দেশ 

প্রখ্যাত জনপ্রিয় ভোজপুরি লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোরের বিরুদ্ধে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তোলার জন্য রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের!

বিশেষ প্রতিনিধি : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোয়েন্দা ব্যর্থতার সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে প্রশ্ন করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে জনপ্রিয় ভোজপুরি লোক সংগীতশিল্পী নেহা সিং রাঠোর এর বিরুদ্ধে। ২৫ এপ্রিল পোস্ট করা ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তোপ দেগে নেহা মন্তব্য করেন, ‘‘(রাশিয়া-ইউক্রেন) যুদ্ধ বন্ধ করতে পারেন এমন ব্যক্তি তাঁর নিজের দেশে সন্ত্রাসী হামলা এড়াতে পারেন না।’’ প্রধানমন্ত্রীর সমর্থকদেরও বিষয়টি নিয়ে রাজনীতি না করার নিদান দেন তিনি। ভিডিয়োয় নেহাকে বলতে শোনা গিয়েছে, ‘‘সরকারকে কী নিয়ে প্রশ্ন করা উচিত? শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে প্রশ্ন…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁও কাণ্ডে দলের ঘোষিত লাইন মেনে চলতে হবে কংগ্রেস নেতাদের নির্দেশ শীর্ষ নেতৃত্বের

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে দলের ঘোষিত লাইন মেনে চলতে হবে কংগ্রেস নেতাদের। সূত্রের খবর, এই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে দলের সর্বস্তরের নেতাদের। সম্প্রতি দলের নেতাদের একাংশের মন্তব্যে দৃশ্যত বিড়ম্বনায় পড়েছে কংগ্রেস শিবির। তাঁদের মন্তব্যের জেরে বিজেপির প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। এই পরিস্থিতিতে দলের নেতাদের পহেলগাঁওয়ের ঘটনায় ঘোষিত অবস্থান মেনে চলতে নির্দেশ দিল কংগ্রেস। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, দলীয় নেতাদের একাংশের মন্তব্যে অসন্তুষ্ট রাহুল এবং খড়্গে। ওই মন্তব্যের জেরে দলের ঘোষিত…

আরও পড়ুন
কলকাতা 

৬ দিন পর যোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি!

বিশেষ প্রতিনিধি : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দেওয়া ‘যোগ্য’ শিক্ষকদের তালিকায় নাম ছিল না আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। এ বার ১৫,৪০৩ জনের সেই তালিকায় নাম যুক্ত হল তাঁর। সংশোধিত তালিকায় চিন্ময় ছাড়াও নাম রয়েছে আরও কয়েক জন শিক্ষকের। শীঘ্রই ‘যোগ্য’ শিক্ষকদের সকলের নাম যুক্ত করে তালিকা প্রকাশ করা হবে বলে আশাবাদী চাকরিহারারা। সোমবার চিন্ময় বলেন, ‘‘আজ থেকে আবার যে তালিকা স্কুলগুলিকে পাঠানো হচ্ছে, সেই তালিকায় আমার নাম রয়েছে। তার সঙ্গে আরও বেশ কয়েক জনের নাম এসেছে। আশা করছি, আগে যে সব যোগ্য বাদ পড়েছিলেন, তাঁদের প্রত্যেকের নাম চলে আসবে নতুন…

আরও পড়ুন
কলকাতা 

মাওলানা মোঃ আব্দুল ওহাব পেলেন নতুন গতি পুরস্কার

২০২৪ সমাজ সেবক হিসেবে সমাজ সেবা পুরস্কারে পুরস্কৃত হলেন মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও আল আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব। এদিন নতুন গতি আয়োজিত রমজান সংখ্যা প্রকাশ ও সেমিনার অনুষ্ঠিত হয় গত ২৭/০৪/২০২৫ তারিখে পার্ক সার্কাস ক্যাম্পাসে আলিয়া বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে । আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিকুল ইসলাম ও নতুন গতির সম্পাদক জনাব এমদাদুল হক নুর জনাব মাওলানা আব্দুল ওহাব সাহেবের হাতে মানপত্র এবং দশ হাজার টাকার একটি চেক তুলে দেন ।

আরও পড়ুন
জেলা 

“কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়’’ নাম না করেই শুভেন্দুকে কটাক্ষ দিলীপের

বিশেষ প্রতিনিধি : পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অন্যের দেশের জাতীয় পতাকা পোড়ানোকে কোনভাবেই সমর্থন করলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমানে ‘চায়ে পে চর্চা’য় পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়।’’ সোমবার বিকেলে বর্ধমান শহরের জিটি রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে একটি ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তাঁকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গও।…

আরও পড়ুন
কলকাতা 

৭ই মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ!

বিশেষ প্রতিনিধি : পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ৭ই মে বুধবার প্রকাশিত হবে এই ফল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। হাতে রেজাল্ট মিলবে ৮ মে। সকাল দশটা থেকে রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর নিজ নিজ স্কুল থেক সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। ttps://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in-সহ মোট…

আরও পড়ুন
কলকাতা দেশ 

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ পূর্ব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির মতো অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের কিছু অংশে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে৷ আবহাওয়া দফতরের জারি করা সতর্কতা অনুসারে,শনিবার গভীর রাতে উত্তর পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশে হালকা বৃষ্টিপাত দেখা গেছে। আজ, রবিবার বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া বিভাগ বিহার সম্পর্কে একটি বিশেষ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ বিহারের অনেক জেলায় বজ্রপাত এবং বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও,অনেক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি…

আরও পড়ুন
কলকাতা 

সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশ গোপাল চৌধুরীকে বহিষ্কার করলো সিপিএম!

দলের মহিলা নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হতেই সিপিএম নেতা বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ। প্রাক্তন সংসদ তথা বাম জমানার মন্ত্রী বংশগোপালকে বহিষ্কার করল সিপিএম। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনা হয়েছে আলিমুদ্দিনের তরফে। গত ফেব্রুয়ারিতে সিপিএমের রাজ‌্য সম্মেলনের সময়ই বংশগোপালের বিরুদ্ধে ওই সিপিএম নেত্রী ফেসবুক পোস্ট করেছিলেন। তখন থেকেই বিষয়টি নিয়ে কানাঘুষো চলছিল। মেসেঞ্জার ও হোয়াটস্যাপে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন সিপিএমের প্রাক্তন সাংসদ! আর সেই অশ্লীল চ্যাট প্রকাশ্যে আনেন মুর্শিদাবাদের ওই সিপিএম নেত্রী। গত রবিবার ব্রিগেড সভার পরেই ওই চ্যাটের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। বংশগোপালের বিরুদ্ধে সোশাল মিডিয়ায়…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

সীমান্তে শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখকে শ্রদ্ধা জানাতে না গিয়ে ভারত মাতাকে অপমান করেছেন শুভেন্দু সুকান্ত দিলীপ!

সেখ ইবাদুল ইসলাম : কাশ্মীরের উধমপুরে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত সেনা কমান্ডো, ঝন্টু আলী শেখকে শ্রদ্ধা জানাতে শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদারের মত স্বঘোষিত দেশপ্রেমিকরা যাননি। সবাই গিয়েছিল এরাজের সব কটি রাজনৈতিক দলের প্রতিনিধি গিয়েছিলেন ঝন্টু আলী শেখ কে শ্রদ্ধা জানাতে ও সম্মান জানাতে। অথচ তথাকথিত দেশপ্রেমিক ভারতের অন্যতম প্রথম সারির দেশভক্ত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা কেউই শ্রদ্ধা জানাতে যায়নি। এ থেকে এটা প্রমাণিত দেশের জন্য যদি শহীদ হয়েছেন সেই শহীদকে অপমান করা হয়েছে। অপমান করা হয়েছে দেশকে অপমান করা হয়েছে দেশের মাটিকে অপমান করা হয়েছে দেশমাতাকে। প্রশ্ন উঠেছে…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁও হামলার অভিযুক্তরা এখনো অধরা, জঙ্গীদের ৯টি বাড়ি গুড়িয়ে দিল সেনা!

পহেলগাঁও হামলার (Pahalgam Attack) মূল চার অভিযুক্তের মধ্যে একজনকেও হেফাজতে নিতে পারেনি ভারতের সেনাবাহিনীর। তারা কিভাবে এলো আর কিভাবে গুলি চালিয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে খুন করে দেওয়ার পর কিভাবে পালিয়ে গেল তার কোন কিনারা করতে পারেনি অমিত শাহের প্রশাসন। তবে এই ঘটনার পর থেকে কাশ্মীরজুড়ে সেনা অভিযান চলছে। উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে চিরুনিতল্লাশি চালাচ্ছে সেনা। বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের বাড়ি। সেই তালিকায় নবতম সংযোজন পাকিস্তানে পালিয়ে যাওয়া লস্কর জঙ্গি ফারুক আহমেদের বাড়ি। শনিবার গভীর রাত থেকে কাশ্মীরের ৬ জায়গায় অভিযান চালায় সেনা। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাওয়ের বিভিন্ন এলাকায়…

আরও পড়ুন