কলকাতা 

উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নিম্ন চাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা!

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল সোমবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে ওড়িশা অন্ধ উপকূলের নিম্নচাপটি ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এটি গুজরাটের অভিমুখে যাবে। বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। অন্যদিকে আজ, রবিবার উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কলকাতা-সহ নয় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।…

আরও পড়ুন
অন্যান্য প্রচ্ছদ 

অজুহাত নয় ভোট চুরির ঘটনা স্বীকার করুক নির্বাচন কমিশন! এটা জনতার দাবি : সেখ ইবাদুল ইসলাম

অজুহাত নয় ভোট চুরির ঘটনা স্বীকার করুক নির্বাচন কমিশন! এটা জনতার দাবি সেখ ইবাদুল ইসলাম : সম্প্রতি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন। তাঁর দাবি বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে ভোট চুরি করে জিতেছে বিজেপি। কারণ এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অনেক ভোটের ব্যবধানে এগিয়েছিল। কিন্তু দেখা গেল ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভা এলাকায় ১ লক্ষ ১৪ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এগিয়ে যাওয়ার পরে লোকসভা ভোটের ফলাফল পাল্টে যায়। রাহুল গান্ধী বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করে নির্বাচন কমিশনের ভোট…

আরও পড়ুন
দেশ 

বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে উদ্ধব ও রাজ ঠাকরে জোট বেঁধে লড়াই করবেন

বাংলার জনরব ডেস্ক : জল্পনায় সত্যি হল। অবশেষে জোট বেঁধে ভোটে লড়তে চলেছেন উদ্ধব ও রাজ ঠাকরে। অক্টোবরে বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে তাঁরা একসঙ্গে লড়বেন বলে নিশ্চিত করেছেন শিব সেনা উদ্ধব গোষ্ঠীর অন্যতম নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। শুক্রবার সঞ্জয় রাউত জানিয়েছেন,মুম্বই পুরনিগমের আগামী নির্বাচনে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে একসঙ্গে লড়বেন এবং তাঁরা অবশ্যই জয়ী হবেন। দুই ভাইয়ের যৌথ ক্ষমতা ও মারাঠি জনগণের ঐক্যই এই জয়ের মূল চাবিকাঠি হতে চলেছে। দীর্ঘ ২০ বছর পর সম্প্রতি কাছাকাছি এসেছে দুই ঠাকরে পরিবার। আসলে রাজনৈতিক কারণেই হাত মিলিয়েছেন দুই তুতোভাই। কারণ, সদ্যই মহারাষ্ট্রের বিধানসভা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের দুই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে ‘অ্যাপারথাইড’ (বর্ণবৈষম্যমূলক দমননীতি) অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত রয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে। আইসিসির একাধিক সূত্র জানায়, প্রধান কৌঁসুলি করিম খান মে মাসে ছুটিতে যাওয়ার আগেই এই দুটি মামলার প্রস্তুতি শেষ করেছিলেন। তবে আবেদন আদালতে জমা দেওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। বর্তমানে তার দুই ডেপুটি প্রসিকিউটরের হাতে এই ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কারণে তারা তা জমা দিচ্ছেন না বলে জানা গেছে। যদি এই পরোয়ানা জারি হয়, তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পুতিন ট্রাম্প একান্তে তিন ঘন্টা বৈঠক সমাধান বের হল কী?

বাংলার জনরব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন বলে জানিয়েছে তাস। এর মধ্যে প্রায় তিন ঘণ্টা তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধ কক্ষে বৈঠক করেন। শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে (স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিট) পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়। বিমানবন্দরে সাক্ষাতের ১৫ মিনিট পর ক্ষুদ্র পরিসরের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

কোচিং সেন্টারের আড়ালে বিস্ফোরক মজুদ গ্রেফতার বাংলাদেশের রাজশাহীর শিক্ষক

গোপন সূত্রের খবর পেয়ে শনিবার ভোরে রাজশাহী শহরের একটি কোচিং সেন্টারে অভিযান চালাল বাংলাদেশ সেনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের যৌথ বাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি ওয়াকিটকি এবং বাইনোকুলার উদ্ধার হয়েছে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় ‘ডক্টরস ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টারের এক কর্তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী পুলিশ জানিয়েছে, ধৃত মুনতাসিরউল আলম অনিন্দ্য (৩৫) ‘ডক্টরস ইংলিশ’-এর ইংরেজি বিভাগের পরিচালক ছিলেন। এর আগেও দু’বার জঙ্গি সংশ্রবের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২০১৭ সালের জুন মাসে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলায় নিহত…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

ভারতবর্ষের স্বাধীনতা ও আগামী দিনের অঙ্গীকার …../ অর্পণ বন্দ্যোপাধ্যায়

অর্পণ বন্দ্যোপাধ্যায় : ভারতবর্ষের ইতিহাসে এই দিনটি সর্বদা উল্লেখিত, ভারতবাসী হিসেবে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। ভারতবর্ষ এখন এক পরিণত দেশ তার প্রতিটি স্পর্শে যেমন আছে কোমলতা ঠিক তেমনিভাবে শত্রু কে সে করা হাতে দমন করতে পারে তার নিদর্শন আমরা বিগত দিনগুলিতে দেখতে পেয়েছি, আশা রাখি আগামী দিনেও প্রত্যক্ষ করতে পারবো এই আশা রাখি। বর্তমানে ভারতবর্ষ যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা অত্যন্ত উলেক্ষ্য একদিকে ভারতবর্ষ সামরিক ভাবে শক্তি বৃদ্ধি করলেও কিছু কিছু জায়গায় ত্রুটি প্রকাশমান মূল্য বৃদ্ধি শিক্ষার হার রাজনৈতিক বৈরিতা এবং ধর্মীয় ভেদাভেদ ভারতবর্ষের চরিত্রকে কিছুটা হলেও কলুষিত…

আরও পড়ুন
কলকাতা 

সিঙ্গুরের নার্সিংহোমে রহস্য মৃত্যু নন্দীগ্রামের মেয়ের, পরিবারের দাবি মেনে কল্যাণীর এমসে ময়না তদন্ত

বাংলার জনরব ডেস্ক : চাপের মুখে এবং ময়না তদন্ত সঠিকভাবে করার লক্ষ্যে শেষ পর্যন্ত নন্দীগ্রামের নার্স দিপালী জানার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর এমস হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার ওই হাসপাতালেই ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত চলছে। দীপালির পরিবারের তরফে আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনও হাসপাতালে ময়নাতদন্ত করানোর দাবি জানানো হয়েছিল। সেই মতোই শনিবার সকালে ওই নার্সের দেহ কল্যাণী এমসে পৌঁছোয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে। স্বচ্ছতার স্বার্থে গোটা প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। সিঙ্গুরের নার্স দীপালির মৃত্যু হয় গত বুধবার। মৃতার বাবার অভিযোগ, ওই দিন রাত ১১টা…

আরও পড়ুন
দেশ 

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলবে লালকেল্লার মঞ্চ থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : ৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করলেন কেন্দ্রের নতুন অভিযানের কথা। বাংলাভাষীদের নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝের প্রধানমন্ত্রীর এই বক্তব্য আবার নতুন বিতর্ক উসকে দিচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রতি বছরের মতো এ বারও স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার অনুষ্ঠানে ছিলেন মোদী। সেখান থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই। সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের তরুণ প্রজন্মের জীবিকা…

আরও পড়ুন
দেশ 

রাহুলের চাপেই জি এস টি সরলীকরণ করতে চলেছে কেন্দ্র লালকেল্লায় ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : পণ্য ও পরিষেবা কর বা জিএসটি  সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। এ বছরের দীপাবলিতেই এই সংস্কার আসছে। রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে জিএসটি নিয়ে মোদি সরকারের সমালোচনা করে আসছিলেন। মনে করা হচ্ছে রাহুল গান্ধীর চাপের কাছে শেষ পর্যন্ত স্বীকার করতে চলেছেন নরেন্দ্র মোদি। ৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরলীকৃত জিএসটি ব্যবস্থা নতুন প্রজন্মের জন্য এক ‘উপহার’ হতে চলেছে বলে জানান তিনি। এর ফলে দেশব্যাপী করের বোঝা কমবে বলেও জানান প্রধানমন্ত্রী। জিএসটি ব্যবস্থায় সরলীকরণ আনার জন্য ইতিমধ্যে কাজ…

আরও পড়ুন