কলকাতা 

শান্তনু সেনের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক :  রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আদালতের বক্তব্য, রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি শান্তনুকে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে পদ্ধতি মেনে তাঁকে পদক্ষেপের কারণ জানানো উচিত ছিল। কাউন্সিলকে পাল্টা নির্দেশও দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল। দু’বছরের জন্য তাঁর ডাক্তারি লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিক্‌সের ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে যুক্ত থাকলে আরও ১০ শতাংশ কর! ট্রাম্পের নিশানায় মোদি?

ব্রিক্‌স-এর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে সব দেশ যুক্ত থাকবে, তাদের বাড়তি আরও ১০ শতাংশ কর দিতে হবে মার্কিন পণ্যে। সোমবার সকালে (ভারতীয় সময়) এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির কাগজ পেয়ে যাবে, জানিয়েছেন তিনি। আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা ১২টা থেকে ওই কাগজ দেওয়া হবে। কোনও দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনও দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি। সমাজমাধ্যমের একটি পোস্টে এ কথা জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, ব্রিক্‌স সম্মেলনের জন্য আপাতত ব্রাজ়িলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজ়িলের রিও ডি জেনেইরো শহরে চলছে দু’দিনের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানে উপর হামলার নিন্দা করে যৌথ বিবৃতি দিল ‘ব্রিক্‌স’, বড় সাফল্য খামেনির

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক মহলে ইরানের গুরুত্ব যে বাড়ছে তার আভাস পাওয়া গেল ব্রিকস সম্মেলনে। ইরানে উপর হামলার নিন্দা করে যৌথ বিবৃতি দিল ‘ব্রিক্‌স’। ইসরাইল বা আমেরিকার নামোল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের কথা। বস্তুত, ওই সময়ে প্রথমে ইসরাইল এবং পরে আমেরিকা হামলা চালিয়েছিল ইরানে। ‘ব্রিক্‌স’-এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে দুই শক্তিধর দেশ রাশিয়া এবং চিন। এখন ‘ব্রিক্‌স’-এর বর্ধিত জোটসঙ্গী ইরানও। গত বছরেই ‘ব্রিক্‌স’-এর সঙ্গে যুক্ত হয় তারা। আন্তর্জাতিক এই জোটে তেহরানের অন্তর্ভুক্তির পরে এটিই…

আরও পড়ুন
দেশ 

বিরোধীদের প্রতিবাদ এবং সুপ্রিম মামলার প্রেক্ষিতে বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে পিছু হটল কমিশন

বাংলার জনরব ডেস্ক : বিহারের বিরোধীদলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ঘটলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং নির্বাচন কমিশনের মানুষের প্রতি আস্থা যে কমে যাচ্ছে তা আর একবার প্রমাণিত হলো। শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলির বিরোধিতার মুখে বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখনই নথি দিতে হবে না। যে ফর্ম দেওয়া হয়েছে, আগে সেটি পূরণ করে জমা দিতে হবে। নথি লাগবে, তবে তা পরে দিলেও চলবে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে রবিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

মহেশতলায় রহস্যময় মৃত্যু নার্সের ! তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : বাড়ির কাছে গলিতে মুখ থুবড়ে পড়ে যুবতী। গায়ের ওড়নাটি প্যাঁচানো গলায়!শনিবার গভীর রাতে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর। পেশায় নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে। মৃতার স্বামীর অভিযোগ, খুন করা হয়েছে স্ত্রীকে। ঘটনার তদন্তে নেমে যে বাড়ির সামনে যুবতীর দেহ পড়েছিল, তার মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪ বছর। পেশায় তিনি নার্স। মহেশতলার দক্ষিণ জগতলার বাসিন্দা শিল্পী থাকতেন স্বামী নাসির আলির সঙ্গে।…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া!

বাংলার জনরব ডেস্ক : বিহারে ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অনুরূপ নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই মামলা করেছে অসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’। এ ছাড়া, বিহারে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলার তোড়জোড় করছে। মহুয়া তাঁর আবেদনে লিখেছেন, ‘‘কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের ১৪, ১৯(১), ২১, ৩২৫, ৩২৬…

আরও পড়ুন
দেশ 

অবসরের বেশ কয়েক মাস পরেও প্রধান বিচারপতির বাসভবন ছাড়েননি চন্দ্রচূড়! বাড়ি খালি করাতে কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : অবসর নিয়েছেন বেশ কয়েক মাস আগে তার পরেও সরকারি বাসভবন ছাড়েননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়! বাড়ি খালি করার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটি খালি করার আর্জি জানানো হয়েছে। দিল্লির ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গে ‘টাইপ এইট’ বাংলোটি দেশের প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট। তবে বিচারপতি চন্দ্রচূড়ের দুই উত্তরসূরি, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বর্তমান প্রধান বিচারপতি বিআর গবই এই বাসভবনে থাকেননি। তাঁরা তাঁদের পুরনো বাংলোতেই থাকার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর

বাংলার জনরব ডেস্ক : রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে সোমবার থেকে দুর্যোগের দাপট কিছুটা কমবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমানে। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বর্ষার দাপট আবার বাড়তে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

মদের আসরে অশান্তি মারধোর মৃত যুবক, ধৃত দুই

বাংলার জনরব ডেস্ক : মদের আসরে অশান্তি করে বাবাকে ডেকে এনে বন্ধুকে মার যুবকের। হাসপাতালে নিয়ে গেলে আহত যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বছর চব্বিশের দুই যুবক, বাপি অধিকারী এবং কৃষ্ণ জানা একটি জায়গায় বসে মদ্যপান করেন। আসর থেকে ওঠার সময় দু’জনের মধ্যে টাকা নিয়ে অশান্তি বাধে। বাগ্‌বিতণ্ডা কিছু ক্ষণের মধ্যে হাতাহাতির চেহারা নেয়। ওই সময় কৃষ্ণ তাঁর বাবা দীপু জানাকে ডেকে আনেন। এর পর বাবা-ছেলে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।…

আরও পড়ুন
দেশ 

মোদি সরকারের আমলে‘বৃহত্তম মেডিক্যাল কলেজ দুর্নীতি’ জড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ আমলা থেকে স্বঘোষিত গুরু সহ নানা কর্মকর্তা, বলছে সিবিআই

বাংলার জনরব ডেস্ক : মেডিকেল কলেজের অনুমোদন দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন আমলা ও শিক্ষাবিদের বিরুদ্ধে। বলা হচ্ছে ভারতের মেডিকেলের ইতিহাস ে এত বড় কেলেঙ্কারি এর আগে ঘটে নি। নরেন্দ্র মোদি সরকারের আমলে যে দুর্নীতি সামনে এসেছে তা আগের সব দুর্নীতিকে ছাপিয়ে গেছে বলে অভিজ্ঞরা বলছেন। মেডিকেল কলেজের পরিকাঠামো নেই ডাক্তারি পড়ানোর কোন প্রয়োজনীয় সামগ্রী নেই অথচ ঘুষ দিয়ে তা বহাল তবিয়তে স্বীকৃতি পেয়ে যাচ্ছে। বেআইনি ভাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর ছাড়পত্র পেতে কয়েকটি মেডিক্যাল কলেজ লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে বলে অভিযোগ।…

আরও পড়ুন