জেলা 

পেহেলগামের নৃশংস ঘটনায় মোমবাতি মিছিল বিগার্ডেনে

গতকাল শনিবার ২৬ এপ্রিল , বি গার্ডেন এলাকার নাগরিকবৃন্দ, গত ২২ শে এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর , পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই ত ই বার শাখা সংগঠন দা রেজিস্ট্যান্স ফোর্স এর দ্বারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ও শোক জ্ঞাপন করে এবং কাশ্মীরের সমস্ত নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করবার দাবির পাশাপাশি উক্ত জঙ্গী সংগঠনের কঠোর শাস্তির দাবিতে বি ই কলেজ ফার্স্ট গেটে, প্রথমে আলোচনা, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ,সাংস্কৃতিক কর্মসূচি, নীরবতা পালন করে পরিশেষে বি ই কলেজ ফার্স্ট গেট এর থেকে বি গার্ডেন মেন গেট পর্যন্ত প্রায় ৫০…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৯০ ঘণ্টায় তিনবার বৈঠকের পরেও পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউকে ফেরানো নিয়ে কোনও আশার আলো দেখা গেল না!

৯০ ঘণ্টার মধ্যে তিনবার বৈঠক। তবু পাকিস্তানে আটকে পড়া বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউকে ফেরানো নিয়ে কোনও আশার আলো দেখা গেল না। পাক রেঞ্জার্সের দাবি, সীমান্ত পেরনো বিএসএফ জওয়ান সংক্রান্ত কোনও তথ্য নাকি তাদের কাছে নেই। আবার পাক রেঞ্জার্সের আরও দাবি, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া নাকি বাংলার জওয়ানকে মুক্তি দেওয়া সম্ভব নয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্তা জানান, বুধবার বিকেল থেকে তাঁরা আশা করছেন পাকিস্তান হয়তো ইতিবাচক পদক্ষেপ করবে। শুক্রবার পর্যন্ত এই ইস্যুতে তিনবার বৈঠকে বসেন বিএসএফ এবং পাক রেঞ্জার্সের উচ্চ আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকে আসা পাক প্রতিনিধিরা নাকি বুঝতেই পারেননি…

আরও পড়ুন
কলকাতা 

ফেলে দেওয়া বর্জ্য পুনর্ব্যবহার করে পুরষ্কৃত কলকাতা ও শহরতলির স্কুলগুলি

বিশেষ প্রতিনিধি : পরিবেশ সচেতনতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষে তরুণ প্রতিভা উদ্ভাবনের প্রসারে সল্টলেকে অনুষ্ঠীত হল স্কুল স্তরের প্রকল্প প্রতিযোগিতা ২০২৫। “উদ্ভাবন, টেকসইতা ও বৃত্তীয়তা”- এই তিনটি মূল ভাবনার ওপর ভিত্তি করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আই ই এম-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে। শহরের বেশ কয়েকটি খ্যাতনামা বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে ১০০-র বেশি প্রতিযোগী অংশ নেন। ছাত্রছাত্রীরা তাদের ভাবনা মডেলের মাধ্যমে তুলে ধরেন। মোট ৫ টি ব্যতিক্রমধর্মী এবং কার্যকর প্রকল্পকে সম্মানিত করা হয়। পরিচ্ছন্ন শক্তি, বর্জ্য হ্রাস, ইকো-ডিজাইন, জল সংরক্ষণ এবং স্মার্ট কমিউনিটি উদ্ভাবন সহ বিভিন্ন বিষয়ে পুরষ্কৃত করা হয়…

আরও পড়ুন
কলকাতা 

চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি : চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য বেতনের ব্যবস্থা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষকদের আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ পাবে। কিন্তু অশিক্ষক কর্মচারীবৃন্দ এই সুযোগ থেকে বঞ্চিত হবে। কারণ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের কোন সুযোগ দেয়নি সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছে। ২০১৬ এর প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের বেতনের ব্যবস্থা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার বাড়িতে পৌঁছালো শহীদ জওয়ান ঝন্টু শেখের কফিনবন্দি দেহ! শোকে মুহ্যমান সমগ্র জেলা

বাংলার জনরব ডেস্ক : নদিয়ার বাড়িতে পৌঁছোল উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের দেহ। তেহট্টের পাথরঘাটার বাড়িতে শনিবার সকালে তাঁর দেহ পৌঁছেছে। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন ঝন্টু। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পরই উধমপুরে সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। এনকাউন্টারে যোগ দিয়েছিলেন ঝন্টুও। জঙ্গিদের গুলি এসে লাগে তাঁর গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝন্টুর দাদা নাজিম শেখকে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। নাজিম জানিয়েছেন, যে…

আরও পড়ুন
দেশ 

স্থায়ী আইনের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতা নেই আদালতের সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে শীর্ষ আদালতে জানালো কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের কোন পরামর্শ ও স্থগিতাদেশ মানবে না কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৭ দিনের মধ্যে হলফনামা দিয়ে ওই আইনের পক্ষে যে বক্তব্য সুপ্রিম কোর্টে পেশ করেছে কেন্দ্র সরকার তাতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াকফ আইনের বিধানের উপর কোনরকম স্থগিতাদেশ মানবে না বা বিরোধিতা করবে। আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংসদের যৌথ কমিটির সুপারিশের পরই সংশোধিত ওয়াকফ আইন পাশ করা হয়। ফলে এই স্থায়ী আইনের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতা নেই আদালতের। যদি সংসদে প্রণোদিত কোনও আইনের উপর এ ভাবে স্থগিতাদেশ দেওয়া হয়,…

আরও পড়ুন
দেশ 

ইডির চার্জশিটে অসম্পূর্ণ তথ্য, সোনিয়া রাহুলের বিরুদ্ধে নোটিশ পাঠানোর আর্জি খারিজ করে বলল আদালত

বিশেষ প্রতিনিধি : ন্যাশানাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে নোটিশ পাঠানোর যে অনুরোধ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করেছিল তা খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। সোনিয়া ও রাহুল গান্ধীকে এখনই নোটিশ পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়ে দিল আদালত। সম্প্রতি আর্থিক তছরুপের অভিযোগে গান্ধী পরিবারের দুই সদস্যর বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিট জমা দিয়ে ইডি আদালতের কাছে আবেদন করে যাতে এই দুই অভিযুক্তকে দ্রুত নোটিস পাঠানো হয়। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ২০০৮ সাল থেকে ছাপা বন্ধ। ২০১৭ সালে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়। ইংরেজির পাশাপাশি হিন্দিতে ‘নবজীবন’ এবং উর্দুতে ‘কওমি আওয়াজ’-এরও…

আরও পড়ুন
কলকাতা 

মুসলিম হওয়ায় প্রসূতিকে ফিরিয়ে দিলেন এক চিকিৎসক, কলকাতার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য!

পহেলগাঁওতে ধর্ম পরিচয় বেছে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তা নিয়ে গোটা দেশজুড়ে তীব্র চাপানউতোর। দ্বেষ উগরে দিচ্ছেন অনেকেই। তারই মাঝে মুসলমান প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার করলেন কলকাতার স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সোশাল মিডিয়ায় ওই চিকিৎসকের বিরুদ্ধে সরব প্রসূতির পরিবারের লোকজন। যদিও চিকিৎসক কিংবা চিকিৎসক যে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি মেহফুজা খাতুন নামে পেশায় আইনজীবী এক মহিলা সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন। তাতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সি কে সরকারকে নিশানা করা হয়। ওই চিকিৎসক সন্তোষপুর গর্ভনমেন্ট কলোনির কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালের…

আরও পড়ুন
কলকাতা 

বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় বিধ্বংসী আগুন!

বিশেষ প্রতিনিধি : বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় বিধ্বংসী আগুন। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় ডেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। ইলেকট্রিক ট্রান্সফরমারে বিস্ফোরণের থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শনিবার দুপুর সোয়া ১২টা নাগাদ ধাপার দুর্গাপুর এলাকায় আগুন লাগার খবর আসে। ধাপায় প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়। সেখানে রাবার ও প্লাস্টিক গোডাউনে আগুন লেগে যায়। যার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে গোটা এলাকা। কালো ধোঁয়ার ঢেকে যায় আকাশ। অন্ধকার নেমে এসেছে এলাকায়। দমকল যুদ্ধকালীন তৎপরতায়…

আরও পড়ুন
জেলা 

পহেলগামে আতঙ্কবাদীদের হাতে শহিদ ঝন্টু আলি শেখের বাড়িতে এসডিপিআই প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি : কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ হন নদিয়া জেলার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের জওয়ান ঝন্টু আলি শেখ। দীর্ঘ ১৪ বছর তিনি দেশের সেবায় নিযুক্ত ছিলেন। আজ তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মতা জানাতে তাঁদের বাড়ি যান এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ কামাল বাসিরুজ্জামান এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল, নদিয়ার জেলা সহ সভাপতি আসাদুল সেখ। এই প্রেক্ষাপটে রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “যখন গোটা দেশ বিভাজনের রাজনীতিতে উত্তাল, তখন শহিদ ঝন্টু আলি শেখ স্মরণ করে দিলেন দেশের স্বাধীনতা ও নিরাপত্তায় মুসলিমদের রক্তের অবদান।…

আরও পড়ুন