কলকাতা 

সব নারীকেই সম্মান করি ঘৃণা করি শুধুমাত্র মহুয়াকে ফের বিস্ফোরক মন্তব্য কল্যাণের

বাংলার জনরব ডেস্ক : সব নারীকেই তিনি সম্মান জানান তবে একজন নারীকে তিনি ঘৃণা করেন তার নাম মহুয়া মৈত্র। রবিবার সকালে ডিজিটাল আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাটি বলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি তৃণমূল সাংসদ এর নাম করে পাঁচটি তোপ দেগেছেন। শনিবার কসবা কাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সহপাঠীর যদি সহপাঠিনিকে  ধর্ষণ করে তাহলে নিরাপত্তা দেবে কে? কসবার ধর্ষণের ঘটনা নিয়ে কল্যাণের এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে, শনিবার রাতেই তা থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে দল। জানিয়ে দিয়েছে, এই ধরনের মন্তব্যকে তৃণমূল সমর্থন করে না।…

আরও পড়ুন
কলকাতা 

দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক

বিশেষ প্রতিনিধি : দুর্গোৎসবের ঢাকের বোল যখন বাংলার আকাশে বাতাসে মুখরিত, তখন রঙ, সংস্কৃতি ও ভক্তির পাশাপাশি এবার উৎসবকে আরো আনন্দময় করে তুলতে কম খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ নিয়ে এল থমাস কুক ইন্ডিয়া। এই বিশেষ দুর্গাপূজা প্যাকেজ আন্তর্জাতিক জনপ্রিয় গন্তব্য:স্থান যেমন ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, স্ক্যান্ডিনেভিয়া, পর্তুগাল, স্পেন সহ ইউরোপের সেরা দেশগুলি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জাপান, চীন, ফিলিপিন্স, কম্বোডিয়া ঘুরে দেখার সুযোগ থাকছে। এর পাশাপাশি প্রভৃতি দেশীয় পর্যটন স্থলগুলি বিশেষ করে কেরালা, আন্দামান, রাজস্থান, হেলিকপ্টারে চারধাম, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ঘোরার সুযোগ থাকছে। বন্যপ্রাণী প্রেমীরা কেনিয়ায় সাফারি অ্যাডভেঞ্চারও করতে পারবেন।…

আরও পড়ুন
কলকাতা 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কলকাতায় বামফ্রন্টের মহামিছিল

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা: কসবা সাউথ ক্যালকাটা ল’ কলেজে তৃণমূল দুস্কৃতিদের দ্বারা ছাত্রী গণধর্ষনের ঘটনায় কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে মিছিল থেকে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিসমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠলো। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সর্বস্তরের মানুষকে তীব্র লড়াই-আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। এদিন কসব বিজন সেতুর শেষ দিক পোস্ট অফিস মোড়ার থেকে বিশাল মিছিল কসবা থানার দিকে যায়। সেখানে থানা ঘেরাও করা হয় ও একটি সভাও হয়। মেঘ-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মিছিল থেকে আরো যে দাবিগুলো তোলা হয় , সেগুলি…

আরও পড়ুন
দেশ 

১০০ গ্রাম সোনা চুরি করে পালাতে গিয়ে ওড়িশায় গ্রেফতার বাংলার বিজেপি নেতা

গয়নার দোকান থেকে ১০০ গ্রাম সোনা চুরির অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের বিজেপি নেতা! এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে শাসকদল। সমাজমাধ্যমে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, হবিবপুরের বিজেপি যুব মোর্চার নেতা সোমনাথ সাউ ২৫ লক্ষ টাকার গয়না চুরি করার সময় ওড়িশা পুলিশের হাতে ধরা পড়েছেন। পাল্টা বিজেপির দাবি, একদা বিজেপির সঙ্গে যোগ ছিল চুরিকাণ্ডে ধৃত সোমনাথের। বর্তমানে পদ্মশিবিরের কোনও পদে নেই তিনি। তা ছাড়াও যুক্তি দেওয়া হচ্ছে, দলীয় রং না দেখে না বিজেপি শাসিত ওড়িশায় সোমনাথের গ্রেফতারি এ…

আরও পড়ুন
কলকাতা 

কসবা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বিজেপি গড়িয়াহাটে আটক সুকান্ত মজুমদার

বাংলার জনরব ডেস্ক : কসবা ল কলেজে (Kasba Law College) ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। তারই প্রেক্ষিতে শনিবার পথে নামে বিজেপি (BJP)। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে বিক্ষোভ মিছিল যখন গড়িয়াহাটে পৌঁছয়, তখনই বাধা দেয় পুলিশ। সেই বাধা থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি ও হট্টগোল। বিজেপির দাবি, শান্তিপূর্ণ মিছিল চালিয়ে যাওয়ার সময় তাঁদের কর্মীদের আটকে দেয় পুলিশ। ধস্তাধস্তির মাঝেই বেশ কয়েকজন কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও পুলিশ আটক করে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়াহাট চত্বর, যার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

খামেনিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ট্রাম্পের, প্রতিবাদ জানালো ইরান

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার আয়াতোল্লাহ আলী খামেনিকে (Ayatollah Ali Khamenei) নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল তেহরান। শনিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি (Abbas Aragchi) মার্কিন তাঁর মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে কটাক্ষ করেন। তাঁর স্পষ্ট বার্তা, “যদি সত্যিই চুক্তির পথে এগোতে চান ট্রাম্প, তবে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি এই ধরনের অশালীন ভাষা বন্ধ করতেই হবে।” সম্প্রতি ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দাবি করেন, তিনি আয়াতোল্লাহ আলী  খামেনিকে ‘‘একটি কুৎসিত এবং অপমানজনক মৃত্যুর’’ হাত থেকে বাঁচিয়েছেন। তাঁর কথায়, “আমি জানতাম উনি কোথায় লুকিয়ে আছেন। চাইলেই আমেরিকা বা ইসরাইল…

আরও পড়ুন
কলকাতা 

কসবার আইন কলেজের অভ্যন্তরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানালেন শিক্ষামন্ত্রী।

বাংলার জনরব ডেস্ক : সাউথ কলকাতা ল কলেজ এর ভেতরে আইনের এক ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ এবং যে অমানবিক অত্যাচার করা হয়েছে তা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এক বিবৃতিতে তিনি জানান, “আমি হতবাক, আমি ব্যথিত। কলেজ চত্বরে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।” সঙ্গে সঙ্গে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে গভর্নিং বডির জরুরি বৈঠক ডাকারও। জানা গিয়েছে, আগামী সোমবার বসতে চলেছে সেই বৈঠক। কলেজে কীভাবে এত বড় গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া…

আরও পড়ুন
কলকাতা 

কসবা কাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের

বাংলার জনরব ডেস্ক : কসবার আইন কলেজের (Kasba Law College) এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের (,Calcutta High Court) দ্বারস্থ হলেন একাধিক আইনজীবী। হাইকোর্টের প্রধান বিচারপতিকে (Chief Justice) চিঠি লিখে ঘটনার সুষ্ঠু তদন্তের আর্জি জানানো হয়েছে। আইনজীবীদের (Lawyers) পক্ষ থেকে প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই (CBI )তদন্তের দাবি তোলা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে তাঁদের রিপোর্ট তলব করার জন্য আবেদন জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এই ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসূত্র রয়েছে বলেই মনে করা হচ্ছে।…

আরও পড়ুন
কলকাতা 

কসবা কাণ্ডে এবার গ্রেফতার আইন কলেজের নিরাপত্তারক্ষী

বাংলার জনরব ডেস্ক : কসবা কাণ্ডে এবার গ্রেফতার আইন কলেজের সরকারি নিরাপত্তারক্ষী। তাঁর নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়। আটক করে রাতভর জেরার পর তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গার্ডের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে…

আরও পড়ুন
কলকাতা 

বকেয়া মহার্ঘ ভাতা দিতে আরো ছয় মাস সুপ্রিম কোর্টে সময় চাইল রাজ্য

বাংলার জনরব ডেস্ক : ডিএ (মহার্ঘ ভাতা) নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও ছ’মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছ’সপ্তাহ সময়সীমা দিয়েছিল, তা শুক্রবার শেষ হয়েছে। এ বার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে, তাদের এখন আর্থিক সঙ্কট রয়েছে। তাই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। এ-ও জানিয়েছে, তারা বকেয়া ডিএ-র ২৫ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। কেন তারা এখন বকেয়া ডিএ-র…

আরও পড়ুন