কলকাতা 

নদিয়ার দুই বাসিন্দাকে অসম ফরেনার্স ট্রাইব্যুনালের এনআরসি নোটিশ— বাঙালিদের বেনাগরিক করার ষড়যন্ত্রের অংশ: স্বপন কুমার বিশ্বাস 

শেয়ার করুন

১০ অক্টোবর ২০২৫, কলকাতা : নদিয়া জেলার দুই বাসিন্দা — মুহাম্মদ আসাদ আলী শেখ ও সরজো সাই সেখ —-এর নামে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল, জোরহাট কর্তৃক এনআরসি-সংক্রান্ত নোটিশ জারি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই— পশ্চিমবঙ্গের নাগরিকদের নামে অসম ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানোর অধিকার কে দিল? কেন এভাবে নির্বাচনের আগে নাগরিক আতঙ্ক তৈরি করা হচ্ছে?

Advertisement

এসডিপিআই মনে করে, S.I.R-এর নামে NRC চালু করার এই প্রয়াস আসলে একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যা মানুষের ভোটাধিকার ও নাগরিক অস্তিত্বকে আঘাত করছে।

আমরা সমস্ত জাতি, ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি — যেন এই বিভাজনমূলক ও বেনাগরিককরণ নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে ওঠে।

লেখক : এসডিপিআই এর রাজ্য সহ-সভাপতি এবং প্রাক্তন আমলা।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ