দু’জায়গায় আমার নাম লিখেছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কে? এমএলএ না এমপি? কোথায় থাকে, কার ছেলে, কী করে, কিছু লেখেনি। বিজেপি…

আরও পড়ুন
কলকাতা 

ভূয়ো ভোটার লিস্ট খতিয়ে দেখতে সুব্রত বকশির নেতৃত্বে কমিটি গড়লেন মমতা!

বিশেষ প্রতিনিধি : বাইরে থেকে লোক এনে ভূয়ো ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে বলে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইসব ভোটার লিস্ট সংশোধন করার জন্য দলের মধ্যে সুব্রত বকশিকে প্রধান করে নতুন কমিটি তৈরি করলেন দলনেত্রী। এই কমিটিতে সুব্রত বক্সী ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা।এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে। যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে। ১০ দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন নেত্রী। রাজ্যে বাজেট অধিবেশনের সময় সামনে আসে ভুয়ো ভোটার তালিকার বিষয়টি। সেখানে দেখা যায় মুর্শিদাবাদ, নদিয়ার অনেক এলাকার বাসিন্দাদের…

আরও পড়ুন
কলকাতা 

দলীয় কর্মীদের IPACকে মেনে চলার নির্দেশ মমতার!

বিশেষ প্রতিনিধি : তৃণমূল দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আই প্যাকের ভূমিকা নিয়ে বিভ্রান্তি দূর করলেন। মমতা স্পষ্ট করে দিলেন, ‘আই প্যাকের কথা শুনতে হবে নেতাদের। তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে।’ একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, “আই প্যাক সম্পর্কে উলটোপালটা বলা চলবে না।” ইদানিং আই প্যাক নিয়ে তৃণমূল নেতাদের অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলের কিছু সিনিয়র নেতা আই প্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন। শোনা যায়, দলের অন্দরে আই প্যাক নিয়ে অভিযোগের সংখ্যাটা ক্রমবর্ধমান। এমনকী…

আরও পড়ুন
কলকাতা 

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চার্জশিটে অভিষেকের নাম যুক্ত করা হয়েছে দাবি আইনজীবীর

বিশেষ প্রতিনিধি : সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য চেষ্টা করে চলেছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট আদালতে পেশ করতে গিয়ে তদন্তকারী সংস্থা একটি অডিও ক্লিপের সূত্র ধরে ওই চার্জ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি যুক্ত করেছে বলে খবর পাওয়া গেছে।। এই খবর বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু রীতিমতো প্রেস রিলিজ জারি করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য এই অপচেষ্টা…

আরও পড়ুন
কলকাতা 

প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটের জনৈক অভিষেকের নাম! আদালতে দাবি সিবিআইয়ের, কে এই অভিষেক?

বিশেষ প্রতিনিধি : বেআইনি নিয়োগের জন্য সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র থেকে ১৫ কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়! প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিয়ো ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিয়ো ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে, ঘুষের টাকা দিতে ২০১৭ সালে বেহালায় ‘কাকু’র বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ আরও দু’জন। সিবিআইয়ের দাবি, ওই সময়ে তাঁদের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে। কী ভাবে বেআইনি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী সংবাদপত্রে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চলেছেন? হোয়াইট হাউসের নয়া নির্দেশিকা ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : সংবাদপত্রের স্বাধীনতার দেশ বলে কথিত মার্কিন যুক্তরাষ্ট্রের এবার সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রক্রিয়া কি শুরু হলো? জানা গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খবর কোন কোন সংবাদ মাধ্যম সংগ্রহ করতে পারবে তা ঠিক করে দিবে সরকার এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা জারির পরই সংবাদপত্রে স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের কার্যকলাপ কোন কোন সাংবাদিক সংগ্রহ করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করবে হোয়াইট হাউস। মূলত এয়ার ফোর্স ওয়ান এবং ওভাল অফিসের মতো জায়গায়…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : প্রতীক্ষা / আরেফা গোলদার

প্রতীক্ষা ✍️আরেফা গোলদার ********* তুমি বলেছিলে আসবে কিছু ব্যবস্থা করবে। এই বিশ্বাসে ভরসা করেই এক জাহানারা বিকেলে আমাদের প্রিয় জায়গাটায় গিয়েছিলাম সময়মতো। মনের ভূগোল জুড়ে কেবল দুর্যোগের অশনি সংকেত- তবুও নড়বড়ে সাঁকোটায় দাঁড়িয়ে শুধু তুমিই তখন আমার অথই গীতবিতান….. একটানা কয়েক ঘণ্টা অনেক উৎকণ্ঠা পেরিয়েও আসোনি তুমি।চেনা হাতের লেখায় পাঠিয়েছিলে একটা চিঠি পরিপাটি। মনজমিনে পূর্বাভাসের শর্ত মেনে শুরু হলো তুমুল বর্ষণ আর প্রবল জলোচ্ছ্বাস..….. ভেসে গেলো আমার নার্গিসী অভিমান,রুবাই আবেগ আর দিলরুবা ইচ্ছেগুলো…. তোমার লম্বা চিঠির ভাষা বড্ডো কঠিন। আত্মস্থ করতে হিমশিম খেতে আমি পড়ে ফেললাম আরও অনেক পুঁথি….. বন্ধুহীন…

আরও পড়ুন
খেলা জেলা 

দুদিন ব্যাপী১৬ দলীয় ফুটবল যেন উৎসবের চেহারা নিল নারায়ণপুরে

হাসিবুর রহমান : দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ নারায়নপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুদিন বাকি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এই ফুটবলকে ঘিরে উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা জুড়ে কোন টিকিট ছাড়াই সাধারণের অভাব প্রবেশ ছিল সুন্দর পরিবেশ এবং গ্যালারি তৈরি করে মানুষের বসার ব্যবস্থা। সেই সঙ্গে এলাকার গুণীজনদের সংবর্ধনা মধ্যরাতে চলে বাজী বাজি প্রদর্শনী। নিত্য পরিবেশন দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণীজন শিক্ষাবিদ কবি সাহিত্যিক রাজনীতিবিদসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, ভাও একই ব্লক সভাপতি শাহজাহান মোল্লা,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক কর্তব্য পেতে হলে দিতে হবে ৪৩ কোটি টাকা, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ট্রাম্প প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার অভিবাসন নীতিতে এবার বড়সড়ো পরিবর্তন আনতে চলেছে মার্কিন প্রশাসন।এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে দিতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা ৪৩ কোটি টাকা। এই পরিমাণ টাকা দিতে পারলে পাওয়া যাবে গোল্ড কার্ড।এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। এ বার চালু হতে চলেছে ‘গোল্ড কার্ড’। এই কার্ড ‘গ্রিন কার্ড’-এরই ‘প্রিমিয়াম’ সংস্করণ। ট্রাম্পের কথায়, ‘‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের…

আরও পড়ুন