দেশ 

যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াশিংটনগামী এয়ার ইন্ডিয়ার বিমান অস্ট্রিয়াতেই বাতিল!

বাংলার জনরব ডেস্ক : ফের যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াশিংটন গামী এয়ার ইন্ডিয়া বিমানকে মাঝপথে বাতিল করে দেওয়া হলো।জ্বালানি ভরার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবতরণের পরই উড়ানটিকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে দিল্লি থেকে আমেরিকার ওয়াশিংটনের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। মাঝে জ্বালানি ভরার জন্য সেটি ভিয়েনাতে অবতরণ করে। সূত্রের খবর, এরপরই উড়ানটিতে কিছু যান্ত্রিক গোলযোগ চোখে পড়ে বিমানকর্মীদের। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, “পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জ্বালানি ভারার জন্য বিমানটি ভিয়েনাতে অবতরণ করে। সেখানে বিমানটির যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষার সময় কিছু ত্রুটি…

আরও পড়ুন
দেশ 

বিজেপির শাসিত মহারাষ্ট্রের পুণের উচ্চবিত্ত আবাসনে তরুণীকে ধর্ষণ করে সেলফি তুলল ডেলিভারি বয়!

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণে শহরের এক বিত্তশালী অভিজাত আবাসনের বাসিন্দার ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ একটি কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে! ওটিপির জন্য মোবাইল ফোন নিতে ঘরে ঢুকেছিলেন তরুণী। পিছন পিছন ভিতরে ঢুকে পড়েন অভিযুক্তও। এর পরই জোর করে দরজা বন্ধ করে কুকর্ম সেরে পলাতক হন যুবক। সূত্রের খবর, ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এর পরেই কি ধর্ষণ করেন যুবক? তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে যুবক সেলফি…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশই দিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। হাই কোর্টে ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ছাত্র ভোট নিয়ে তাঁদের অবস্থান জানতে চায়। দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। এর আগেও হাই কোর্ট এই বিষয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছিল। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের সমস্ত কলেজের পরিচালন সমিতির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল উচ্চ শিক্ষা দফতর

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের সমস্ত সরকার পোষিত কলেজের পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হল ৬ মাস। এই মর্মে উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলেজের পরিচালন সমিতির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এদিকে সাউথ ক্যালকাটা আইন কলেজ বন্ধ রাখা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত বিস্ময় প্রকাশ করেছেন। কলেজ বন্ধ রাখা নিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “পঠনপাঠন প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।” উল্লেখ্য, কসবা কাণ্ডের…

আরও পড়ুন
কলকাতা 

আগামী ১৫ই জুলাই পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির আবেদন করা যাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : নতুন ভর্তির সময়সীমা বৃদ্ধি করলো রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আরও ১৫ দিন স্নাতকে ভরতির জন্য আবেদন করা যাবে। মুখ‌্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পূর্ব ঘোষণা মতো মঙ্গলবারই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানালেন আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। ফলে পড়ুয়ারাও আরও সময় পাবেন। ব্রাত‌্য বসুও এক্স হ‌্যান্ডলে জানান, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের দু’সপ্তাহ পূর্ণ হল। মুখ‌্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই আবেদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছি।…

আরও পড়ুন
দেশ 

‘ভালোবাসি’ বলাটা যৌন হেনস্তার মধ্যে পড়ে না, অভিযুক্তকে মুক্তি দিয়ে জানালো আদালত

বাংলার জনরব ডেস্ক : ‘ভালোবাসি’ বলাটা যৌন হেনস্তার মধ্যে পড়ে না। যদি না সেই শব্দের সঙ্গে এমন কোনও আচরণ থাকে যা স্পষ্টভাবে যৌন অভিপ্রায়কে প্রতিফলিত করে। পকসো মামলায় অভিযুক্ত এক যুবককে মুক্তি দিয়ে এমনটাই জানাল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। বিচারপতি উর্মিলা যোশী-ফালকের পর্যবেক্ষণ, আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটি কেবল অনুভূতির বহিঃপ্রকাশ। এটি কখনই যৌন হেনস্তা কিংবা শ্লীলতাহানির উদ্দেশ্য প্রতিষ্ঠা করে না। শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, বলপূর্বক হাত বা পোশাক ধরে টানাটানি, অশ্লীল অঙ্গভঙ্গি, কুপ্রস্তাব, আশালীন মন্তব্যের মতো বিষয়গুলি যৌন কার্যকলাপের মধ্যে পড়ে। কিন্তু শুধুমাত্র ‘ভালোবাসি’ বলাটা কোনও যৌন অভিপ্রায়কে প্রতিফলিত করে…

আরও পড়ুন
কলকাতা 

গুরুতর অসুস্থ প্রবীণ সাংসদ সৌগত রায়!

বাংলার জনরব ডেস্ক : গুরুতর অসুস্থ প্রবীণ সাংসদ সৌগত রায়। একাধিক শারীরিক সমস‌্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। মঙ্গলবার রাতে হাসপাতালের তরফে জানানো হয়েছে, কথা জড়িয়ে যাচ্ছে সৌগতবাবুর। শিরদাঁড়ার নীচের ব‌্যাথায় কাতর তিনি। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ভারনিক এনসেফালোপ‌্যাথিতে আক্রান্ত ৭৭ বছরের সাংসদ। একাধিক কারণে এই অসুখ হতে পারে। ভিটামিন বি ওয়ানের ঘাটতি যার মধ্যে অন‌্যতম। অপুষ্টি থাকলে শরীরে বাসা বাধতে পারে এই অসুখ। অথবা পুষ্টিকর খাবার খেলেও ভিটামিন বি ওয়ান শরীরে শোষণ হচ্ছে না তাঁর। এদিন হাসপাতালে প্রবীণ সাংসদকে দেখতে আসেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকুমার মুখোপাধ‌্যায়, নতুন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁস করেছে ট্রাম্প প্রশাসন!২০টি স্টেট আদালতের দ্বারস্থ!

কয়েক লক্ষ মার্কিন নাগরিকের স্বাস্থ্য-সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে! সে সব তথ্য তুলে দেওয়া হয়েছে অভিবাসন বিষয়ক দফতর তথা হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের হাতে। এমনই নানা গুরুতর অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ক্যালিফর্নিয়া-সহ ২০টি মার্কিন স্টেট। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন সূত্রে খবর, মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের উপদেষ্টারা গত মাসে ক্যালিফর্নিয়া, ইলিনয় এবং ওয়াশিংটনের নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের হাতে তুলে দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই স্টেটগুলিতে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের নামও নথিভুক্ত করা হয়েছে। অথচ সব খরচ বহন করা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সমগ্র ইউরোপ জুড়েই চলছে তাপপ্রবাহ! গরমের দাপটে ইটালি ফ্রান্স স্পেনের স্বাভাবিক কাজকর্ম বন্ধ!

বাংলার জনরব ডেস্ক : সমগ্র ইউরোপ জুড়েই চলছে তাপপ্রবাহ । ইদানিং কবে এই ধরনের গরম পড়েছে তা মনে করতে পারছে না ইটালি ফ্রান্স স্পেনের সাধারণ মানুষ। তবে বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাজেহাল হয়ে উঠেছে এইসব দেশের নাগরিকরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বোরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রান্সে স্কুল বন্ধ, আইফেল টাওয়ারের মতো পর্যটনস্থলগুলিতেও না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। অন্য দিকে, ইটালিতেও গরমের জেরে হাঁসফাঁস অবস্থা। মিলান, রোম-সহ দেশের ১৭টি জায়গায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাপপ্রবাহ নয়, তুরস্ক লড়াই করছে দাবানলের সঙ্গে। ইউরোপের এই তাপপ্রবাহকে ‘ব্যতিক্রমী’ বলছেন আবহাওয়াবিদেরা। ইউরোপে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিনের নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’! অন্ধকারে ডুবিয়ে দিতে পারে গোটা শহরকে, বিশেষত্ব কী?

বাংলার জনরব ডেস্ক : চিন এমন একটি অস্ত্র আবিষ্কার করেছে? যা প্রয়োগ করলে সমগ্র শহর অন্ধকারে ঠেকে যাবে।চিনের নতুন এই অস্ত্রের নাম ‘ব্ল্যাকআউট বম্ব’। আর নয়া এই বোমাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। বিশেষ করে যখন মধ্য এশিয়ায় সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে, সেই সময়ে নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি কোনও বার্তা দিতে চাইল চিন? তা নিয়েও জোর জল্পনা, আলোচনা শুরু হয়েছে। ‘ব্ল্যাকআউট বম্ব’-এর আর এক নাম ‘গ্রাফাইট বম্ব’। এটি এমন একটি অস্ত্র যেটি কোনও বিস্ফোরণ না ঘটিয়েই কোনও একটি শহরকে অচল করে দিতে পারে বলে দাবি করেছে চিন। এই বোমার…

আরও পড়ুন