জেলা 

ইডি আধিকারিকের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বর্ধমানের জিন্নার আলী

বাংলার জনরব ডেস্ক : ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অফিসার সেজে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শেখ জিন্নার আলী। তাঁর স্ত্রী এবং সংস্থার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৪৫ লক্ষ ৮৯ হাজার টাকা। অ্যাকাউন্টটি ফ্রিজ করেছে ইডি। এ ছাড়াও ধৃতের বাড়ি থেকে দু’টি গাড়ি এবং বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি। আদালতে হাজির করানোর পরে ধৃতকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায় জিন্নারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। তার ভিত্তিতেই বিধাননগর থানা মামলা রুজু করে। বিষয়টি ইডির নজরে…

আরও পড়ুন
দেশ 

“বাধ্য ছেলের মতো ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের সামনে ঝুঁকে বাণিজ্য চুক্তি সই করবেন মোদি”: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের সঙ্গে যেভাবে সংঘর্ষ বিরতি মেনে নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইভাবে অনুগত ও বাধ্য ছেলের মত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড লাইন মেনে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আসলে এই মুহূর্তে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে রীতিমতো অচলাবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নয়াদিল্লিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আমেরিকার স্পষ্ট বার্তা, আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাঁদের শর্তেই চুক্তি করতে হবে দিল্লিকে। না হলে কোনও চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয়…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয় এই ধারনা ভাঙার চেষ্টা করছি’, বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে আর কী বললেন প্রধান বিচারপতি!

বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা, শীর্ষ আদালতে নিয়োগে স্বচ্ছতার গুরুত্ব, সুপ্রিম কোর্টের যাবতীয় ভূমিকা কি প্রধান বিচারপতিকেন্দ্রিক? শনিবার বম্বে বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভায় এমন একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। কী বলেছেন তিনি? গাভাই জানান, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, এমন ধারণা ভাঙার চেষ্টা হচ্ছে। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা হচ্ছে। বিচারপতি গাভাই বলেন, “সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক, আমরা এই ধারণা ভাঙার চেষ্টা করছি। প্রতিষ্ঠানের স্বার্থে, বিচারপতি সঞ্জীব খন্নার সময় থেকেই আমরা নিয়োগের ব্যাপারে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।” প্রধান বিচারপতি জানান,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার আমেরিকায়, ফেরত চাইলো ভারত

বাংলার জনরব ডেস্ক : পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার হলেন আমেরিকায়। ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে নেহালকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ভারতের অনুরোধের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। ৪৬ বছর বয়সি নেহাল বর্তমানে বেলজিয়ামের নাগরিক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহালও। সিবিআই তাঁর খোঁজ চালাচ্ছিল। এরই মধ্যে শনিবার দুপুরে (ভারতীয় সময় অনুসারে) জানা যায়, আমেরিকার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন নেহাল। শুক্রবারই তাঁকে পাকড়াও করেন মার্কিন আধিকারিকেরা। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

‘‘বেজ়িং কোনও অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না’’ : বিদেশ মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল চিন। প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকারের বিদেশমন্ত্রী ওয়াং ই শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বিদেশনীতি বিষয়ক বিভাগের প্রধান কাজ়া ক্যালাসকে বলেন, ‘‘বেজ়িং কোনও অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না।’’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কেন এমন দরাজ সমর্থন জিনপিংয়ের? একদলীয় চিনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং’-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া পরাস্ত হলে আমেরিকার এক মাত্র নিশানা হবে চিন। তবে যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার কথা অস্বীকার করেছেন ওয়াং। ইইউ কর্তা কাজ়াকে তিনি বলেন, ‘‘চিন যদি রাশিয়াকে সাহায্য করত, তা হলে…

আরও পড়ুন
দেশ 

গাড়ি থেকে নামতেই গুলিতে ঝাঁজরা বিহারের বিজেপি নেতা!

ছ’বছর আগে ছেলের মৃত্যু হয়েছিল বাইকে আরোহী দুষ্কৃতীদের গুলিতে। এবার বাবারও মৃত্যু হল একই ভাবে। পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকার মর্মান্তিক মৃত্যু হল আততায়ীদের গুলিতে। বাড়ির কাছে একটি গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে গোপালের ভাই শংকরের অভিযোগ, খবর পেয়েও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেনি পুলিশ। প্রায় তিন ঘণ্টা পরে তদন্তকারীরা সেখানে পৌঁছন। শংকরের দাবি, রাত ১১টা ৪০ মিনিট নাগাদ গাড়ি থেকে নামেন গোপাল। সঙ্গে সঙ্গে তাঁকে গুলিতে ঝাঁজরা করে দিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ সেখানে আসে রাত আড়াইটেয়। বছরের…

আরও পড়ুন
কলকাতা 

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার জেরে সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও দু’দিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় সোমবার পর্যন্তও সতর্কতা রয়েছে। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। একই…

আরও পড়ুন
দেশ 

পুনেতে ক্যুরিয়ার বয় সেজে তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ

ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে বাড়িতে জোর করে ঢুকে তথ্যপ্রযুক্তি কর্মীকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, গত বুধবার সন্ধ্যায় পুণের কোন্ডওয়ায় একটি হাউজ়িং সোসাইটিতে ক্যুরিয়ার ডেলিভারি এজেন্ট সেজে এক যুবক আসেন। সেই সময় তথ্যপ্রযুক্তি কর্মী বাড়িতে একাই ছিলেন। ওই যুবক কলিং বেল বাজান। তরুণী বেরিয়ে আসতেই তাঁকে বলা হয়, একটি পার্সেল আছে। তরুণী তখন জানান, তাঁর তো কোনও পার্সেল আসার কথা নয়। ডেলিভারি এজেন্ট তখন তাঁকে দরজা খুলতে বলেন। তরুণীকে জানান, একটা সইয়ের…

আরও পড়ুন
জেলা 

নাবালিকাকে ধর্ষণ মালদহের অবসরপ্রাপ্ত শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

বাংলার জনরব ডেস্ক : চার বছর আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থকের ন’বছরের মেয়েকে ধর্ষণ করেছিলেন তৃণমূল নেতা! ২০২১ সালের ‘ভোট পরবর্তী হিংসা’ সংক্রান্ত ওই মামলায় অভিযুক্ত সেই তৃণমূল নেতা, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল মালদহ জেলা আদালত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর অশান্তির ঘটনা ঘটেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। তা নিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে। এর পর উচ্চ আদালতের নির্দেশেই সেই সময়ে ঘটা খুন-ধর্ষণের তদন্তে নামে সিবিআই। আদালত সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা মামলার অন্তর্গত মোট ৫৫টি ঘটনার তদন্তের দায়িত্বভার পেয়েছিল তারা। তার মধ্যেই একটি ছিল মালদহের মানিকচক ব্লকের…

আরও পড়ুন
কলকাতা 

‘‘চার বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন। এটা কী ‘ম্যাটার অফ জোক?’ চার বছর ধরে কী করছিলেন?” বেলেঘাটায় খুনের মামলায় সিবিআইকে বেনজির ধমক আদালতের

বাংলার জনরব ডেস্ক : তথ্যপ্রমাণ দু’বছর আগেই জোগাড় হয়ে গিয়েছে। তার পরেও কেন চার বছর পর অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হল? ভোট-পরবর্তী হিংসা মামলায় এই প্রশ্ন তুলে সিবিআইকে ধমক দিল আদালত। বিচারকের মন্তব্য, ‘‘এটা কি রসিকতা হচ্ছে?’’ ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই মামলায় দু’দিন আগেই অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে ১৮ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম। শুক্রবার কলকাতার বিচার ভবন সেই মামলায় ওই…

আরও পড়ুন