কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপর জেরে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশার দিকে এগোবে। তার প্রভাবেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে মঙ্গলবারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা। কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। পাঁচ জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা।

Advertisement

আজ কলকাতার আকাশ মূলত মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হলে সাময়িক স্বতি মিলবে। বৃষ্টি না হলেই অস্বস্তি। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। গতকাল শহরে বৃষ্টি হয়েছে ১৮.৬ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের জেলাগুলিও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ