কলকাতা 

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন

বাংলার জনরব ডেস্ক : রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে গেলেন তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি। তার ফাঁকেই বলেছেন, ‘‘যা হয়েছে তা আমি মুখ বুজে মেনে নেব না।’’ শান্তনু কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদও বটে। আবার প্রায় এক বছর তিনি প্রাক্তন তৃণমূল নেতা। কারণ, আরজি কর পর্বে দল তাঁকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল। শান্তনুর পরিচয়ের পাশে সবেতেই যখন ‘প্রাক্তন’ যুক্ত করতে হচ্ছিল, তখন ‘বর্তমান’ বলতে ছিল শুধু তাঁর ‘ডাক্তার’ পরিচয়। বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তে সেটিও খুইয়েছেন…

আরও পড়ুন
দেশ 

মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ৬৩

বাংলার জনরব ডেস্ক : মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। তবে এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলেও পূর্বাভাস। সমস্ত জেলায় সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৬৩ জনের। তার মধ্যে শুধু মন্ডীতেই মৃত্যু হয়েছে ১৭ জনের। কাংড়া জেলায় মৃতের সংখ্যা ১৩। চম্বায় মৃত ৬, শিমলায় ৫। এ ছাড়াও বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমৌর, সোলান এবং উনা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মন্ডী। আর এই জেলার…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলা আকাদেমি সভাঘরে প্রকাশিত হলো পূর্ণাঙ্গ লেখক অভিধান 

সংবাদদাতা বাংলার জনরব : গত ২রা জুলাই ২০২৫ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে ইদানীং নাট্যগোষ্ঠী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকাশিত হলো উত্তর কলকাতা বাংলা চর্চা কেন্দ্রের পূর্ণাঙ্গ লেখক অভিধান-২০২৫। চর্চা কেন্দ্রের তরফে জয়ন্ত রসিক, কিংশুক ভট্টাচার্য, সেখ আব্দুল মান্নান, মানিক দে, বদরুদ্দোজা হারুন, সবিতা বেগম ও শান্তিদেব ভট্টাচার্য্যের সম্পাদনায় কাঙ্খিত লেখক অভিধানটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথীন কর-আই.এ.এস., দেব নারায়ন দাস-সম্পাদক উল্টোরথ, চিন্ময় কুয়ার দাস-সম্পাদক দৈনিক যুগশঙ্খ, কিংশুক ভট্টাচার্য – সম্পাদক দৈনিক সবার খবর ও আবুল বাসার-সাহিত্যিক। আকর্ষণীয় প্রকাশ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও ইদানীং নাট্যগোষ্ঠীর সভাপতি…

আরও পড়ুন
কলকাতা 

মানব ধর্মকে বিশ্ব দুয়ারে পৌঁছে দেয়ার অভিনব প্রয়াস 

স্মৃতি বিশ্বাস : অক্সফোর্ড বুকস্টোর, পার্ক স্ট্রিট-এ এক হৃদয়স্পর্শী সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল ডঃ সুজিত পালের নতুন অনুপ্রেরণামূলক বাংলা বই “তুমিই তোমার পথ”। পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স আয়োজিত এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা, সাহিত্যপ্রেমী ও তরুণ প্রজন্মের আত্মঅনুসন্ধানী পাঠকবৃন্দ। সুজিত পাল, যিনি শুধু একজন লেখকই নন, একজন অভিজ্ঞ জীবনদর্শনবিদ, মোটিভেশনাল স্পিকার ও Dava India-র CEO, বইটির মাধ্যমে পাঠকদের জীবন নিয়ে নতুন করে ভাবতে উৎসাহ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সুদেষ্ণা রায়, সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক বিনোদ ঘোষাল, বিশিষ্ট কবি ও সাংবাদিক সাইয়েদ…

আরও পড়ুন
জেলা 

জল জীবন মিশনের স্পেশাল ক্যাম্পেনিং প্রাথমিক বিদ্যালয়ে

অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া , হাওড়া :- ‌ ‌ বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসক দিবসে শিশুদের জন্য অনন্য উদ্যোগ।বিদ্যালয়ের পানীয় জলের মান নির্ণয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার এর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলজীবন মিশানের স্পেশাল কম্পেনিং এর মাধ্যমে বিদ্যালয়ের নলকূপের ও শিশুদের জন্য ব্যবহৃত পরিস্রুত পানীয় জলের ওয়াটার পিউরিফায়ার এর জল সরাসরি শিশুদের ও শিক্ষক শিক্ষিকা দের নিয়ে হাতে কলমে পরীক্ষা করে দেখানো হয়। একেবারে ল্যাবরেটরি টেস্টের মতো করেই দেখানো হয় উভয় জলের মানই শিশুদের পানের উপযুক্ত ও পরিস্রুত ।নলকূপ ও পিউরিফায়ার উভয় জলেই আয়রনের মাত্রা খুবই কম,যেটা শিশুদের ক্ষেত্রে একেবারে নিরাপদ।এই রকম…

আরও পড়ুন
কলকাতা 

শ্যামুয়েল হ্যানিম্যানের প্রয়াণ দিবস পালন

বিশেষ প্রতিনিধি : হোমিওপ্যাথির জনক ডক্টর শ্যামুয়েল হ্যানিম্যানের প্রয়াণ দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে। এ উপলক্ষে কলকাতায় ইনস্টিটিউট অফ হাইড রিসার্চ-এর উদ্যোগে হ্যানিম্যান এবং আর এক প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর জে. এন. কাঞ্জিলালের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডক্টর অশোক কুমার প্রধান, ডক্টর সহিদুল ইসলাম, ডক্টর অমলেন্দু প্রধান, ডক্টর বি. পি. দাস, ডক্টর সুশান্ত সরকার (ত্রিপুরা), ডক্টর ফারহা ইলাহী প্রমুখ। হাওড়ার উলুবেড়িয়ার কালীনগরেও এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বিনয় দাস হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। ডক্টর শহিদুল ইসলাম জানান, হ্যানিম্যান প্রবর্তিত সিঙ্গল মেডিসিন পদ্ধতি বা একক ওষুধ…

আরও পড়ুন
কলকাতা 

দর্শনের নতুন দিগন্ত নিয়ে স্কটিশ চার্চে প্রকাশিত গবেষণাধর্মী পুস্তক 

বিশেষ প্রতিনিধি : আজকের প্রযুক্তি-নির্ভর ও মতামত-ভিত্তিক জগতে “জ্ঞান” শুধুমাত্র কোনো একক ব্যক্তির চেতনার উৎস নয়। এখন জ্ঞানের পরিধি তৈরি হয় সামাজিক অবস্থা, প্রযুক্তির ব্যাবহার, নানা সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান ও মাধ্যমের প্রভাবে। প্রযুক্তি নির্ভর জ্ঞানের সেই ব্যাক্তিগত বোধগম্যতা ও তার সামাজিক প্রভাব নিয়ে একটি বই প্রকাশ করলেন স্কটিশ চার্চ কলেজের দর্শনের অধ্যাপক ড. ভার্বি রায়। “Extended Knowledge & Social Epistemology” নামে এই গবেষণাধর্মী ও দার্শনভিত্তিক এই পুস্তকে তিনি তুলে ধরেছেন কিভাবে আমাদের জ্ঞান বা জানার পরিধি ক্রমশ ব্যক্তির অভিজ্ঞতা, সংস্কৃতি, ধর্ম, পরিবার, সম্প্রদায়, মিডিয়া ও সমাজের মতামত ও বিশ্বাস থেকেও প্রভাবিত…

আরও পড়ুন
জেলা 

নিজের কেন্দ্রেই দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, পুলিশ নিরব দর্শক অভিযোগ মন্ত্রীর, পুলিশ মন্ত্রী শুনতে পাচ্ছেন?

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল সরকারের গ্রন্থাগার মন্ত্রী জমিয়েত উলামা হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে যাওয়ার পর তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কর্মীরা। ভাঙচুর চলল মন্ত্রীর গাড়িতেও। এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের বিরুদ্ধে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লাহ। তাঁর অভিযোগ, আহমদের মদতে তাঁর অনুগামীরা হামলা চালিয়েছেন। মন্ত্রীর দাবি, তাঁকে খুনের চেষ্টা হয়েছে। তাঁর গাড়িতে থাকা ছ’জন জখম হয়েছেন। তাঁরও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। তাঁকে আদতে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন…

আরও পড়ুন
কলকাতা 

সাউথ ক্যালকাটা ল’ কলেজের গণধর্ষণ কান্ডের তদন্ত রিপোর্ট তলব হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : আগামী বৃহস্পতিবার এর মধ্যে কসবা ল কলেজের গণধর্ষণ কান্ডের তদন্তের অগ্রগতি কতটা হয়েছে এবং কেস ডায়েরি জমা দিতে বললো কলকাতা হাইকোর্ট। মামলায় নির্দিষ্ট করে যে যে অভিযোগ করা হয়েছে তার প্রেক্ষিতেও হলফনামা দিতে হবে রাজ্য এবং কলেজ কর্তৃপক্ষ। কী কী অভিযোগের প্রেক্ষিতে হলফনামা তলব করা হয়েছে? ১) একজন প্রাক্তনী কীভাবে কলেজে প্রবেশাধিকার পায়? ২) কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন? ৩) অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা আছে? ৪) আগে অভিযোগ জানানো হলেও কেন কলেজ এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি? ৫) সিসিটিভি…

আরও পড়ুন
দেশ 

বিহার বিধানসভায় একা লড়াই করবে আপ জানালেন কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসমের পর এবার বিহারের রাজনীতিতে পা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিহারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে নয়, বিহারে আপ লড়বে নিজের দমে। বুধবার গুজরাটের গান্ধীনগরে সাংবাদিক বৈঠক করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আমরা বিহারের আসন্ন নির্বাচনে লড়তে চলেছি। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট নেই।” তাৎপর্যপূর্ণভাবে কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল, সেটা ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছিল। আপ আর সেই জোটে নেই। চলতি বছরের…

আরও পড়ুন