কলকাতা 

বিশেষভাবে সক্ষমদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ

বিশেষ প্রতিনিধি : বিশেষভাবে সক্ষম ছেলে-মেয়েরাও নানা অসাধারণ প্রতিভার অধিকারী। কিন্তু তারা সঠিক জায়গা পায় না নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য। তাই এই সুযোগ করে দিতে এগিয়ে এসেছে কলকাতার নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং ইভেন্ট ম্যানিয়াক ফাউন্ডেশন নামক দুটি সংস্থা। তাদের উদ্যোগে নৃত্য, সংস্কৃতি এবং সমাজসেবার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল বেহালা শরৎ সদনে আয়োজিত নবচেতনা নৃত্যোৎসব ২০২৫-এ। উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সন্নাসী স্বামী বেদাতীতানন্দ মহারাজ। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরাত্রিকার সঙ্গীত এবং সমাজের বিশেষভাবে সক্ষম মানুষদের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেছে। নোবেল মিশন, মানোবিকাশ কেন্দ্র এবং বেহালা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ট্রাম্প এবং নেতানিয়াহু আল্লাহর শত্রু বলে ফতোয়া দিলেন ইরানের সর্বোচ্চ ইমাম

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ আলেম আয়তুল্লা নাসের মাকারেম শিরাজী। এই দুই আল্লাহর শত্রুর বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলিম জনমতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে, “যেকোনো ব্যক্তি বা শাসক যিনি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার (বা মারজার) প্রতি হুমকি প্রদান করেন, তাকে ‘মোহারেব’ বা ‘যুদ্ধবাজ’ হিসেবে বিবেচনা করা হবে।” উল্লেখ্য, ইসলামী আইনে ‘মোহারেব’ শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইরানে এই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ইরান ইসরাইল সংঘাতের সম্ভাবনা?

বাংলার জনরব ডেস্ক :  ইসরাইলকে কোনভাবেই বিশ্বাস করতে পারছে না ইরান। যে কোনদিন যুদ্ধ বিরোধী ভেঙে যেতে পারে বলে ইরান কর্তৃপক্ষ মনে করছেন। আর যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইরান রেভলিউশনারি গার্ড।এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এই তথ্য জানিয়েছে। রবিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা হয়েছে মৌসাভির। সেখানেই ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সৌদির মন্ত্রীর সঙ্গে ফোনে ইরান এবং ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘাত এবং…

আরও পড়ুন
কলকাতা 

লাইনে জল মেট্রোর স্বাভাবিক পরিষেবা বিঘ্ন, সপ্তাহের প্রথম দিনে ভোগান্তি যাত্রীদের

বাংলার জনরব ডেস্ক : সোমবার সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মেট্রো রেলের পাঁচটি স্টেশনে জল জমেছে। এর ফলে সকাল থেকে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে।সকাল পৌনে ৯টা থেকে মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পাঁচটি স্টেশনে পরিষেবা বন্ধ রয়েছে। এই পাঁচটি স্টেশনের কাছেই রয়েছে অধিকাংশ অফিস, গুরুত্বপূর্ণ স্থান। বহু নিত্যযাত্রী প্রতি দিন ওঠানামা করেন এই স্টেশনগুলিতে। মেট্রোর তরফে জানানো হয়েছে, আপ লাইনে জল জমে থাকার দরুন ট্রেন এগোনো সম্ভব হচ্ছে না। আপাতত মেট্রো পরিষেবা ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। অন্য দিকে, পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে দমদম থেকে গিরিশ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু কেন্দ্রগুলির উপর হামলার সাফল্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অতিরঞ্জিত বিবৃতি দিচ্ছেন দাবি খামেনির

সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে যে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট অতিরঞ্জিত দাবি করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ অভিযোগ আনেন খামেনি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। খামেনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায়, তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল। ’ তিন বলেন, ‘যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে, কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা— আসলে তারা কিছুই করতে পারেনি। আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইসরাইলি হামলায় খামেনির ‘মৃত’ উপদেষ্টা প্রকাশ্যে! কিভাবে রক্ষা পেলেন সাক্ষাৎকারে বলেছেন শামখানি?

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের হামলায় গত ১৩ জুন ‘মৃত্যু হয়েছিল’ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির! শুধু ইসরাইলি সেনা নয়, ইরানেরও বিভিন্ন সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছিল। ঘটনার দু’সপ্তাহ পরে সেই ‘মৃত’ উপদেষ্টা ইরানের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন! দুই দেশের যুদ্ধ চলাকালীন ইসরাইলের নিশানা ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। তবে বাদ পড়েননি সে দেশের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা, সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীরাও। প্রথম দিনের হামলাতেই শামখানির মৃত্যু হয়েছিল বলে প্রথমে দাবি করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরে ইরানেরও বিভিন্ন সংবাদমাধ্যমে একই দাবি করা হয়। কিন্তু সপ্তাহখানেক আগে…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপর জেরে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বাংলার জনরব ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশার দিকে এগোবে। তার প্রভাবেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে মঙ্গলবারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা। কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।…

আরও পড়ুন
কলকাতা 

কসবা কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া মদন মিত্রকে শোকজ তৃণমূলের

বাংলার জনরব ডেস্ক : মদন মিত্র একজন অভিভাবকের মতো প্রশ্ন করেছিলেন মেয়েটি একা কেন গিয়েছিলেন কলেজে? একজন অভিভাবক হিসাবে এই প্রশ্ন করাটা স্বাভাবিক! এরপর থেকে অস্বাভাবিক কিছু নেই! তারপরেও কামড়াহাটির বিধায়ক মদন মিত্রকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। রবিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজ়ের চিঠি পাঠিয়েছেন মদনকে। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কসবাকাণ্ড নিয়ে মদন যে মন্তব্য করেছেন, তাতে জনসমক্ষে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্য রাজনীতি…

আরও পড়ুন
কলকাতা 

নতুন ছাত্রী ভর্তি হলেই তাকে নিশানা করত মনোজিৎ

কলেজে নতুন ছাত্রী ভর্তি হওয়ার পরই ‘শিকার’ খুঁজত মনোজিৎ মিশ্র। প্রথম বর্ষের ছাত্রীদের সঙ্গে যেচে ‘বন্ধুত্ব’ করত। তারপর সুযোগ বুঝে তাঁদের স্পর্শ তথা হেনস্তা করতেও ছাড়ত না সে। অনেকে কলেজে ওই প্রভাবশালীর কার্যকলাপে বিরক্ত হলেও ভয়ে অভিযোগ করতেন না। কসবায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় পুলিশের তদন্তে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক তথ‌্য ও অভিযোগ। পুলিশ ও এলাকা সূত্রে জানা গিয়েছে, ক্লাস সেভেন থেকে মনোজিতের মদ আর গাঁজার প্রতি আসক্তি। স্কুল ছাড়ানোর পরই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ‘মস্তানি’। আর কলেজে ভর্তি হওয়ার পর মাঝেমধ্যেই কোমরে বেআইনি…

আরও পড়ুন
দেশ 

মাদক খাইয়ে মহিলাকে অজ্ঞান করে ধর্ষণ করার অভিযোগ নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে, যোগী রাজ্যের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: এবার নৌসেনা আধিকারিক এর বিরুদ্ধে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। যোগীরাজ্যে এই ঘটনায় ব্যাপক সাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে শুধুমাত্র ধর্ষণ নাই একইসঙ্গে ধর্ষণের পর সেই ভিডিও এবং ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও হুমকি দেন বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার দাদার বন্ধু ছিলেন অভিযুক্ত। সেই সূত্রেই নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন তিনি। সেখান থেকেই মহিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। ধীরে ধীরে ওই যুবক নির্যাতিতার দাদার অনুপস্থিতিতেও তাঁদের বাড়িতে আসতেন বলে জানা গিয়েছে। এমনকী মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও…

আরও পড়ুন