নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য মুখ্যসচিবকে তলব
নির্বাচন কমিশনের নির্দেশ মত চার অফিসারের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর না করার কারণে ও এবার মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। আগামিকাল অর্থাৎ বুধবার বিকেল ৫ টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামিকাল দিল্লি যাবেন পন্থ। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগ উঠেছিল ৪ আধিকারিকের বিরুদ্ধে। তাঁরা হলেন বারুইপুর পূর্ব (১৩৭) বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। এই ৪ আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল…
আরও পড়ুন