কলকাতা 

কলেজ চত্বরে প্রাক্তনীদের পাঁচ বছর প্রবেশ নিষেধ করল দক্ষিণ কলকাতার কলেজ

বাংলার জনরব ডেস্ক : কসবা আইন কলেজের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবার দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পক্ষ থেকে বলা হয়েছে কলেজ চত্বরে প্রাক্তনীদের আনাগোনা বন্ধ করতে হবে।। ছাত্র সংসদের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার (পাশ আউট) পাঁচ বছর পর্যন্ত কলেজের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা যোগদানের অনুমতি দেওয়া হবে না! ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী। ছাত্র সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই প্রসঙ্গও। তবে সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো কয়েকটি ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে পাশ আউট…

আরও পড়ুন
কলকাতা 

বাংলা থেকে নিম্নচাপ সরে গেলেও ঝড়-বৃষ্টি চলবে

পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। কিন্তু ঝড়বৃষ্টি এখনই থামছে না রাজ্যে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। রয়েছে ঘূর্ণাবর্তও। এ সবের প্রভাবে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ এখন সরে ঝাড়খণ্ডে গিয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ঝড়খণ্ডের উপর দিয়ে এগোচ্ছে। মৌসুমি অক্ষরেখা এখন শ্রীগঙ্গানগর, রোহতক, কানপুর, বারাণসী, ঝাড়খণ্ড, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত। এ সবের প্রভাবে সারা রাজ্যে ঝড়বৃষ্টি চলবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব…

আরও পড়ুন
কলকাতা 

সুপ্রিম রায় মোতাবেক ২০১৬ – র বিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা নয়া বিধি কেন? জানতে চাইলো কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্ট ২০১৬ এর নিয়মে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। তাহলে নিয়ম বদলানো হলো কেন? একইসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে? মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের শিক্ষা দফতর।বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে বক্তব্য জানাতে হবে। মঙ্গলবারের শুনানিতে রাজ্য এবং এসএসসির উদ্দেশে বিচারপতি ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন দাগিদের (নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের) অনুমতি দেওয়া হল? আপনাদের ৩০ মে-র বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত-পাক সংঘর্ষবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকা নেই : এস জয়শঙ্কর

বাংলার জনরব ডেস্ক : ভারত-পাক সংঘর্ষবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনও ভূমিকা নেই। মার্কিন মুলুকে দাঁড়িয়ে স্পষ্ট এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আরও বলেন, ভারত-পাক সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে যখন কথা হচ্ছে সেই সময়ে তিনিও উপস্থিত ছিলেন। তাই কীভাবে সংঘর্ষবিরতি হয়েছে সেটা পুরোপুরি তাঁর জানা আছে। কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন জয়শংকর। সেখানেই একটি আলোচনাসভায় তিনি বলেন, “মোদি এবং ভ্যান্স যখন টেলিফোনে কথা বলছেন তখন আমিও ঘরে ছিলাম। ভ্যান্স জানান, অপারেশন সিঁদুরের পরেই বড়সড় হামলা করবে পাকিস্তান। তবে সেটা আমরা মানতে চাইনি। পাকিস্তান…

আরও পড়ুন
কলকাতা 

কলেজের চাকরি থেকে বহিষ্কার করা হল মনোজিৎ মিশ্রকে

বাংলার জনরব ডেস্ক : কসবা গণধর্ষণ কাণ্ডে কলেজের চাকরি থেকে বহিষ্কার করা হল মনোজিৎ মিশ্রকে। সঙ্গে তার বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ পরিচালন সমিতির। আজ, মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠক বসে। সেখানে হাজির ছিলেন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেব। তাঁর নেতৃত্বে এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে অভিযুক্তদের। মূল অভিযুক্তকে তার অস্থায়ী পদ থেকে বহিষ্কারের পাশাপাশি বার কাউন্সিলের লাইসেন্স বাতিলেরও আবেদন জানানো হবে। সঙ্গে অভিযুক্ত দুই পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণার পরে ইলন ট্রাম্পের ফের বাকযুদ্ধ শুরু!

বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার বন্ধু টেসলা কর্তা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট কে উন্মাদ বলেছিলেন। এবার ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলার পরেই তাকে হুমকি দিলেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট। ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ পাশ হলে পরের দিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে বলে সমাজমাধ্যমে লেখেন তিনি। মাস্ককে পাল্টা নিশানা করেন ট্রাম্পও। তাঁর দাবি, ভর্তুকির উপরেই টিকে রয়েছে মাস্কের সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে তল্পিতল্পা গুটিয়ে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হত। ট্রাম্প যেটিকে ‘বড় সুন্দর বিল’ বলে ব্যাখ্যা করছেন, সেটি আসলে আমেরিকায়…

আরও পড়ুন
জেলা 

আওয়ার অবলম্বনের রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি: হুগলির হরিপালের আওয়ার অবলম্বনে সেবা সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে ২৯ শে জুন রবিবার এক বিরাট রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রক্তদান মহৎ দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের এই মহান কর্তব্যে এগিয়ে আসা দরকার। স্বাগত ভাষণে সংস্থার সম্পাদক মুজিবর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সভাপতি আব্দুল গফফার। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক নৌশাদ মল্লিক, মাদ্রাসা শিক্ষা সমিতির সাজ্জাদ হোসেন, কেজিয়ান মার্বেলের কর্ণধার শেখ সিরাজুল হক, অধ্যাপক মৈনাক দে, হরিপাল থানার ওসি অরুপ কুমার মন্ডল, সংগীত…

আরও পড়ুন
কলকাতা 

শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর! ক্ষমা চাইলেন?

বাংলার জনরব ডেস্ক : দলকে না জানিয়ে কালীগঞ্জে নিহত সিপিএম পরিবারের কন্যা তামান্নার বাড়িতে যাওয়ার কারণে ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তৃণমূল। তিন দিনের মধ্যে সেই শোকজের উত্তর দেওয়ার কথা ছিল সেই মতো প্রাক্তন এই পুলিশকর্তা শোকজের উত্তর দিয়েছেন বলে জানা গেছে। রবিবার রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে শো কজ়ের জবাব দিয়েছেন তিনি। সোমবার হুমায়ুন কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি দলকে জবাব পাঠিয়ে দিয়েছেন। তবে জবাবে কী লিখেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পুলিশকর্তা। তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর, জবাবে হুমায়ুন ভুল স্বীকার বা দুঃখপ্রকাশ…

আরও পড়ুন
কলকাতা 

কসবা কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আবেদন, মামলা দায়ের অনুমতি শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণ কাণ্ড নিয়ে এ বার আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন সত্যম সিংহ নামে এক আইনজীবী। পাশাপাশি নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা এবং ওই তরুণীর জন্য আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে আদালতে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর পরে আবেদনকারীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কসবার ঘটনা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টেও বেশ কিছু জনস্বার্থ মামলা দায়ের আবেদন জমা পড়েছে। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি…

আরও পড়ুন
কলকাতা 

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ জলন্ত দগ্ধ ১০ আহত ১৫

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের নিকটবর্তী এলাকায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল কারখানার আস্ত ছাদ। সোমবার সকালের এই ঘটনায় কারখানায় সেই সময় কাজ করা অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত ১৫ জন। সোমবার সকালে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসছেন শ্রমিকেরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১১টি ইঞ্জিন। পুলিশের…

আরও পড়ুন