দেশ 

মঙ্গলবারের মধ্যে বিহারে এসআইআরে বাতিল হওয়া ৬৫ লক্ষের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : আগামী মঙ্গলবার ১৯শে আগস্ট বিহারের বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে আজ স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন বাদ গেছে বাদ যাওয়ার কারণ এবং কোন জেলায় কতবার গেছে বিস্তারিত তথ্য সহ কমিশনের ওয়েবসাইটে তা দিতে হবে বলে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, জয়মাল্য বাগচি এবং  বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দিয়েছেন। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, অথচ খসড়া তালিকায় নেই, তাঁদের সকলের নাম যেন জেলাস্তরের ওয়েবসাইটে থাকে। সঙ্গে কী কারণে তাঁদের নাম বাদ গিয়েছে, তারও…

আরও পড়ুন
দেশ 

জম্মু কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পহেলগাঁও জঙ্গি হামলা বাধা হয়ে দাঁড়িয়েছে ? কী বললো সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : জম্মু কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পহেলগাঁও জঙ্গি হামলা বাধা হয়ে দাঁড়িয়েছে ?যে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে পর্যন্ত কাশ্মীরকে হৃত মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছিল, সেই শীর্ষ আদালতই এবার সুর নরম করে বলে দিল, বাস্তব পরিস্থিতি অস্বীকার করার উপায় নেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ মেনে নিল, পহেলগাঁও হামলা কাশ্মীরবাসীর ‘বৈধ’ দাবিকে ধাক্কা দিয়েছে। পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর লড়াই ধাক্কা খেয়েছে। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলল, “বাস্তব পরিস্থিতি তো অস্বীকার করার উপায় নেই।” ঠিক কবে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বাংলাদেশি সন্দেহে ধরপাকড় নিয়ে অন্তর্বর্তী নির্দেশ জারি করল না শীর্ষ আদালত

বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই! ভিনরাজ্যে বাঙালি হেনস্তা ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনও নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। মৌখিক পর্যবেক্ষণে আদালত জানাল, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করলে সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলছে, ভিনরাজ্যে বাংলাভাষীদের ধরপাকড় নিয়ে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনওরকম নির্দেশ দিলে সেটার বিরূপ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আদালত কোনও নির্দেশ দিলে বাংলাদেশ থেকে বৈধ নথি-সহ এ দেশে এসেছেন যাঁরা, তাঁদের সমস্যা হতে পারে। আবার একই সঙ্গে বেঞ্চ বলে, “যদি কেউ অবৈধ ভাবে প্রবেশ করেন…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ১২

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ কাশ্মীরের চাসোটিতে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উল্লেখ্য, মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কিশ্তওয়ারের ডিসির সঙ্গে তিনি কথা বলেছেন। স্থানীয় বিধায়কের সঙ্গেও কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘চাসোটি এলাকায় বিরাট মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, তার…

আরও পড়ুন
কলকাতা 

নৈতিকতা থাকলে লোকসভা ভেঙে দিন এসআইআর নিয়ে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, কেন্দ্র যদি নির্বাচন কমিশন প্রস্তাবিত SIR-কে সমর্থন করে, তাহলে নৈতিকতার দায়ে লোকসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনে যাওয়া উচিত। SIR এবং ভোটার তালিকায় ত্রুটি নিয়ে সম্মিলিতভাবে আন্দোলন করছে ইন্ডিয়া জোট। দিন দুই আগে নির্বাচন কমিশনের সদর দফতর অভিযানে রীতিমতো নিগ্রহের শিকার হতে হয়েছে বিরোধী সাংসদদের। তারপর মঙ্গলবারই অভিষেক কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, নৈতিকতা থাকলে লোকসভা ভেঙে দেশজুড়ে SIR করান। বুধবার সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের একই চ্যালেঞ্জ তিনি…

আরও পড়ুন
দেশ 

“বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ভোটের আগে ভোট ডাকাতি শুরু করেছে”: তেজস্বী যাদব

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কার্যত ডাকাতি শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে সরব হলেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি নেতা-কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দুটি আলাদা এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে। নিজের দাবির সপক্ষে সংবাদমাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী। বিশেষ নিবিড় সংশোধনী বা SIR নিয়ে বিতর্কের মাঝেই তেজস্বীর এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বুধবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, “বিজেপির অন্যতম বড় নেত্রী নির্মলা দেবী। যিনি মুজফফরপুরের মেয়র। এনার কাছে দুটি এপিক নম্বর-সহ দুটি…

আরও পড়ুন
কলকাতা 

হাইকোর্টে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি!

নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের এক মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানির কথা থাকলেও, তা পিছিয়ে গেল। শুনানির শুরুতেই আদালতে সিবিআই আরও কিছুটা সময় চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি ঘোষ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে ২০২২ সালে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পরে ইডির পাশাপাশি এই মামলায় তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারাও…

আরও পড়ুন
দেশ 

রাখি পরিয়েছিলেন সকালে, রাতে তুতো দাদা ধর্ষণ করে খুন করলেন নাবালিকাকে!

রাখিপূর্ণিমায় তুতো বোন তাঁর হাতে রাখি বেঁধেছিলেন। ১৪ বছরের সেই নাবালিকাকেই ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন ৩৩ বছরের যুবক। শুধু তা-ই নয়, খুনের পর অপরাধ ঢাকতে কম চেষ্টা করেননি তুতো দাদা। দেখাতে চেয়েছিলেন, বোন আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়ায়। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শনিবার সকালে কাকার বাড়িতে গিয়েছিলেন। রাখিপূর্ণিমা ছিল। তুতো দাদার হাতে রাখি পরান বোন। খাওয়াদাওয়া হয়। আনন্দ করে গোটা পরিবার। নিজের বাড়ি চলে যান ওই যুবক। পরের দিন সকালে ১৪ বছরের কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাবা। কী থেকে…

আরও পড়ুন
কলকাতা 

আইপিএস বিদিশা কলিতা ও এক কনস্টেবলকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

বাংলার জনরব ডেস্ক : অভয়ার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানে DC SSD বিদিশা কলিতা ও এক কনস্টেবলকে খুনের চেষ্টার অভিযোগ। পুলিশের জালে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত। বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়েছে একবছর। তবে যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট সিবিআই-এর উপর চাপ তৈরির লক্ষ্যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা…

আরও পড়ুন
দেশ 

ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে, মৃত ১০, আহত ১২

বাংলার জনরব ডেস্ক :  ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়।সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। সংঘর্ষের তীব্রতা এইটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা-সহ ৭ শিশুর। ঘটনার পর প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখান থেকে বেশিরভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে। অন্যদিকে, মৃতরা সকলে উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা…

আরও পড়ুন