অন্যান্য প্রচ্ছদ 

West Bengal Muslim: পশ্চিমবাংলার মুসলমান: নেতৃত্ব সংকট ও রাজনৈতিক বাস্তবতা/ তায়েদুল ইসলাম

পশ্চিম বাংলার মুসলমান: নেতৃত্ব সংকট ও রাজনৈতিক বাস্তবতা : তায়েদুল ইসলাম পশ্চিম বাংলার মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে যত আলোচনা, তত কাজের বাস্তব প্রভাব দেখা যাচ্ছে না। সাম্প্রতিক বছরগুলোতে বহু নতুন সংগঠন তৈরি হয়েছে, বিভিন্ন মঞ্চে সভা-সম্মেলন হচ্ছে, লেখালেখির সংখ্যা বেড়েছে, কিন্তু বাস্তবের ময়দানে এই সমস্ত প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নেতৃত্বের সংকট ও সোশ্যাল মিডিয়া বিপ্লব এখনকার মুসলিম নেতৃত্বের একটি বড় সমস্যা হল তাদের বাস্তব কর্মসূচির অভাব। সোশ্যাল মিডিয়াতে বিপ্লবী সেজে এক শ্রেণির মানুষ নিজেদের পরিচিতি তৈরি করেছেন, কিন্তু জনগণের কাছে তারা আস্থা অর্জন করতে পারেননি।…

আরও পড়ুন
জেলা 

কলস হাইস্কুলে বিজ্ঞান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদন : আজ জাতীয় বিজ্ঞান দিবস। ১৯২৮ সালের এই দিনটিতে স্যার সিভি রমন-এর বিখ্যাত রামন এফেক্ট আবিষ্কৃত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারাদেশে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। সারা দেশের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলস হাইস্কুলেও জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় নানা ধরনের কর্মসূচি। ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করা বিজ্ঞানের প্রদর্শনী ছিল এক কথায় অভূতপূর্ব। একেবারেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে খুদে বিজ্ঞানীরা প্রস্তুত করেছিল নানা প্রাকৃতিক ঘটনার মডেল, যা প্রকৃতিকে অহরহ দেখা যায় অথচ তার বৈজ্ঞানিক কারণ অনেকেরই কাছে অজানা। বয়েলস ল’, আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, ছায়া…

আরও পড়ুন
জেলা 

চিকিৎসাধীন নাবালিকাকে হাসপাতালের মধ্যেই ধর্ষণের চেষ্টা উত্তপ্ত হাড়োয়া!

বিশেস প্রতিনিধি : সরকারি হাসপাতালে এবার নিরাপদে নয় চিকিৎসাধীন মেয়েরা। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, চিকিৎসাধীন ওই নাবালিকাকে শৌচাগারে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। পরে নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার জ্বর, বমি নিয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, বৃহস্পতিবার ভোর থেকে ওই হাসপাতালের…

আরও পড়ুন
কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে অপদস্ত করার চেষ্টা করছেন অবিলম্বে ব্যবস্থা নিন, নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী

বিশেষ প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির লোক বলে অভিহিত করেছিলেন। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রীতিমত এর বিহিত চেয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে ফেলেছেন। চিঠিতে শুভেন্দু লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি বলতে চান, সাংবিধানিক প্রক্রিয়াকে নাকি বিজেপি প্রভাবিত করছে। তৃণমূলের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারের পদে বিজেপি নিজেদের লোককে বসাচ্ছে। উনি ভাল করেই জানেন, আপনার নিয়োগ ২০২৩ সালের নতুন আইনের মাধ্যমে হয়েছে। নতুন এই আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জুম্মার নামাজ চলাকালীন সময়ে পাকিস্তানের এক মাদ্রাসায় বোমা বিস্ফোরণ মৃত কমপক্ষে পাঁচ

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় পাকিস্তানের এক মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে অন্তত পাঁচজন আহত হয়েছে বহু বলে খবর পাওয়া গেছে।ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশবাহিনী, দমকল ও উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খট্টক জেলায়। এদিন দুপুরে জুম্মার নমাজের সময় সেখানকার একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৫ জন। আহত কমপক্ষে ২০ জন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাংলাদেশে নয়া রাজনৈতিক দলের যাত্রা শুরু? এনসিপি কী পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যকে অক্ষুন্ন রাখতে?

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত বাংলাদেশ গণ আন্দোলনের অন্যতম সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন নতুন রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। আজ শুক্রবার বিকেলে এই রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ঢাকা শহরে। এ নতুন রাজনৈতিক দলের নাম হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চে কোরআন বাইবেল ত্রিপিটক বিভিন্ন ধর্মগ্রন্থ গুলি পাঠ করে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল যাত্রা শুরু করল। এই দলের শীর্ষ পদে মোট ১০ জন থাকছেন। নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দু’জন করে থাকছেন। এ…

আরও পড়ুন
জেলা 

এপিক নম্বর এক, দুই ভোটার আতঙ্কে বাংলার তসলিম

বিশেষ প্রতিনিধি : ভূতুড়ে ভোটার নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার পর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকের মঞ্চ থেকেও ভোটার তালিকা ‘পরিষ্কারে’র কথা বলেছেন তিনি। তাঁর মুখেই উঠে এসেছে তসলিম মিঞার নাম। তৃণমূল সুপ্রিমোর মুখে নিজের নাম শোনার পরই প্রকাশ্যে আসেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যমের কাছে নিজের উদ্বেগের কথা জানান। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তসলিম। মালদহ রেজিস্ট্রি অফিসে চাকরি করেন। তসলিমের দাবি, মাসদুয়েক আগে তিনি জানতে পারেন এপিক নম্বর এক অথচ নাম বদল করে একটি ভোটার কার্ড তৈরি হয়েছে। ওই ভোটার কার্ডে তসলিমের এপিক নম্বর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গণছাঁটাই করার কোনো অধিকারই নেই ট্রাম্প সরকারের! নির্দেশ প্রত্যাহার করতে বলল আমেরিকার কোর্ট

বাংলার জনরব ডেস্ক : গণ হারে কর্মীছাঁটাই করা যাবে না বলে নির্দেশ দিল আমেরিকার আদালত ।  উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম কর্তা ইলন মাস্কও কোনো রূপ রাখঢাক না রেখে গণ হারে কর্মীছাঁটাই করার উদ্যোগ নেন।  ট্রাম্পদের এই গণছাঁটাইয়ের পরিকল্পনা আপাতত রুখে দিল আমেরিকার আদালত। অবিলম্বে সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক। তিনি জানিয়েছেন, এ ভাবে কর্মীদের ছাঁটাইয়ের অধিকার নেই সংশ্লিষ্ট দফতরের। এ ভাবে কর্মীদের ছাঁটাই করা যায় না। সম্প্রতি হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে আমেরিকার সমস্ত সরকারি কর্মীর কাছে ইমেল…

আরও পড়ুন
দেশ 

নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য দিতে রাজি দিল্লি বিশ্ববিদ্যালয়, তবে ব্যক্তিকে নয় আদালতে

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রী দেখাতে রাজি হল দিল্লি বিশ্ববিদ্যালয় তবে কোন ব্যক্তিকে নয় দিল্লি হাইকোর্টকে দেখাতে চায়।বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তথ্যের অধিকার আইনে একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য। মেহতা আদালতে জানান, কেন্দ্রীয় তথ্য কমিশনের ওই নির্দেশ বাতিল করা উচিত। বৃহস্পতিবারের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি শচীন দত্ত। মোদীর ডিগ্রি বিতর্ককে কেন্দ্র করে এই মামলা দীর্ঘ দিন ধরেই চলছে হাই…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে শান্তিনিকেতন থানার মোমিন পাড়া গ্রাম

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম জেলার শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিন পাড়া গ্রাম। এলাকায় বিপুল পুলিশ বাহিনী রয়েছে। ঘটনায় এখনও অবধি ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় নিমাই দাস ও বাবু দাস নামে দুই তৃণমূল নেতার দুই গোষ্ঠী রয়েছে। মাঝেমধ্যেই ওই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দেখা যায়। বৃহস্পতিবার সকালে ফের ওই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাঁশ, লাঠি দিয়ে দুই গোষ্ঠী একে অপরের দিকে ধেয়ে যায়। গ্রামের মধ্যে চলে ব্যাপক ইটবৃষ্টি। একাধিক বাড়ি ভাঙচুর…

আরও পড়ুন