কলকাতা 

কলেজ চত্বরে প্রাক্তনীদের পাঁচ বছর প্রবেশ নিষেধ করল দক্ষিণ কলকাতার কলেজ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কসবা আইন কলেজের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবার দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পক্ষ থেকে বলা হয়েছে কলেজ চত্বরে প্রাক্তনীদের আনাগোনা বন্ধ করতে হবে।।

ছাত্র সংসদের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার (পাশ আউট) পাঁচ বছর পর্যন্ত কলেজের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা যোগদানের অনুমতি দেওয়া হবে না! ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী। ছাত্র সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই প্রসঙ্গও।

Advertisement

তবে সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো কয়েকটি ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে পাশ আউট পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকায় ছাড় মিলবে বলে জানিয়েছে ছাত্র সংসদ। একই ভাবে কোনও ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের নজির স্থাপন করে অনধিক পাঁচ বছরের প্রাক্তনীরাও ছাড় পাবেন ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ